শিরোনাম:
●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   রাঙামাটিতে কোতয়ালী থানার অভিযানে ৫শত গ্রাম গাঁজাসহ গ্রেফতার-১ ●   কাউখালীতে ৩ বছরে আত্মহত্যার মামলা ১১টি ●   ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ●   আত্রাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ ●   ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী ●   ৩৪ বছর শিক্ষকতা জীবনের ইতি টানলেন প্রধান শিক্ষক ইউসুফ মিয়া ●   বিক্রয়স্থলে তামাকপণ্য প্রদর্শন নিষিদ্ধের ধারা বহাল রাখার আহ্বান ●   নান্দাইলে ১৫ বছরের কিশোর ২২দিন ধরে নিখোঁজ : প্রশাসনের ভূমিকা রহস্যজনক ●   রাঙামাটি জেলা খাদ্য কর্মকর্তা সেলিমের বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ : সংবাদের প্রতিবাদ ●   ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
রাঙামাটি, শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৯ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » র‌্যাবের অভিযানে নিহত তৌহিদ ডুয়েট শিক্ষার্থী নয়
প্রথম পাতা » অপরাধ » র‌্যাবের অভিযানে নিহত তৌহিদ ডুয়েট শিক্ষার্থী নয়
রবিবার ● ৯ অক্টোবর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

র‌্যাবের অভিযানে নিহত তৌহিদ ডুয়েট শিক্ষার্থী নয়

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৪ আশ্বিন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৫.২৪মি.) গাজীপুর সিটি কর্পোরেশনের হাড়িনাল পশ্চিমপাড়া এলাকায় ৮ অক্টোবর শনিবার র‌্যাবের অভিযানে নিহত সন্দেহভাজন জঙ্গি তৌহিদুল ইসলাম ঢাকা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষার্থী নয় বলে জানিয়েছেন ডুয়েট কর্তৃপক্ষ৷

৯ অক্টোবর রবিবার ডুয়েটের সহকারী পরিচালক, (পরিচালক, গবেষণা ও সমপ্রসারণ দপ্তর) মোছা. কামরুন নাহার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার কিছু প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় গাজীপুরে র‌্যাবের অভিযানে নিহত দুই জঙ্গির মধ্যে একজনকে (তৌহিদুল ইসলাম মারুফ) বাড়ির কেয়ারটেকারের কাছে ভাড়াটিয়াদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডুয়েটের ছাত্র বলে পরিচয় দেওয়া হয়৷ প্রকৃতপক্ষে এই তৌহিদুল ইসলাম ডুয়েটের ছাত্র নয়৷

ডুয়েটের একাডেমিক শাখা থেকে বর্তমান সব ছাত্রদের নথি ঘেটে তৌহিদুল ইসলাম নামে যে সাতজন ছাত্র পাওয়া গেছে তাদের কারো বাড়িই নরসিংদী নয়৷ এমনকি পত্রিকায় প্রকাশিত ছবির সঙ্গেও তাদের কারো মিল খুঁজে পাওয়া যায়নি৷ উপরন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে উক্ত সাতজন তৌহিদুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হয়েছে প্রত্যেকেই ফোনে কথা বলেছেন এবং সবাই ভাল আছেন৷

ডুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক মো. কামরুজ্জামান সাংবাদিকদের জানান, হাড়িনালে র‌্যাবের অভিযানে তৌহিদ নামে ডুয়েট শিক্ষার্থী নিহত হওয়ার খবর বিভিন্ন মিডিয়ায় প্রচার হয়৷ ওই খবর পাওয়ার পর ডুয়েটে ওই নামের সকল ছাত্রের অনুসন্ধান চালানো হয়৷ তৌহিদ নামে আমাদের সাত শিক্ষার্থী থাকলেও তাদের কেউ শনিবার র‌্যাবের অভিযানে নিহত হয়নি৷

উল্লেখ, ৮ অক্টোবর শনিবার গাজীপুর সিটি কর্পোরেশনের হাড়িনাল পশ্চিমপাড়া লেবুবাগান এলাকার একটি বাড়িতে র‌্যাব সদস্যরা অভিযান চালায়৷ এ অভিযানে তৌহিদুল ইসলাম (২২) ও রাশেদুল ইসলাম নামে দুই সন্দেহভাজন জঙ্গি নিহত হয়৷ বাড়ি ওয়ালার বরাত দিয়ে র‌্যাব জানিয়েছিল তৌহিদ ডুয়েটের ছাত্র৷





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)