শিরোনাম:
●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
রাঙামাটি, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৭ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » আওয়ামী লীগ দেশকে রাজনীতিশূন্য করার চেষ্টা করছে : মির্জা ফখরুল
প্রথম পাতা » গাজিপুর » আওয়ামী লীগ দেশকে রাজনীতিশূন্য করার চেষ্টা করছে : মির্জা ফখরুল
শুক্রবার ● ৭ অক্টোবর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আওয়ামী লীগ দেশকে রাজনীতিশূন্য করার চেষ্টা করছে : মির্জা ফখরুল

---মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি :: (২২ আশ্বিন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বেলা ১.২৭মি.) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ অত্যন্ত সুপরিকল্পিতভাবে, সচেতনভাবে ১/১১ এর সরকার যেটা চেয়েছিল, বাংলাদেশকে বিরাজনীতিকরণ, রাজনীতিকে দূরে সরিয়ে দেয়া, বাংলাদেশকে নেতৃত্বশূন্য করার সেই কাজটির দায়িত্ব নিয়েছে আওয়ামী লীগ সরকার৷ তারা এখন বাংলাদেশকে রাজনীতিশূন্য করার চেষ্টা করছে৷

৬ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে গাজীপুরে সদ্য প্রয়াত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ স ম হান্নান শাহর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি৷

মির্জা ফখরুল বলেন, ক্ষমতাসীনদের লক্ষ্য একটাই, বাংলাদেশে তারা শুধু আওয়ামী লীগের শাসন প্রতিষ্ঠা করবে৷ আর অন্য কোনো দল, অন্য কোনো মত এখানে থাকবে না৷ বাংলাদেশকে রাজনীতিশূন্য করার চেষ্টা করছে৷ এই স্বপ্ন তারা দেখেছিল ১৯৭৫ সালে একদলীয় শাসনব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে৷ আর এবার গণতন্ত্রের মুখোশ পরে, একটা আবরণ দিয়ে ঠিক একই কায়দায় শাসন করছে৷

মির্জা ফখরুল আরো বলেন, আজকে রাজনৈতিক দলগুলোকে কথা বলতে দেয়া হয় না৷ রাজনৈতিক নেতাদের সভা-সমাবেশ করতে দেয়া হয় না৷ গাজীপুরে আমরা সমাবেশ করতে পারিনি৷ সমাবেশ করতে দেয়নি আওয়ামী লীগ সরকার৷

তিনি বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে ২৯টার ওপর মামলা হয়েছে৷ তার দুটি বিচারে গেছে৷ তারেক রহমানের বিরুদ্ধে ৭০টির ওপর মামলা হয়েছে৷ নেত্রী, তারেক রহমানসহ স্থায়ী কমিটি, কেন্দ্রীয় কমিটির প্রায় সব সদস্য থেকে শুরু করে একেবারে ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে৷

গত দুই বছরে ৭৮ হাজারের বেশি কর্মী জেলে গেছেন, এক হাজারের বেশি নেতাকর্মীকে গুলি করে পুলিশ হত্যা করেছে৷ সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীসহ প্রায় ৫০০ ওপর নেতাকর্মীকে গুম করা হয়েছে৷ তাদের আর খুঁজে পাওয়া যায়নি৷ প্রায় সাড়ে ৫ লাখের ওপরে মামলা, সাড়ে সাত লাখের ওপর আসামি৷

হান্নান শাহর স্মৃতিচারণ করে তিনি বলেন, হান্নান শাহ পেশাগত জীবনে সৈনিক ছিলেন৷ সেখান থেকে তাকে সরিয়ে দেয়ার পর তিনি কিন্তু সংগ্রাম শেষ করেননি৷ তিনি বাংলাদেশের অস্তিত্ব, স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য খালেদা জিয়ার সঙ্গে হাত হাত মিলিয়ে সেই যুদ্ধে নেমে ছিলেন৷ তিনি জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্রের জন্য লড়াই করেছেন৷

হান্নান শাহ এমন সময় আমাদের ছেড়ে চলে গেলেন, যখন বাংলাদেশ একটা কঠিন দুঃসময় কাটাচ্ছে৷ যখন মানুষ স্বৈরাচারের যাঁতাকলে পড়ে তাদের নাভিশ্বাস উঠছে৷ প্রতিদিন গণতন্ত্রকামী অসংখ্য কর্মী গ্রেফতার হচ্ছেন৷ মিথ্যা মামলা হচ্ছে৷ খুন হচ্ছে, গুম হচ্ছে৷ বাংলাদেশ একটা মৃত্যুপুরীতে পরিণত হয়েছে৷ একটা কারাগারে পরিণত হয়েছে৷

গাজীপুর জেলা বিএনপির সভাপতি একেএম ফজলুল হক মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুলের সঞ্চালনায় জেলা বিএনপি আয়োজিত শহরের রথখোলাস্থ বঙ্গতাজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত শোকসভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য হাসান উদ্দিন সরকার, শাহ রিয়াজুল হান্নান, কেন্দ্রীয় নেতা হুমায়ূন কবীর খান, মেয়র মুজিবুর রহমান ও ডা. মাজহারুল আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ৷৷





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

আর্কাইভ