শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৬ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » টাম্পাকোর ৩ কোটি টাকার ওয়েস্টেজ চুরির অভিযোগে মামলা
প্রথম পাতা » অপরাধ » টাম্পাকোর ৩ কোটি টাকার ওয়েস্টেজ চুরির অভিযোগে মামলা
বৃহস্পতিবার ● ৬ অক্টোবর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

টাম্পাকোর ৩ কোটি টাকার ওয়েস্টেজ চুরির অভিযোগে মামলা

--- আতিকুর রহমান আতিক, গাজীপুর জেলা প্রতিনিধি :: (২১ আশ্বিন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.১৩মি.) ধ্বংসপ্রাপ্ত টাম্পাকোর তিন কোটি টাকার মালামাল বা ওয়েস্টেজ লুটপাটের অভিযোগে টঙ্গী মডেল থানায় ৪ অক্টোবর মঙ্গলবার রাতে মামলা হয়েছে৷

পুলিশ গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়রের মালিকানাধীন একটি কারখানার বাউন্ডারির ভেতর থেকে বিপুল পরিমাণ মালামাল জব্দ করেছে৷ একই সাথে আরো তিনটি স্থানে অভিযান চালিয়ে টাম্পাকোর ধ্বংসপ্রাপ্ত বিপুল পরিমাণ মালামালের সন্ধান পেয়েছে পুলিশ৷ এসব ঘটনায় প্রভাবশালী মহল জড়িত বলে জানা গেছে৷ এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ব্যাপারে কাউকে গ্রেফতার বা আটক করতে পারেনি পুলিশ৷

অভিযোগের ভিত্তিতে জানা গেছে, লাশ উদ্ধার অভিযানের অংশ হিসেবে সেনা প্রকৌশলীরা ভারী যন্ত্রপাতির সাহায্যে টাম্পাকোর ধ্বংসাবশেষ অন্যত্র সরিয়ে রাখছিলেন৷ এ সময় সেখান থেকে টাম্পাকোর মূল্যবান মালামাল লুটে নেয় স্থানীয় প্রভাবশালীরা৷ এ ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে টাম্পাকোর ভেতর থেকেও মালামাল লুট হয়৷ এসব মালামালের মধ্যে ছিল কারখানার ধ্বংসপ্রাপ্ত মেশিনপত্র, বিভিন্ন অবকাঠামোর রড, ইট, প্লাস্টিক দানা বা বিভিন্ন কাঁচামাল, কাগজের রুল, সেনিটারি ফিটিংস এবং লোহাসহ বিভিন্ন মূল্যবান দাতব পদার্থ৷ টাম্পাকোর উদ্ধারকাজে সেনা প্রকৌশল বিভাগকে সহযোগিতা করছে দমকল বাহিনী ও গাজীপুর সিটি করপোরেশন৷ সিটি করপোরেশন প্রদর্শিত নির্ধারিত তিনটি স্থানে টাম্পাকোর ধ্বংসাবশেষ সরিয়ে রাখা হচ্ছিল৷ সবচেয়ে বেশি মালামাল বা ওয়েস্টেজ রাখা হয় স্থানীয় পাগাড় এলাকায় গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়রের একটি কারখানার সামনে আবাসন প্রকল্পের উন্মুক্ত প্লটে৷ পরে ভারপ্রাপ্ত মেয়রের চাচা পরিচয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা আসগর হাজী দৈনিক ভিত্তিক শ্রমিক দিয়ে এসব মালামাল নিজের বাড়ির ভেতর ও ভারপ্রাপ্ত মেয়রের কারখানার বাউন্ডারির ভেতর স্থানান্তর করেন৷ সেখান থেকে এসব মালামাল টঙ্গীর পুরাতন লৌহ ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেয়া হয়৷

অপর দিকে নিমতলি রেলগেট সংলগ্ন টঙ্গী-কালীগঞ্জ সড়কের পাশে এবং আমতলি রেল জংশন এলাকার খালি জায়গায়ও টাম্পাকোর ধ্বংসাবশেষ রাখা হয়৷ নিমতলির মালামালও প্রভাবশালীরা অন্যত্র বিক্রি করে দেন৷ ক্রেতারা অধিকাংশ মালামাল সেখান থেকে ইতোমধ্যে অন্যত্র সরিয়ে নিয়েছেন৷ আমতলির মালামাল বিক্রি করা হলেও ক্রেতারা ভারী যন্ত্রপাতি সংগ্রহ করতে না পারায় এখনো এসব মালামাল সেখান থেকে সরাতে পারেননি৷ এ অবস্থায় টাম্পাকোর একজন নিরাপত্তা প্রহরী ওয়াজেদ মোল্লা লুন্ঠিত মালামাল উদ্ধার এবং কারখানার মূল্যবান সম্পদ রক্ষার্থে মঙ্গলবার রাতে টঙ্গী মডেল থানায় একটি মামলা নং-৫ দায়ের করেন৷

মামলায় তিন কোটি টাকার মালামাল চুরির অভিযোগ আনা হলেও এজাহারে সুনির্দিষ্ট করে কারোর নাম উল্লেখ করা হয়নি বলে টঙ্গী মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ তালুকদার জানান৷

মামলার তদন্তকারী কর্মকর্তা টঙ্গী মডেল থানার ওসি (অপারেশন) আলমগীর হোসেন জানান, কারখানায় উদ্ধার অভিযান চলাকালে চোরের দল কৌশলে কারখানার মালামাল চুরি করে নিয়ে যায়৷ এ ঘটনায় থানায় মামলা হয়েছে৷ মামলার তদন্ত চলছে৷ মালামাল গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়রের গোডাউন থেকে জব্দ করা হয়েছে৷ এ চক্রের সাথে যারা জড়িত তদন্ত সােেপ তাদের অবশ্যই গ্রেফতার করা হবে৷
এ বিষয়ে জানতে গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মোঃ আসাদুর রহমান কিরনের মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, মালামালগুলো চুরি হয়নি৷ এগুলো রাখার নির্দিষ্ট জায়গা না থাকায় আমার নিজস্ব জায়গায় রাখা হয়েছিল৷ বিষয়টি নিয়ে থানায় মামলা হওয়ায় উদ্ধার অভিযানে অংশ নেয়া সেনাবাহিনী এবং গাজীপুর জেলা প্রশাসনের নির্দেশে কারখানা কর্তৃপরে হেফাজতে মালামালগুলো ফেরত দেয়া হচ্ছে৷

বুধবার বিকেলে পাগাড় সোসাইটি মাঠ এলাকায় ভারপ্রাপ্ত মেয়রের কারখানার সামনে গিয়ে দেখা গেছে, টঙ্গী বাজার পুরাতন লৌহ ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নূরু টাম্পাকোর মালামাল ক্রয়ের জন্য আসগর হাজীর এক প্রতিনিধির সাথে দর কষাকষি করছেন৷

স্থানীয়রা জানান, আসগর হাজী এসব মালামালের দায়িত্বে আছেন৷ মঙ্গলবার রাতে টাম্পাকোর মালামাল উদ্ধারে পুলিশি অভিযানের পর আসগর হাজী পলাতক রয়েছেন৷

এ ব্যাপারে আসগর হাজীর সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার কোনো দোষ নেই৷ মেয়রের নির্দেশে আমি মালামাল সরিয়ে রেখেছি এবং লেবারের বিল পরিশোধ করেছি৷

উল্লেখ্য, গাজীপুর মহানগরীর টঙ্গী বিসিক শিল্প এলাকায় সিলেট-৬ (গোলাপগঞ্জ) আসনের সাবেক দুইবারের স্বতন্ত্র সংসদ সদস্য ডঃ সৈয়দ মকবুল হোসেনের মালিকানাধীন টাম্পাকো ফয়েল কারখানায় ১০ সেপ্টেম্বর শনিবার সকালে বিস্ফোরণে আগুন ধরে যায়৷ এতে প্রতিষ্ঠানটির চারটি ভবনের তিনটি ধসে পড়ে৷ ঘটনার পর একটানা দীর্ঘ ৪ দিন ফায়ার সাভির্সের ২৫টি ইউনিট রাতদিন চেষ্টা চালিয়ে ওই কারখানার আগুন নিয়ন্ত্রণে আনে৷ আগুন নিয়ন্ত্রণের পর বাংলাদেশ সেনাবাহিনীর ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন৷ এ দুর্ঘটনায় এ পর্যন্ত ৪২ জনের মৃত্যু হয়েছে৷ আহত হয়েছেন ৭০/৮০ জন৷ গুরুতর আহতরা এখনো বিভিন্ন হাসপাতালে চিকিত্‍সাধীন৷ এ ছাড়া সম্পূর্ণ পুড়ে যাওয়া ৮টি লাশ ডিএনএ টেস্টের জন্য মর্গে রাখা হয়েছে৷ পরিচয় শনাক্ত না হওয়ায় এই ৮ লাশসহ এখনো নিখোঁজ আছেন ৯ জন৷ লাশের সন্ধ্যানে টাম্পাকোতে সেনাবাহিনীর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে৷





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)