শিরোনাম:
●   বিজয়ী বিজেপি নেতৃবৃন্দকে বাংলাদেশবিরোধী উসকানি থেকে বিরত থাকার আহবান ●   ঝালকাঠিতে আমির হোসেন আমুর পরিত্যাক্ত বড়ির প্রধান ফটক কেটে উন্মুক্ত করে দিয়েছে ●   ঝালকাঠি সদরে হাম-রুবেলা : ৭৩ সন্দেহভাজন চিকিৎসা নিয়েছে, বাড়ছে নতুন ভর্তি ●   হালদায় চড়া দামে রেণু বিক্রি ●   তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন ●   সন্ত্রাসী, দূর্বৃত্ত ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করুন ●   ঝালকাঠিতে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ●   নবীগঞ্জে কাভার ভ্যানের চাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত ●   পার্বতীপুরে ডেইরি খামার উন্নয়নে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প’র সহায়তা ●   ঝালকাঠি জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা ●   বড়পুকুরিয়া কয়লা খনির ভবিষ্যৎ অনিশ্চয়তায় ●   জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি মানতে হবে ●   ধান কেটে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় আহত ১০ ●   গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন ●   যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক ●   পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ ●   ঝালকাঠিতে মহান মে দিবস পালিত ●   হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ ●   ঈশ্বরগঞ্জে নির্ধারিত সময়ের আগেই স্কুল ছুটি ●   শ্রমিকদের একমাত্র প্রাণের দল বিএনপি : লালু ●   গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন ●   বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড ●   বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা ●   রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার ●   রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ ●   স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে : বহ্নিশিখা জামালী ●   শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে বিশ্বাসযোগ্য পদক্ষেপ নিন ●   পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব ●   পার্বতীপুরে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
রাঙামাটি, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » নালা বেআইনি ভাবে বন্ধ করাতে বিশ্বনাথে তলিয়ে গেছে সড়ক
প্রথম পাতা » অপরাধ » নালা বেআইনি ভাবে বন্ধ করাতে বিশ্বনাথে তলিয়ে গেছে সড়ক
শনিবার ● ১ অক্টোবর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নালা বেআইনি ভাবে বন্ধ করাতে বিশ্বনাথে তলিয়ে গেছে সড়ক

---বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: (১৬ আশ্বিন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১.০১মি.) সিলেটের বিশ্বনাথে পানি নিস্কাশনের একমাত্র সরকারি নালাটি বন্ধ করে দেওয়ায় তলিয়ে গেছে বিশ্বনাথের সিংগেরকাছ সড়কটি৷ উপজেলার রামপাশা ইউনিয়নের রহমান নগর গ্রামে বিশ্বনাথ সিংগেরকাছ সড়কের একটি অংশ পালিতে তলিয়ে গিয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে৷ ফলে পানিবন্ধি অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন রহমান নগর গ্রামের প্রায় ৪০টি পরিবারের লোকজন৷ পাশাপাশি চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে৷

এদিকে, পানি নিস্কারশনের সরকারি নালাটি বন্ধ করে জলাবদ্ধতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন ও নালাটি পূবের ন্যায় খনন করে দেওয়ার দাবিতে উপজেলা বির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর কাছে স্মারকলিপি দিয়েছে এলাকাবাসী৷ স্মারকলিপিতে ৪০৭ জন ব্যক্তি স্বাক্ষর করেছেন৷
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, রহমান নগর গ্রামের প্রবাসী লাল মিয়া, ছুরত মিয়া, তুরণ মিয়া, আহমদ আলী এবং একই গ্রামের আলতাব আলী, সিরাজ উদ্দিন, নুর উদ্দিন, গয়াছ উদ্দিন, মস্বাব আলী গংরা তাদের বাড়ির পাশ দিয়ে প্রবাহিত সরকারি নালাটি বছর খানেক আগে বেআইনি ভাবে বন্ধ করে দিয়েছেন৷ ফলে গ্রামে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে৷ জলাবদ্ধতার কারণেই বিশ্বনাথ সিংগেরকাছ সড়কের আংশিক পানিতে তলিয়ে গেছে৷ ফলে যানবাহন ও জনসাধারণের চলাচলে মারাতত্মক সমস্যা সৃষ্টি হচ্ছে ও সড়কে ভাঙ্গন ধরেছে৷ বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান ও প্রশাসনের উধতন কর্তৃপক্ষকে বলার পরও এখনো কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে৷
এব্যাপারে রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর বলেন, জলাবদ্ধতা সৃষ্ঠি হওয়ায় মানুষের দূর্ভোগ হচ্ছে৷ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য আমি উধতন কর্তৃপক্ষের সাথে আলাপ করেছি৷ বিষয়টি দ্রুত সমাধানের জন্য তিনি উধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন৷
স্মারকলিপি গ্রহনের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদার বলেন, বিষয়টি তদন্তের জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে দায়িত্ব দেওয়া হয়েছে৷ তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে৷





আর্কাইভ