বৃহস্পতিবার ● ৬ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে প্রবাসীকে কুপিয়ে হত্যা
গাজীপুরে প্রবাসীকে কুপিয়ে হত্যা
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২১ আশ্বিন ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় রাত ৯.০৮ মি.) গাজীপুরের টঙ্গীতে দেলোয়ার হোসেন (৩০) নামে এক প্রবাসীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা৷
৬ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০টার দিকে টঙ্গীর এরশাদনগরে এ ঘটনা ঘটে৷ দেলোয়ার টঙ্গীর এরশাদ নগরের ৪ নম্বর ব্লকের বাসিন্দা৷
নিহতের বোন মুক্তা বেগম জানান, ১০ বছর যাবত মালয়েশিয়া বসবাস করেন তার ভাই দেলোয়ার হোসেন৷ ঈদুল ফিতরের ২ দিন আগে দেশে ফিরে আসেন তিনি৷ তারপর থেকেই স্থানীয় কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী ২ লাখ টাকা চাঁদা দাবি করে৷ আজ বৃহস্পতিবার সকালে এরশাদ নগরের ৪ নম্বর ব্লকের বাড়িতে গিয়ে ৭/৮ জনের একদল সন্ত্রাসী আবারও চাঁদা দাবি করে৷ দেলোয়ার চাঁদা দিতে অস্বীকার করলে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত করে৷ এলাকাবাসী তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন৷
টঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) আমিনুল ইসলাম বলেন, মালয়েশিয়া প্রবাসী দেলোয়ার দুই মাস আগে দেশে আসেন৷ পূর্বশত্রুতার জেরে সকালে টঙ্গীর ‘শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হোসেন’ দলবল নিয়ে দেলোয়ারের বাড়িতে হামলা চালায়৷ এ সময় তারা দেলোয়ারকে কুপিয়ে মারাত্মক আহত করে৷ স্থানীয়রা তাকে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন৷





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)