শিরোনাম:
●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা
রাঙামাটি, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » যমুনা গ্রুপের কারখানার আগুন নিয়ন্ত্রণে: তদন্ত কমিটি গঠন
প্রথম পাতা » গাজিপুর » যমুনা গ্রুপের কারখানার আগুন নিয়ন্ত্রণে: তদন্ত কমিটি গঠন
রবিবার ● ২ অক্টোবর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যমুনা গ্রুপের কারখানার আগুন নিয়ন্ত্রণে: তদন্ত কমিটি গঠন

---

গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৭ আশ্বিন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.০৩মিঃ) সাড়ে ছয় ঘন্টা চেষ্টার পর গাজীপুরের সফিপুর মারগাছায় যমুনা গ্রুপের শামিম স্পিনিং মিলস কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে৷

২ অক্টোবর রবিবার বেলা ১১টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা৷ বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আক্তারুজ্জামান লিটন৷

এর আগে রবিবার ভোর ৫টার দিকে কারখানার ডেনিম রিসাইক্লিনিং প্লান্ট থেকে আগুনের সূত্রপাত হয়৷ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করে

কারখানার ফায়ার অ্যান্ড সিকিউরিটি বিভাগের সাধারণ ব্যবস্থাপক মোঃ হরমুজ আলী জানান, সকালে যমুনা স্পিনিং কারখানার একতলা টিনসেড ভবনের ডেনিম রিসাইক্লিনিং প্লান্ট থেকে হঠাত্‍ আগুনের সূত্রপাত হয়৷ মুহূর্তের মধ্যে আগুন ফিনিশিং, নিটিং, তুলা ও সুতার গুদামে ছড়িয়ে পড়ে৷

শুরুতে কারখানার নিজস্ব ফাইটিং ব্যবস্থায় আগুন নেভানোর চেষ্টা করা হয় এবং ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়৷ খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদর দফতর, গাজীপুরের কালিয়াকৈর, জয়দেবপুর, শ্রীপুর, সাভারের ইপিজেড, মিরপুর, ধামরাই ও টাঙ্গাইলের মির্জাপুর ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করে৷ আগুনে কারখানার টিনসেডের স্ট্রাকচার ধসে পড়েছে৷

তিনি আরো জানান, কারখানার ভেতর বিপুল পরিমাণ ফিনিশিং গুড, সুতা তৈরির কাঁচামাল, কেমিকেল, সুতা, তুলা, আমদানি করা সুতা তৈরির পলিস্টার ও মেশিনপত্র রয়েছে৷ তবে পানির অভাবে সকাল ৮টা থেকে নিয়ন্ত্রণের কাজে বিঘ্ন ঘটছে৷

আগুন লাগার খবর পেয়ে কালিয়াকৈর পৌরসভার মেয়র মোঃ মুজিবুর রহমান, শিল্প পুলিশের পুলিশ সুপার সোয়েব আহমেদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান, শিল্প পুলিশের ওসি মোঃ শহীদুল্লাহ, কালিয়াকৈর থানার ওসি আঃ মোতালেব মিয়া, স্থানীয় কাউন্সিলর আহাদ আলী, শাহনাজ আক্তার সাহেরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন৷

তবে তাত্‍ক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায় নি৷

অগি্নকাণ্ডের ঘটনায় পৃথক দুটি তদন্ত কমিটি :  এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে৷ রবিবার গাজীপুর জেলা প্রশাসন এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এ তদন্ত কমিটি গঠন করা হয়৷

গাজীপুর জেলা প্রশাসক এসএম আলমের নির্দেশে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহেনুল ইসলামকে প্রধান করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে৷ আগামী ১০ কার্য দিবসের মধ্যে এই কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে৷

অন্যদিকে, ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (অপারেশন) জহুরুল আমিন মিয়াকে প্রধান করে ৫ সদস্যের আরেকটি তদন্ত কমিটি করা হয়েছে৷ এই কমিটিকে আগামী ১৫ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে৷

উভয় কমিটিকে যমুনা গ্রুপের শামিম স্পিনিং মিলস কারখানায় আগুনের কারণ, ক্ষয়ক্ষতি নিরুপণ এবং কেন বারবার শিল্প এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে তা জানাতে বলা হয়েছে৷





গাজিপুর এর আরও খবর

গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ
সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন

আর্কাইভ