মঙ্গলবার ● ১১ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » নিহত ৯ জঙ্গির লাশ কুর্মিটোলা হাসপাতালে
নিহত ৯ জঙ্গির লাশ কুর্মিটোলা হাসপাতালে
মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৬ আশ্বিন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বেলা ১.৩২মি.) গাজীপুর সিটি কর্পোরেশনের নোয়াগাঁও পাতারটেক ও হাড়িনাল পশ্চিমপাড়া লেবুবাগান এলাকায় র্যাব ও পুলিশের পৃথক অভিযানে নিহত ৯ জঙ্গির লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গ থেকে ঢাকা কুর্মিটোলা জেনারেল হাসপাতাল মর্গে স্থানান্তর করা হয়েছে৷
১০ অক্টোবর সোমবার রাত সোয়া ১১টার দিকে জয়দেবপুর থানার এসআই মনোয়ার হোসেন জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গের ফ্রিজ নষ্ট ও স্থান সংকুলান না হওয়ায় কর্মিটোলা জেনারেল হাসপাতালে ৯ জঙ্গির লাশ স্থানান্তর করা হয়েছে৷
এর আগে সোমবার বিকেল পৌনে ৫টার দিকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গ থেকে তিনটি অ্যাম্বুলেন্সে করে লাশগুলো পাঠানো হয়৷ রাত পৌনে ৯টার দিকে লাশগুলো ঢামেক হাসপাতালের মর্গে পৌঁছায়৷
জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার রেজাউল হাসান রেজা বিষয়টি নিশ্চিত করে জানান, জঙ্গিদের লাশ ময়নাতদন্ত শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে৷ সেখানে লাশগুলো হিমঘরে রাখা হবে বলে জানান ওসি৷

উল্লেখ্য, ৮ অক্টোবর শনিবার সিটি কর্পোরেশনের নেয়াগাঁও পাতারটেক এলাকায় পুলিশ, সোয়াত ও পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের যৌথ অভিযানে সাত জঙ্গি নিহত হয়৷ তাদের মধ্যে নব্য জেএমবির ঢাকা বিভাগের অপারেশন কামান্ডার আকাশের পরিচয় পাওয়া গেলে অপর ছয় জঙ্গির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি৷
এছাড়া একই দিন শনিবার হাড়িনাল পশ্চিমপাড়া লেবু বাগান এলাকায় আতাউর রহমানের বাড়িতে র্যাবের অভিযানে নিহত দুইজনের নাম তৌহিদুল ও রাশেদুল বলে র্যাব জানায়৷ তাদের বাড়ি নরসিংদী বলে র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ শনিবার সাংবাদিকদের ব্রিফিংকালে জানিয়েছিলেন৷





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা