বৃহস্পতিবার ● ৬ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেটের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা বসানোর উদ্যোগ
সিলেটের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা বসানোর উদ্যোগ
সিলেট জেলা প্রতিনিধি :: (২১ আশ্বিন ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় রাত ৯.২০মি.) সিলেটের সব শিক্ষা প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা বসানোর উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মোঃ আমিনুর রহমান। ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিতের জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে বলে তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। ৬ অক্টোবর বৃহস্পতিবার সকালে সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রীদের প্রধানমন্ত্রীর কাছে পাঠনো স্মারকলিপি গ্রহনকালে তিনি উপস্থিত সবাইকে এ তথ্য জানান। তিনি আরও জানান, দূর্গা পূজার ছুটির পর সিলেট ব্লুবার্ড স্কুল এন্ড কলেজে সিসি ক্যামেরা বসানোর কাজ শুরু হবে। পর্যায়ক্রমে সবগুলো প্রতিষ্ঠানকেই এর আওতায় আনা হবে। এ ব্যপারে ১৩ অক্টোবর একটি পরামর্শ সভার আয়োজন করা হয়েছে বলেও তিনি উলেখ করেছেন। তবে এ উদ্যোগ বদরুলের বর্বরতার পরি প্রেক্ষিতে এ উদ্যোগ নেয়া হয়েছে কি-না তিনি তা পরিস্কার করেনেনি। খাদিজাকে কোপানো বর্বর বদরুলের শাস্তির দাবি সংবলিত স্মারক লিপি গ্রহন করে তিনি আন্দোলনরত ছাত্রী, শিক্ষক এবং উপস্থিত সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের জানান, আপনাদের দাবি প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। মামলাটি দ্রুতবিচার আদালতে নেয়া হবে কি-না এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, এ ব্যপারে আমরা যথাযত প্রক্রিয়া অনুসরন করব।





ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা