শিরোনাম:
●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি
রাঙামাটি, সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৯ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » আন্তর্জাতিক » ভারত - পাকিস্তান যুদ্ধ শুরু : জম্মু কাশ্মীর ও পাঞ্জাব সীমান্তবর্তী গ্রামগুলো থেকে জনগণকে সরিয়ে নিচ্ছে ভারত
প্রথম পাতা » আন্তর্জাতিক » ভারত - পাকিস্তান যুদ্ধ শুরু : জম্মু কাশ্মীর ও পাঞ্জাব সীমান্তবর্তী গ্রামগুলো থেকে জনগণকে সরিয়ে নিচ্ছে ভারত
বৃহস্পতিবার ● ২৯ সেপ্টেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভারত - পাকিস্তান যুদ্ধ শুরু : জম্মু কাশ্মীর ও পাঞ্জাব সীমান্তবর্তী গ্রামগুলো থেকে জনগণকে সরিয়ে নিচ্ছে ভারত

---অনলাইন ডেস্ক :: ‘আর নয় বুলি এবার হবে গুলি।’ ১৮ সেপ্টেম্বর কাশ্মীরের উরিতে সেনা চৌকিতে সন্ত্রাসী হামলার পরপরই পাকিস্তানকে এই হুঁশিয়ারি দিয়েছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এর মাঝে কেটে গেছে বেশ কয়েকটা দিন। দুই পক্ষের পাল্টাপাল্টি হুমকি ও কথার লড়াই চললেও এই সময়ে অবশ্য সীমান্তে চলেনি কোনো গুলি। অবস্থাদৃষ্টে মনে হচ্ছিলো, পাকিস্তানকে ‘উচিত’ শিক্ষা দিতে ভারতের হুমকি ফাঁকা আওয়াজই থেকে যাবে।

তবে সমালোচকদের সব মুখ বন্ধ করে দিয়ে ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে সত্যিই সত্যিই পাকিস্তানের মাটিতে ঢুকে হামলা চালিয়ে আসে ভারতীয় বাহিনী।

এ ঘটনায় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে উল্লেখযোগ্য সংখ্যক সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করার পাশাপাশি ৩৮ সন্ত্রাসীকে হত্যার দাবি করে ভারতীয়রা।

তবে এই হামলাই শেষ নয়, পাকিস্তানের বিরুদ্ধে আরও জোরেশোরে নামছে ভারত। ইঙ্গিত মিলেছে তেমনটাই। ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বৃহস্পতিবার সেদেশের মিডিয়া জানিয়েছে, এই ‘সার্জিক্যাল অ্যাটাক’ এর মধ্য দিয়ে ভারতের জবাব দেয়া কেবল শুরু হলো মাত্র। পাকিস্তানের বিরুদ্ধে আরও বড় ধরনের অভিযান চালানো হতে পারে।

২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল থেকেই জম্মু কাশ্মীর ও পাঞ্জাব সীমান্তবর্তী ভারতীয় গ্রামগুলো থেকে বেসামরিক জনগণকে সরিয়ে নেয়া শুরু করে ভারতীয় কর্তৃপক্ষ। জানা গেছে, ইতোমধ্যেই সেখানে অবস্থান নিতে শুরু করেছে ভারতীয় সেনারা। এছাড়া কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন ভারতীয় এলাকার স্কুলগুলো বন্ধ করে দেয়া হয়েছে।

ইতোমধ্যেই কেন্দ্রীয় সরকার পাঞ্জাবের রাজ্য সরকারকে সীমান্ত থেকে দশ কিলোমিটার সীমার ভেতরে থাকা গ্রামগুলো খালি করার প্রস্তুতি নিতে বলেছে। এ ব্যাপারে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল বৃহস্পতিবার জরুরি বৈঠক ডেকেছেন। পাশাপাশি গুজরাট থেকে কাশ্মীর পর্যন্ত পাকিস্তান সীমান্ত বরাবর সর্বোচ্চ অ্যালার্ট জারি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।

সব মিলিয়ে ভারতে এখন যুদ্ধ যুদ্ধ সাজ। পরিস্থিতি এখন আরও বড় ধরনের অভিযানের ইঙ্গিত দিচ্ছে। স্বভাবতই ভারতীয় হামলায় মুখ বুঝে বসে থাকবে না পাকিস্তান। জবাব দিতে শুরু করবে তারাও। ফলে যে কোনো মুহূর্তে দুই দেশের মধ্যে পুরোদস্তুর লড়াই শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র : সম্পাদক ডটকম





আন্তর্জাতিক এর আরও খবর

কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী
ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে
হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’
মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা
‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’ ‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’

আর্কাইভ