শিরোনাম:
●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী
রাঙামাটি, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৯ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » জঙ্গি আস্তানা থেকে ১২ ঘন্টা পর রাতেই মা ও শিশু উদ্ধার
প্রথম পাতা » অপরাধ » জঙ্গি আস্তানা থেকে ১২ ঘন্টা পর রাতেই মা ও শিশু উদ্ধার
রবিবার ● ৯ অক্টোবর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জঙ্গি আস্তানা থেকে ১২ ঘন্টা পর রাতেই মা ও শিশু উদ্ধার

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৪ আশ্বিন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.২০মি.) গাজীপুরের পাতারটেকে জঙ্গি আস্তানা থেকে দীর্ঘ ১২ ঘন্টা পর ৮ অক্টোবর শনিবার রাতেই এক মা ও শিশুকে নিরাপদে উদ্ধার করেছে পুলিশ৷ দোতলা ওই ভবনের নিচতলা থেকে তাদের উদ্ধার করা হয়৷

পুলিশ ও জঙ্গিদের মধ্যে গোলাগুলি এবং জঙ্গিদের গ্রেনেড হামলার শব্দে তিন বছরের শিশুটি এখন আতঙ্কগ্রস্ত৷ সে তার মায়ের কোল থেকে নামতে চাইছে না৷

অভিযান শেষে শনিবার রাত নয়টার দিকে জঙ্গিদের লাশ হাসপাতালে পাঠানোর পর ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা আয়েশা বেগম ও তার তিন বছরের মেয়ে নুরুন্নাহারকে উদ্ধার করা হয়৷ পরে মা ও মেয়েকে স্বজনদের কাছে পৌঁছে দেয় পুলিশ৷

এর আগে শনিবার সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের পাতারটেকের জঙ্গি আস্তানায় অভিযান চালায় পুলিশ৷ কাউন্টার টেররিজম ইউনিটের শ্বাসরুদ্ধকর ১২ ঘন্টার অভিযান স্পট-৮ এ সাত জঙ্গি নিহত হয়৷

অভিযান শুরুর আগে আয়েশা বেগম তার মেয়েকে নিয়ে রুমের দরজা বন্ধ করে ঘুমিয়েছিলেন৷ পুলিশের ডাকাডাকি শুনতে পাননি বলে তিনি সাংবাদিকদের জানান৷

আয়েশা বেগম জানান, তিনি গ্রামের বাড়িতে থাকেন৷ তার স্বামী সোবহান শেখ একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন৷ নিচতলার পূর্বপাশের ফ্ল্যাটের একটি রুম দু’হাজার টাকায় ভাড়া নিয়ে তার স্বামী ও খালাতো ভাই থাকতেন৷ তিনি ওই বাড়িতে কয়েকদিন আগে বেড়াতে এসেছিলেন৷

আয়েশা সাংবাদিকদের বলেন, ‘সকাল ১১টার দিকে প্রথমে গোলাগুলির শব্দ পেয়ে ঘুম থেকে জেগে উঠি৷ বাইরে বের হওয়ার চেষ্টা করলে দেখতে পাই, বাইরে থেকে দরজা লাগানো৷ এরপর আমি ফোনে আমার স্বামীকে বিষয়টি জানাই৷ তার কাছ থেকে শুনি যে, বাড়িতে জঙ্গি ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে৷ আমাকে চুপ করে ঘরের ভেতরে বসে থাকতে বললেন৷ আমাদের এক আত্মীয় আছেন পুলিশে, তাকেও আমার স্বামী বিষয়টি জানান৷’

‘অনেকক্ষণ গোলাগুলি বন্ধ ছিল৷ হঠাত্‍ সাড়ে তিনটার পর কিছুক্ষণ থেমে থেমে শব্দ হচ্ছিল৷ তখন মেয়েও কান্না করে৷ আমিও কান্না করি৷ দোয়া পড়তে থাকি৷ মনে হচ্ছিল, ভবনটি ভেঙে মাথায় পড়বে৷ সারাদিন রুমের এক কোণে গিয়ে বসেছিলাম৷ বারবার সবাইকে ফোনে জানিয়েছি৷ তবে তারা সবাই বলেছেন, চুপ করে থাকতে৷’ বলেন আয়েশা৷

‘সকাল থেকে মেয়ে এবং আমি কিছু খাইনি৷ চারটার পর জানতে পারি গোলাগুলি শেষ৷ তারপর রাত ৯টার দিকে পুলিশ আমাদের বের করে নিয়ে আসে৷’

জলাশয়ের পাশেই অবস্থিত দোতলা ভবনটির মালিক সৌদি প্রবাসী সোলায়মান সরকার৷ তার ভাই কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার আরবি শিক্ষক ওসমান গণি বাড়িটির তত্বাবধায়ক৷ দুই ইউনিটের ভবনে মোট চারটি ফ্ল্যাট৷ প্রতিটি ফ্ল্যাটে তিনটি করে রুম৷ পরিবার ও ব্যাচেলর মিলিয়ে বাড়িটি ভাড়া দেওয়া হয়েছে৷ প্রতিটি ফ্ল্যাটের প্রতিটি রুমে আলাদা পরিবার ও ব্যাচেলররা থাকেন৷





অপরাধ এর আরও খবর

ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)