শনিবার ● ১ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » নবীগঞ্জে দুর্বৃত্তদের আগুনে ৫ লক্ষধিক টাকার মালামাল পুড়ে ছাই
নবীগঞ্জে দুর্বৃত্তদের আগুনে ৫ লক্ষধিক টাকার মালামাল পুড়ে ছাই
![]()
উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি ::(১৬ আশ্বিন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১০.৩৫মি.) নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের বনগাঁও গ্রামে একটি মার্কেটে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে ৷
স্থানীয় সূত্রে জানা যায় , উপজেলার গজনাইপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের ছালিক মিয়ার মার্কেটের একটি অংশ ভাড়া নিয়েছিল বনগাঁও গ্রামের সাংবাদিক এম এ মুহিত ৷
তার অধীনে দীর্ঘদিন ধরে ঐ মার্কেটে লোকজনের বিভিন্ন মালামাল এবং সাংবাদিক মুহিতের মোটর সাইকেল সহ আরো কয়েকটি মোটর সাইকেল ও রাখা হতো ৷
জানাযায়, গত শনিবার ভোর ৪ টার দিকে ছালিক মিয়ার মার্কেটে আগুন দেয় দুর্বৃত্তরা এসময় পাশের দোকান ফয়ছল ষ্টোরে ঘুমিয়ে ছিলেন দোকানের মালিক ফয়ছল আহমেদ ৷
ফয়ছল যাতে কোনোভাবে দোকান থেকে বের হয়ে আসতে না পারে সেই জন্য দুর্বৃত্তরা ফয়ছল আহমেদের দোকানের একমাত্র ফটকে রশি দিয়ে বেধে রেখে ৷ কিছুক্ষণ পরে দুর্বৃত্তরা পালিয়ে যায় ৷ দুর্বৃত্তদের আগুন দেয়ার কিছুক্ষণ পর দোকানের ফটক ভেঙ্গে বের হয়ে আসে ফয়ছল আহমেদ ৷ এসময় ফয়ছলের চিত্কার শুনে এলাকার লোকজন এগিয়ে আসে ৷ স্থানীয় লোকজনের সহায়তায় অনেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনেন৷ দুর্বৃত্তের আগুনে ছালিক মিয়ার মার্কেটে রাখা ৩টি মোটর সাইকেল, ৬০ মন ধান, ৪০ হাজার টাকার ঔষধ, মার্কেটে রাখা আরোও গুরুত্বপূর্ণ জিনিসপত্র সহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয় যায় ৷ রিপোর্টি লেখা পর্যন্ত অজ্ঞাত নামা কয়েকজনকে আসামী করে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে ৷





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা