শিরোনাম:
●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের
রাঙামাটি, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৯ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » বান্দরবানে প্রকাশ্যে পাহাড় কাটা চলছে পুলিশ ও স্থানীয় প্রশাসন নির্বিকার
প্রথম পাতা » অপরাধ » বান্দরবানে প্রকাশ্যে পাহাড় কাটা চলছে পুলিশ ও স্থানীয় প্রশাসন নির্বিকার
রবিবার ● ৯ অক্টোবর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বান্দরবানে প্রকাশ্যে পাহাড় কাটা চলছে পুলিশ ও স্থানীয় প্রশাসন নির্বিকার

---বান্দরবান জেলা প্রতিনিধি :: (২৪ আশ্বিন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৫.৫৮মি.) বান্দরবান জেলা সদরের অদুরে রোয়াংছড়ি উপজেলার ছাইংগ্যা নামক এলাকায় প্রকাশ্যে দিবোলোকে আস্তা পাহাড় কেটে মাটি ব্যবহার করা হচ্ছে ইটভাটা তৈরির কাজে ৷ আওয়ামীলীগের এক নেতার ‘এবিএম’ নামীয় ইটভাটায় গত ১৫দিন ধরে প্রকাশ্যে পাহাড় কেটে পাহাড়ের মাটি সংগ্রহ করা হলেও স্থানীয় জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও থানার পুলিশের রহস্যজনক নিস্ক্রিয়তায় অবাধে পাহাড় কাটা ক্রমেই সম্প্রসারিত হচ্ছে৷

এতে পরিবেশ দ্রুত কলুষিত হয়ে পড়ছে বলেও স্থানীয়রা গুরুতর অভিযোগ তুলেছেন৷ আজব হলেও সত্যি যে, ৯ অক্টোবর রবিবার সকালে রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর আলীর নেতৃত্বে একদল পুলিশ ছাইংগ্যা এলাকার এবিমএম ইটভাটার জন্য পাহাড় কাটার দৃশ্যটি সরেজমিন তদন্তে গেলেও সেখানে নাকি পাহাড় কাটার কোন লক্ষণ তিনি দেখতে পাননি বলে এ আমাদের প্রতিনিধিসহ কয়েকজন সাংবাদিককে জানিয়েছেন৷

তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন, ইটভাটার মালিকের সংগে ওই ওসি’র গোপন বৈঠক হয়েছে জেলা শহরের পুলিশ ক্যান্টিন তাজিংডংয়ে৷
ছাইংগ্যায় অবৈধভাবে পাহাড় কেটে পরিবেশ ধংস করার বিষয়ে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা,থানার কাছে দফায় দফায় অভিযোগ জানানো সত্বেও পাহাড় কাটা বন্ধে প্রশাসন থেকে রবিবার সকাল পর্যন্ত কোন উদ্যোগই গ্রহণ করা হয়নি বলে স্থানীয়রা জানিয়েছেন৷ ইতমধ্যেই আস্তা পাহাড়ের অর্ধেকাংশ সাবাড় হয়ে গেছে৷ ফলে এলাকার সচেতন নাগরিকরা চরম ক্ষুব্দ হয়ে উঠেছেন,তারা মানববন্ধনসহ কঠোর কর্মসূচি দিতেও এগুচ্ছেন৷

এতে সরকারের ভাবমূর্তিও ক্ষুন্ন হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা৷
গুরুতর অভিযোগ উঠেছে,জেলা সদরের সাংগু নদীর পুর্বপাড়ে রোয়াংছড়ি উপজেলার ছাইংগ্যা এলাকায় মনিরুজ্জামান মিলনের মালিকানার এবিএম মার্ক করা ইটভাটা তৈরির জন্যে অনুমোদন ছাড়াই পাশের একটি পাহাড় কাটা হচ্ছে , একাজে ব্যভহার করা হচ্ছে স্কেভেতরসহ ভারী যন্ত্রপাতি৷ কর্তিত পাহাড়ের মাটি মজুদ করা হচ্ছে ইটভাটা প্রাংগনে,সেখানেই তৈরি করা হচ্ছে কাঁচা ইট৷ ইটভাটার মালিক পৌরসভার ৩নং ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি হওয়ায় প্রশাসন বরাবরই নির্বিকার থাকছে, কোন আইনি ব্যবস্থা নিচ্ছেন না খোদ জেলা প্রশাসকও৷ আওয়ামীলীগ নেতার প্রভাব খাটিয়ে প্রকাশ্যে পাহাড় কেটে ইটভাটায় মাটি ব্যবহারের কারণে পরিবেশ দূষিত হয়ে পড়লেও প্রশাসনসহ সরকারি কোন মহলই ওই ব্যক্তির বেআইনি কাজের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ না করায় অন্যরাও উত্‍সাহিত হচ্ছেন নানান অপকর্মের ক্ষেত্রে৷
অবৈধ পাহাড় কাটার ব্যাপারে যোগযোগ করা হলে ইটভাটার মালিক মিলন বলেন, পাহাড় কাটার মাটি দিয়ে ইট তৈরি হয় না, এ মাটি ব্যবহার করা হচ্ছে নিচু এলাকা ভরাটের জন্যে৷ তিনি পাহাড় কাটার ঘটনাটি স্বীকার করেন৷
ছাইংগ্যা এলাকার বাসিন্দারা বলছেন, জেলায় প্রশাসন বলতে কিছুই নেই বলে মনে হচ্ছে, কারণ প্রকাশ্যে পাহাড় কাটা বন্ধের জন্য কোন উদ্যোগই নেই সরকারি কর্মকর্তাদের, এটি অসহনীয় ও অরাজক বিষয়ও বটে৷
এ প্রসংগে জেলা প্রশাসকের সংগে যোগাযোগ করা হলে তিনি বলেন, অবৈধ পাহাড় কাটার বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে৷





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)