বুধবার ● ৫ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি নবাগত জেলা প্রশাসকের সাথে জেলা অনলাইন প্রেস ক্লাব সভাপতির সৌজন্য স্বাক্ষাত
রাঙামাটি নবাগত জেলা প্রশাসকের সাথে জেলা অনলাইন প্রেস ক্লাব সভাপতির সৌজন্য স্বাক্ষাত
ষ্টাফ রিপোর্টার :: (২০ আশ্বিন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৫.২৯মি.) রাঙামাটি পার্বত্য জেলার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নানের সাথে রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি নির্মল বড়ুয়া মিলন ৫ অক্টোবর বুধবার দুপুরে সৌজন্য সাক্ষাত করেছেন৷
এসময় রাঙামাটি পার্বত্য জেলার বিভিন্ন উন্নয়ন মূলক উদ্ভাবনী ও সার্বিক বিষয় নিয়ে উভয়ের মধ্যে আলোচনা হয়৷
রাঙামাটির পর্যটন শিল্প বিকাশ ও উন্নত যোগাযোগ ব্যবস্থার প্রতি গুরুত্ব আরোপ করতে জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নানের প্রতি অনুরোধ জানান রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি নির্মল বড়ুয়া মিলন৷
জেলা প্রশাসক বলেন, রাঙামাটি পার্বত্য জেলা পর্যটনের জন্য অত্যন্ত সম্ভাবনাময়ী খাত, কিন্তু এ খাতের উন্নয়নের জন্য সরকারের উপরে নির্ভর করলে এ খাত প্রসার লাভ করবেনা, স্থানীয় ব্যবসায়ী বেসরকারী উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে৷ স্থানীয় জনসাধারন ও স্থানীয় রাজনৈতিক সকল নেতৃবৃন্দ পর্যটন খাত উন্নয়নের জন্য সরাসরী যুক্ত হলে ব্যাপক ফলপ্রসু হবে৷ সরকারীভাবে যোগাযোগের জন্য রাস্তা, ব্রিজ, কালভার্ট, বিদ্যুতায়ন, নিরাপত্তা, প্রযুক্তিগত যোগাযোগ, উন্নত যোগাযোগের জন্য সরকারী অনুমোদন সুবিধা দেওয়া সম্ভব৷ মুলত স্থানীরা যেসব সুবিধা দিলে পর্যটকরা এ জেলায় ভ্রমন করবে তারমধ্যে থাকার জন্য উন্নতমানের হোটেল ও মোটেল, অভ্যন্তরীর যোগাযোগ ব্যবস্থা ও যানবাহন সুবিধা, পর্যটক বান্ধব রাজনৈতিক পরিবেশ ইত্যাদি৷ কোন দেশী ও বিদেশী উদ্যোক্তা পর্যটন শিল্পে অর্থ ব্যয় করলে, কোটি কোটি টাকা ব্যয় করে হোটেল মোটেল, পর্যটন স্পট, রিসোর্ট নির্মান করে এদের ব্যয়ের টাকা ফিরে পাওয়ার নিশ্চয়তা থাকাটা আবশ্যক৷ সবার আগে দলমত নির্বিশেষে সবাইকে পর্যটন শিল্প বিকাশে এগিয়ে আসতে হবে এবং কাজ করতে হবে৷ তবেই রাঙামাটি পার্বত্য জেলায় পর্যটন শিল্পের ব্যাপক বিস্তার ঘটবে এবং এখানকার স্থানীয়রা বেকার থাববেনা বলেন জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান৷
রাঙামাটি পার্বত্য জেলার উপযুক্ত পরিবেশ ও উন্নত যোগাযোগ ব্যবস্থা এ জেলার পর্যটন খাতকে শক্তিশালী করতে পারে বলেও তিনি মত দেন৷
উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর স্থানীয় সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসক মতবিনিময় করলেও রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি নির্মল বড়ুয়া মিলন জেলার বাইরে থাকায় আজ জেলা প্রশাসকের সাথে সৌজন্য স্বাক্ষাত করলেন৷





কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল
হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি
মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল
মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু
বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী
কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ