শিরোনাম:
●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প ●   রাউজানে বিল থেকে লাশ উদ্ধার ●   ঝালকাঠির বাসন্ডা সেতুর ৬০০ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, জনমনে বাড়ছে প্রশ্ন ●   পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের ●   ঝালকাঠিতে ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল ●   পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি : পার্বত্য সচিব ●   সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা ●   আগামীকাল ২০ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনী অনুষ্ঠান
রাঙামাটি, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১১ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহের কুরবানীর গরু ‘বাদশা’র দাম ২২ লাখ
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহের কুরবানীর গরু ‘বাদশা’র দাম ২২ লাখ
রবিবার ● ১১ সেপ্টেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহের কুরবানীর গরু ‘বাদশা’র দাম ২২ লাখ

---ঝিনাইদহ প্রতিনিধি :: (২৭ ভাদ্র ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৫৮মি.) ঝিনাইদহের কুরবানীর গরু বাদশার দাম ২২ লাখ টাকা৷ আট ফুট লম্বা, পাঁচ ফুট উচ্চতার কালো রঙের গরুর সামনে অনেক মানুষের জটলা৷

কেউ বলছে ‘ব্ল্যাক ডায়মন্ড’, কেউ বলছে ‘কালা চাঁদ’৷ গরু পালনকারী এর নাম রেখেছেন ‘বাদশা’৷ দাম হাঁকিয়েছেন ২২ লাখ টাকা৷

ঝিনাইদহ থেকে বিক্রির উদ্দেশ্যে চট্টগ্রাম নগরীর সাগরিকা বাজারে নিয়ে এসেছেন পালনকারী বকুল মিয়া৷ রবিবার সাগরিকা গরুর বাজারের প্রবেশপথে রাখা হয়েছে সেটিকে৷

শুধু বাদশা নয়, এর মতো আরও চারটি গরু আছে বকুল মিয়ার৷ চট্টগ্রামের ব্যবসায়ীরা বড় গরু কোরবানি দেন জানতে পেরে প্রথমবারের মতো এখানে গরু নিয়ে এসেছেন তিনি৷ ট্রাকে করে ঝিনাইদহের হরিণাকুন্ডু গ্রাম থেকে গরুগুলো নিয়ে এসেছেন এই ব্যবসায়ী৷

২০ বছর ধরে গরুর ব্যবসায় জড়িত বকুল মিয়া বলেন, ‘আমি সারা বছর গরু লালন-পালন করে থাকি৷

দেশের বড় বাজারগুলোতে গরু নিয়ে যাই৷ ক্রেতারা গরুগুলো দেখতে এলেও এখনও দরাদরি করছেন না৷ আশা করি, ভালো দামে গরুগুলো বিক্রি করতে পারব৷’

বকুল মিয়া বলেন, এই পাঁচটি গরুর পেছনে প্রতিদিন দেড় থেকে দুই হাজার টাকা খাবারের জন্য ব্যয় হয়৷ পাঁচ বছর আগে ৪৫ হাজার টাকায় কেনা৷

বাদশাকে লালন-পালনে তার খরচ হয়েছে সাত থেকে আট লাখ টাকা৷ কত টাকায় বিক্রি করবেন জানতে চাইলে তিনি বলেন, ‘১৫ লাখ টাকা হলে গরুটি ক্রেতার হাতে তুলে দেব৷’

তিনি আরও জানান, বড় গরুটির চেয়ে একটু ছোট গরুটির মূল্য ১৮ লাখ টাকা চাচ্ছেন৷ ১২ লাখ টাকা হলে সেটি বিক্রি করবেন৷ অন্য তিনটি গরু ১৫ লাখ করে দাম হাঁকালেও আট থেকে নয় লাখ টাকা করে বিক্রি করবেন৷

সাগরিকা গরুর বাজারের প্রবেশপথের পাশে অস্থায়ী গরুর বাজার ইউনুস মার্কেটের মালিককে জায়গা ভাড়া বাবদ প্রদান করতে হবে ৫০ হাজার টাকারও বেশি৷ গরুগুলো আনতে ব্যয় হয়েছে প্রায় ৩৫ হাজার টাকা৷





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)