শিরোনাম:
●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা
রাঙামাটি, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২০ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » কাউন্সিলর স্বামীর হাতে টুম্পা খুন
প্রথম পাতা » অপরাধ » কাউন্সিলর স্বামীর হাতে টুম্পা খুন
মঙ্গলবার ● ২০ সেপ্টেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কাউন্সিলর স্বামীর হাতে টুম্পা খুন

---
গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুর সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোলায়মান মিয়ার বিরুদ্ধে স্ত্রী নুশরাত জাহান টুম্পাকে (৩০) হত্যার অভিযোগ উঠেছে৷

১৮ সেপ্টেম্বর রবিবার রাতের কোনো একসময়ে এ হত্যা হতে পারে বলে ধারণা করা হচ্ছে৷

টুম্পা কোনাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলামের মেয়ে৷

খোঁজ নিয়ে জানা যায়, গাজীপুরের কাশিমপুরের ভবানীপুর এলাকার হাজি নুরুল ইসলামের ছেলে সোলায়মান মিয়ার সঙ্গে ১২ বছর আগে টুম্পার বিয়ে হয়৷ গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনে সোলায়মান মিয়া ২নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বচিত হন৷ রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরের ৪ নম্বর রোডের ৪ নম্বর বাসায় স্ত্রী-সন্তানকে নিয়ে কয়েক বছর ধরে বসবাস করে আসছিলেন সোলায়মান৷

টুম্পার বাবা নজরুল ইসলাম অভিযোগ করে বলেন, বিয়ের পাঁচ বছর পর থেকে বিভিন্ন সময় টুম্পাকে নির্যাতন করত সোলায়মান৷ সোলায়মানের মাদকের নেশা ও নারী-সংক্রান্ত ঘটনা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো৷

পারিবারিক সূত্রে জানা যায়, ১৮ সেপ্টেম্বর রবিবার বিকেলে ছেলে নাফিকে (৮) উত্তরায় শ্বশুরের বাসায় রেখে স্ত্রী টুম্পা, টুম্পার ভাই সাঈদ ও টুম্পার ভাবীকে নিয়ে রাজধানীর বসুন্ধরা এলাকায় বেড়াতে যান সোলায়মান৷ সেখান থেকে যমুনা ফিউচার পার্কে যাওয়ার সময় গাড়িতে সোলায়মান মিয়ার মোবাইলে অন্য একটি মেয়ের ছবি দেখতে পান টুম্পা৷ এ নিয়ে স্বামীর সঙ্গে তাঁর কথাকাটাকাটি হয়৷ এর পর রাতে সোলায়মান ও টুম্পা তাঁদের বাসায় ফেরেন৷

পরদিন ১৯ সেপ্টেম্বর সোমবার সকালে গৃহপরিচারিকা বাসায় এসে দরজা বন্ধ দেখতে পেয়ে টুম্পার মায়ের মুঠোফোনে কল করেন৷ খবর পেয়ে টুম্পার পরিবারের লোকজন ওই বাসায় এসে জানালা ভেঙে ঘরে প্রবেশ করে খাটের ওপর টুম্পাকে পড়ে থাকতে দেখেন৷ পরে তাঁকে উদ্ধার করে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে কর্তব্যরত চিকিত্‍সক টুম্পাকে মৃত ঘোষণা করেন৷

পরে সোমবার সন্ধ্যায় উত্তরা থানা পুলিশ টুম্পার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়৷

নিহত টুম্পার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে বলে স্বজনরা দাবি করেছেন৷ তাঁদের ধারণা, রাতে কোনো একসময় টুম্পাকে নির্যাতন করে হত্যার পর সোলায়মান বাসার বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে পালিয়ে যান৷

ঢাকার উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) শাহেদ পারভেজ জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে কালচে দাগ রয়েছে৷ ঘটনাটি হত্যা কি না, তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে জানা যাবে৷ ঘটনার পর থেকে নিহতের স্বামী সোলায়মান পলাতক৷

এ ব্যাপারে জানতে যোগাযোগ করা হলে কাউন্সিলর সোলায়মান মিয়ার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়৷





অপরাধ এর আরও খবর

ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)