বৃহস্পতিবার ● ২৯ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » খেলা » সুব্রত কাপে বিকেএসপি অপরাজিত চ্যাম্পিয়ন
সুব্রত কাপে বিকেএসপি অপরাজিত চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক :: দিল্লির আমবেদকার স্টেডিয়ামে অনুষ্ঠিত সুব্রত কাপ অনূর্ধ্ব-১৪ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা-২০১৬ এর চ্যাম্পিয়ন বিকেএসপি । বৃহসপতিবার ২৯ সেপ্টেম্বর ফাইনালে বিকেএসপি টাইব্রেকারে ৪-২ ব্যবধানে চন্ডীগড় অনূর্ধ্ব ১৪ দলকে পরাজিত করে প্রথমবারের মত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে খেলাটি গোল শূন্য ভাবে শেষ হয় । টাইব্রেকারে বিকেএসাপ দলের হয়ে হাবিবুর, মিন্টু, হৃদয় ও এলমান গোল করেন । সম্পূর্ন খেলায় বিকেএসপি’র ছেলেরা চন্ডীগড়ের সাথে প্রাধান্য বিস্তার করে খেলেন । বিকেএসপি এ টুর্নামেন্টে লিগ পর্যায়ে ৩টিতে জয় ও ১টিতে ড্র করে এবং সেমি ফাইনালে আফগানিস্তানকে টাইব্রেকারে ৪-২ গোলের ব্যবধানে পরাজিত করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে । এর ফলে বিকেএসপি এ টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন। প্রতিষ্ঠানের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সামছুর রহমান বিকেএসপি পরিবারের পক্ষ থেকে দলের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ।
বাংলাদেশ দলের মেনেজার ও কোচের দায়িত্বে আছেন যথাক্রমে উজ্জল চক্রবর্তী ও হাসান আল মাসুদ ।
উল্লেখ্য বিকেএসপি দলটি বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছে।





নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড়
দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন