বুধবার ● ২৮ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » শামসুল হকের মৃত্যুতে খাগড়াছড়িতে আ’লীগের শোক র্যালি
শামসুল হকের মৃত্যুতে খাগড়াছড়িতে আ’লীগের শোক র্যালি

খাগড়াছড়ি প্রতিনিধি :: সব্যসাচী লেখক কবি সৈয়দ শামসুল হকের মৃত্যুতে শোক র্যালি ও সভা করেছে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা৷
২৮ সেপ্টেম্বর বুধবার সকালে কদমতলীস্থ অস্থায়ী দলীয় কার্যালয় থেকে একটি শোক র্যালি বের করা হয়৷ র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়৷ পরে এক শোক সভা অনুষ্ঠিত হয়৷ শোক সভায় তার আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন শেষে দোয়া করা হয়৷
খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রন বিক্রম ত্রিপুরার নেতৃত্বে কর্মসূচিতে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা নুরন্নবী চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যান মিত্র বড়ুয়া, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদ সদস্য মংক্যচিং চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদ সদস্য মংসুইপ্রু চৌধুরী অপু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পার্বত্য জেলা পরিষদ সদস্য খোকনেশ্বর, জেলা যুবলীগের সভাপতি যতন কুমার ত্রিপুরা, সহ-সভাপতি মেহেদি হাসান হেলাল, জেলা ছাত্রলীগের সভাপতি টিকো চাকমা, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মিন্টু ত্রিপুরা উপস্থিত ছিলেন৷





কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ !
তামাক করকাঠামোয় সংস্কারে বাড়বে রাজস্ব, কমবে অকাল মৃত্যু
ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ