মঙ্গলবার ● ৪ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে ট্রাক-পিকআপ-মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৫
গাজীপুরে ট্রাক-পিকআপ-মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৫
মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রঙ্গিলা বাজারের আদিব ডাইং কারখানার সামনে ট্রাক-পিকআপ-মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত হয়েছে৷ এঘটনায় আহত হয়েছে আরো ৫ জন৷ আহতদের স্থানীয় জনতা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন৷ এসময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় এক ঘন্টা যানচলাচল বন্ধ থাকে৷
৩ অক্টোবর সোমবার বেলা আড়াইটার দিকে এঘটনা ঘটে৷
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রঙ্গিলা বাজার এলাকায় এক পার্শ্ব বন্ধ করে সংস্কার কাজ চলছিল৷ এসময় এমসি বাজার নামক এলাকায় কাভার্ড ভ্যান (নং ঢাকা মেট্রো ন ২৩-১৮৭১), মাইক্রো (নং ঢাকা মেট্রো চ ৫১-২৭৭৭) ও ড্রাম ট্রাক (নং ঢাকা মেট্রো ১৫-৫২৯৭) এর মধ্যে ত্রিমূখী সংঘর্ষ ঘটে৷ এতে গাড়ি তিনটি দুমড়ে মুচড়ে যায়৷
মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, ঘটনাস্থলে নিহত দুই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি এবং আহতদের স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ায় তাদের নাম পরিচয় জানা যায়নি৷ নিহত দুজন পুরুষ৷ তাদের বয়স আনুমানিক ২৭ ও ৩০ বছর৷





গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ
সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন