বৃহস্পতিবার ● ২২ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » আতংকে ঈশ্বরদী এটিআইয়ের অধ্যক্ষসহ শিক্ষক ও শিক্ষার্থীরা
আতংকে ঈশ্বরদী এটিআইয়ের অধ্যক্ষসহ শিক্ষক ও শিক্ষার্থীরা
ঈশ্বরদী প্রতিনিধি :: (৭ আশ্বিন ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২০মিঃ) বহিরাগত সন্ত্রাসী মান্না ও তার সহযোগিরা ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে ক্লাস চলাকালিন সময়ে ঈশ্বরদী (এগ্রিকালচার ট্রেনিং ইনষ্টিটিউট)এটিআইয়ের ক্যাম্পাসে ঢুকে বিনা কারণে পঞ্চম বর্ষের ছাত্র সজিবুল ইসলামসহ অন্যান্য শিক্ষার্থীদের মারপিট করে আহত করেছে৷ এঘটনার পর শি্ক্ষার্থীরা সন্ত্রাসীদের গ্রেফতার ও সুষ্ঠ বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও অধ্যক্ষকে স্মারক লিপি প্রদান করেছে৷প্রতিষ্ঠানের অধ্যক্ষ হাছেন আলীসহ শিক্ষক,কর্মচারি ও শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন,বহিরাগত সন্ত্রাসীরা মাঝে মধ্যেই ক্যাম্পাসে ঢুকে শিক্ষার্থীদের অত্যাচার, নির্যাতন ও মারপিট করে৷ জোরপূর্বক ছাত্রদের ডাইনিং চালানোর দাবি করে৷ ডাইনিং চালাতে দেওয়া না হলে প্রতিমাসে ২০ হাজার টাকা করে চাঁদারও দাবি করা হয়৷ অতিসম্প্রতি সন্ত্রাসীরা ক্যাম্পাসে ঢুকে ছাত্রীদের লাঞ্চিত করে৷ দীর্ঘদিন থেকে সন্ত্রাসীরা একের পর এক এধরনের অত্যাচার ,নির্যাতন ও মারপিটের ঘটনা ঘটানোর পর খামার বাড়ির মহাপরিচালক,পরিচালক,জেলা পুলিশ সুপার,উপজেলা চেয়ারম্যান,ইউএনও ও ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জসহ সংশিস্নষ্ট সকলকেই জানানো হলেও কোন ব্যবস্থা গ্রহন না করায় সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠেছে৷ এমনকি সন্ত্রাসীদের নানামুখি অবৈধ দাবি ও অনৈতিক কার্যকলাপের কারণে দীর্ঘদিন থেকে প্রতিষ্ঠানে কোন উন্নয়ন মূলক কাজের টেন্ডার আহবান করাও সম্ভব হয়নি৷ ফরে ছাত্রীদের আবাসন সমস্যারও সমাধান করা সম্ভব হয়নি৷ বর্তমানে প্রতিষ্ঠানে অধ্যৰ,উপাধ্যৰসহ ১৬ শিৰক,৫০ কর্মচারি,ছাত্র ৯’শ ও ২৩৬ জন ছাত্রী রয়েছে৷ সন্ত্রাসীদের ভয়ে হোস্টেরের ছাত্রদের অনেকেই এখন বিভিন্ন ম্যাসে সিট নিয়ে থাকতে বাধ্য হচ্ছে৷ বর্তমানে প্রতিষ্ঠানে এমন অবস্থার সৃষ্টি হয়েছে যে,বহিরাগত সন্ত্রাসীদের অত্যাচার, নির্যাতন ও মারপিটের ভয়ে ঈশ্বরদী (এগ্রিকালচার ট্রেনিং ইনষ্টিটিউট)এটিআইয়ের অধ্যৰ,শিৰক ও শিৰার্থীরা ক্লাস নিতে,ক্লাস করতে এমনকি প্রতিষ্ঠানেই থাকতে চাচ্ছেন না৷ খামার বাড়ির উর্দ্ধতন কর্তৃপক্ষ,মহাপরিচালক,পরিচালক,জেলাপুলিশ সুপার,উপজেলা চেয়ারম্যান,ইউএনও ও ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট সকলকেই বিষয়টি জানানোর পর দীর্ঘর্ দিনেও সুষ্ঠ ব্যবস্থা গ্রহন না করায় শিক্ষক ,কর্মচারি ও শিক্ষার্থীদের মধ্যে এ অবস্থার সৃষ্টি হয়েছে৷
দু”মাস আগে প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের সৃষ্ঠ একটি অপ্রীতিকর ঘটনার কথা স্বীকার করে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল মাহমুদ জানান, প্রতিষ্ঠানে বহিরাগত সন্ত্রাসীর অনুপ্রবেশ দুঃখ জনক৷ এটিআইয়ের মত জাতীয় প্রতিষ্ঠানে সন্ত্রাসী কার্যকলাপ বরদাস্ত করা হবেনা৷





ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা