শিরোনাম:
●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৫ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে খাদিজা : বদরুলের ফাসীর দাবীতে উত্তাল সিলেট
প্রথম পাতা » অপরাধ » জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে খাদিজা : বদরুলের ফাসীর দাবীতে উত্তাল সিলেট
বুধবার ● ৫ অক্টোবর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে খাদিজা : বদরুলের ফাসীর দাবীতে উত্তাল সিলেট

---সিলেট জেলা প্রতিনিধি :: (২০ আশ্বিন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৫.৪৬মি.) খাদিজা বেগম নার্গিসের উপর বদরুল নামক পাষন্ডের নিষ্ঠুরতা দেখে সিলেট বাসীকে স্বরণ করিয়ে দেয় রাজনের নিষ্টুর হত্যা ও নির্মম নির্যাতনের কথা, যা এখনো সিলেটবাসীর মনে, চোখ বুঝলেই হয়তো এখনো অনেকের মানসপটে ভেসে ওঠে সেই বর্বরোচিত দৃশ্য। ভিডিওচিত্রে ছড়িয়ে পড়া সেই নিষ্ঠুরতম ঘটনায় এখনো হয়তো অবাক হয়ে কেউ কেউ আপনমনেই বলে ওঠেন, সজ্ঞানে এভাবে কেউ কাউকে মারতে পারে! সেই মারটা খেয়েছিল সামিউল আলম রাজন। সিলেটের ইতিহাসের অন্যতম সেই নিকৃষ্টতম ঘটনা ছুঁয়ে গিয়েছিল সব মানুষের হৃদয়কে। অশ্রু সিক্ত হয়েছিল মানুষের চোখ। উত্তাল হয়ে ওঠেছিল গোটা সিলেট। এবার দৃশ্যপটে খাদিজা। যার পুরো নাম খাদিজা বেগম নার্গিস। ভয়ঙ্কর এক অমানুষ বদরুল আলমের চাপাতির আঘাতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন খাদিজা। বাঁচবেন, নাকি রাজনের মতোই হারাবেন অজানায়- এ যেন বড় কঠিন আর ভারি এক প্রশ্ন! পরীক্ষার হল থেকে বেরিয়ে কতো দ্রুত বাসায় ফিরবেন- এটাই হয়তো ছিল খাদিজার মনে। কিন্তু বাসায় যেতে পারেননি খাদিজা, তাকে যেতে হয়েছে হাসপাতালে, নিথর হয়ে! নিকৃষ্টতর অমানুষ বদরুল আলমের ধারালো চাপাতির নিষ্ঠুরতম আঘাতে রক্তাক্ত হয়েছেন খাদিজা। আছেন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। (সম্প্রতি বহিষ্কৃত) শাবি ছাত্রলীগ নেতা বদরুলের হামলায় আহত সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিসেকে আজ ঢাকার স্কয়ার হাসপাতালে অপারেশন করা হয়েছে, তবে তার অবস্থা আশংকা জনক। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে, জীবন মরনের সন্ধিক্ষনে খাদিজা আক্তার নার্গিস, অপারেশন কারী ডাক্তার বলেছেন ৭২ ঘন্টার আগে কিছু বলা যাবেনা।

---

এদিকে হামলাকারী সন্ত্রাসী বদরুলের ফাঁসির দাবিতে উত্তাল এমসি কলেজ ক্যাম্পাস সহ পুরো সিলেটবাসী। সেই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে এই ন্যাক্কারজনক ঘটনায় তীব্র নিন্ধা, সেই সাথে বিক্ষুব্দ ছাত্র ছাত্রীরা সিলেট তামাবিল মহাসড়ক অবরোধ করে রেখেছেন। মঙ্গলবার ও আজ বুধবার সকাল থেকে এমসি কলেজের ছাত্র ছাত্রীরা বদরুলের ফাঁসির দাবিতে ক্লাস ছেড়ে ক্যাম্পসে মিছিল করছে। এরপর তারা সিলেট তামাবিল মহা সড়কে অবস্থান নেন। ছাত্ররা দফায় দফায় সড়ক অবরোধ করেছেন। খাদিজা বেগম নার্গিসের উপর হামলাকারীর ফাঁসিসহ তিনদফা দাবিতে তিনদিনের ঘোষিত কর্মসূচী করেছেন তার সহপাঠিরা। সোমবার সকালে এ ঘটনার প্রতিবাদে সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা কলেজের সামনে বন্দর-জিন্দাবাজার সড়ক অবরোধ করে সমাবেশ করেছিল ছাত্ররা। আজ বুধবার প্রতিবাদ সমাবেশ করছেন সিলেটের সর্বস্থরের জনতা। হত্যাকারীর ফাসির দাবিতে পরবর্তী কর্মসূচী ঘোষণা করবেন তারা। যেসব দাবিতে কর্মসূচি ঘোষণা দেন সেগুলো হচ্ছে- মামলাটি দ্রুত বিচার ট্রাইবুনালে স্থানান্তর, আসামী বদরুলের ফাঁসি নিশ্চিত করা এবং পরীক্ষার হল ও যাতায়তের সময় ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা। এর আগে সকাল সাড়ে ১০টা থেকে কলেজের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন কলেজের ছাত্রীরা। ফাঁসি, ফাঁসি শ্লোগানে মুখর হয়ে ওঠে পুরো চৌহাট্টা এলাকা। ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
প্রসঙ্গত, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শেষ বর্ষের ছাত্র ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সম্পাদক বদরুল ইসলাম কুপিয়ে আহত করে সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নারগিসকে।
আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় সোমবার রাতেই তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে সে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন।
উলেখ্য, সোমবার সন্ধায় এমসি কলেজ থেকে পরীক্ষা দিয়ে বেরুচ্ছিলেন মহিলা কলেজের ছাত্রী খাদিজা। এসময় তার কথিত প্রেমিক শাবি ছাত্রলীগ নেতা বদরুল ইসলাম তার উপর হামলা চালান। ধারালো অস্ত্রের আঘাতে মরাত্মক আহত খাদিজা এখনও আছেন ঢাকার স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে । এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন খাদিজা আক্তার নার্গিসের ওপর হামলাকারী যে দলেরই হোক তাকে ছাড় দেয়া হবেনা।





অপরাধ এর আরও খবর

অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ
বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)