শিরোনাম:
●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ
রাঙামাটি, সোমবার, ৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২১ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে টুম্পা হত্যার বিচার দাবিতে বিক্ষোভ
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে টুম্পা হত্যার বিচার দাবিতে বিক্ষোভ
বুধবার ● ২১ সেপ্টেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে টুম্পা হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

---

গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরের মেয়ে নুশরাত জাহান টুম্পাকে হত্যার প্রতিবাদে এবং অভিযুক্ত স্বামী গাজীপুর সিটি করপোরেশনের কাউন্সিলর সোলায়মান মিয়ার বিচারের দাবিতে মানববন্ধন ও বিৰোভ করেছে এলাকাবাসী৷

২০ সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকার কোনাবাড়ি-কাশিমপুর সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধনে এলাকার শতশত নারী-পুরুষ অংশ নেন৷ মানববন্ধন শেষে এলাকাবাসী একটি বিৰোভ মিছিল বের করে৷

এ সময় নিহত নুশরাত জাহান টুম্পার পিতা বিএনপি নেতা নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, বিয়ের কয়েক বছর পর থেকেই সোলায়মান তার মেয়ে টুম্পাকে নানাভাবে নির্যাতন করে আসছিল৷ একমাত্র ছেলের মুখের দিকে তাকিয়ে মেয়ে সংসার করছিল৷ তিনি কাউন্সিলর সোলায়মানকে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান৷

তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও মুক্তিযুদ্ধ-বিষয়কমন্ত্রীর কাছে এ ঘটনার সুষ্ঠু এবং ন্যায়বিচারের দাবি জানান৷

মানববন্ধনে সিটি করপোরেশনের কাউন্সিলর শফিকুল আমিন তপন, আজাহারুল ইসলাম মোল্লা, মোঃ খলিলুর রহমান, আব্বাস উদ্দিন খোকন, শাহনাজ পারভিন, মাহমুদা আক্তার মুক্তি, শিল্পপতি মফিজুল ইসলাম, জাকির হোসেন, ফারুক হোসেন, ইসমাইল হোসেন, আওয়ামী লীগ নেতা সরবেশ আলী খান, শেখ মোঃ আক্কাস আলী, সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুল্লাহ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন৷

মানববন্ধন চলাকালে নিহত টুম্পার বাবা-মা ও একমাত্র ছেলে নির্জন ইসলাম নাফি (৮) কান্নায় ভেঙে পড়েন৷

এ সময় নাফি জানায়, তার বাবা প্রায় সময়ই তার মা টুম্পাকে মারধর করত৷ সে তার মায়ের কাছে গেলে তার বাবা তাকে ধাক্কা দিয়ে ফেলে দিত৷ নাফি তার মাতৃহত্যার বিচার চায়৷

পরে মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে কোনাবাড়ি পারিজাত প্রাইমারি স্কুল মাঠে টুম্পার জানাজা অনুষ্ঠিত হয়৷

এদিকে নিহত টুম্পার লাশ গত মঙ্গলবার বিকাল তিনটার দিকে গাজীপুরের কোনাবাড়ি এলাকায় এসে পৌঁছলে আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা কান্নায় ভেঙে পড়েন৷

গাজীপুর সিটি করপোরেশনের ২নং ওয়ার্ডের কাউন্সিলর সোলায়মান মিয়া তার স্ত্রী ও একমাত্র সন্তান নিয়ে ঢাকা উত্তরার ৭নং সেক্টরের ৪ নম্বর রোডের ৪ নম্বর বাসায় কয়েক বছর ধরে বসবাস করতেন৷

নজরুল ইসলাম জানান, ১২ বছর আগে কাশিমপুরের ভবানীপুর এলাকার হাজি নুরুল ইসলামের ছেলে সোলায়মান মিয়ার সঙ্গে তার মেয়ে টুম্পার বিয়ে হয়৷ বিয়ের ৫ বছর পর থেকে বিভিন্ন সময় তার মেয়েকে নির্যাতন করত সোলায়মান৷ সোলায়মান মিয়ার মাদকের নেশা ও নারী-সংক্রান্ত ঘটনায় স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো৷

নিহত টুম্পার পিতা নজরুল ইসলাম আরও জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ময়নাতদন্তকারী চিকিত্‍সক মঙ্গলবার তাদের জানিয়েছেন টুম্পাকে শ্বাসরোধ করে হত্যা করার আলামত পাওয়া গেছে৷





অপরাধ এর আরও খবর

ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)