শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১১ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » জনদুর্ভোগ » সিলেটে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিক্ষোভ
প্রথম পাতা » জনদুর্ভোগ » সিলেটে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিক্ষোভ
মঙ্গলবার ● ১১ অক্টোবর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিলেটে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিক্ষোভ

---সিলেট জেলা প্রতিনিধি:: (২৬ আশ্বিন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩০মি.) সিলেটের গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উপজেলায় এখন আর বিদ্যুৎ যায়না মাঝে মাঝে আসে। ২৪ ঘন্টার মাধ্যে ৫ ঘন্টাই টিকমত বিদ্যুৎ থাকেনা। ফলে ভোগান্তিতে আছেন, ব্যবসায়ী, শিক্ষার্থী ও বিভিন্ন পেশার গোলাপগঞ্জ বিয়ানী বাজারের জনগন। তাই অতিষ্ট হয়ে দুই উপজেলার ভোগান্তিরত জনতা বাধ্য হয়ে কখনো রাস্তা অবরোধ, কখনও বা প্রতিবাদ মিছিল ও কখনো মানববন্ধন কর্মসুচি পালন করেছে। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছেনা। তাই প্রতিনিয়ত ভোগান্তীরত জনতা বলেন আমাদের এই দুই উপজেলায় বিদ্যুৎ এর উন্নতি নয় বরং লোডশের্ডিং এর উন্নতি হয়েছে। পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) কর্তৃক ১৯৭৭ সালের শেষের দিকে বাংলা দেশের পল্লী অঞ্চলে বিদ্যুতায়নের লক্ষ্যে পানি উন্নয়ন বোর্ড (ওয়াপদা)’র সাথে চুক্তি করে এ প্রকল্প চালু করে। সময়ের পরিক্রমায় এর চাহিদা বেড়ে যাওয়ায় ইদানিং গ্রাহক সংখ্যা যে হারে বৃদ্ধি পেয়েছে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে ততটা অগ্রগতি হয়নি বলে গ্রাহকদের অভিযোগ। ১৯৯০ সালের ১০ই মে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ নিবন্ধিত হলে বিদ্যুতায়ন করা হয় ৯০ সালের ২রা জুনে। এরই আওতায় গোলাপিগঞ্জ-বিয়ানীবাজার সহ জেলার সব ক’টি উপজেলা পড়লেও পরক্ষণে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ প্রতিষ্ঠা লাভ করে। কিন্তু গোলাপগঞ্জ- বিয়ানীবাজার উপজেলার গ্রামাঞ্চল বিদ্যুতায়িত করে কর্তৃপক্ষ পর্যাপ্ত পরিমাণ বিদ্যুৎ দিতে না পারায় সীমিত গ্রাহক নিয়ে কাটে বেশ ক’বছর। গ্রাহকরা লোডসেডিংএ অতিষ্ঠ হয়ে জ্বালাও পোড়াও আন্দোলন শুরু করে। হয় সরকারের পরিবর্তন, নতুন করে বিদ্যুৎ উৎপাদনে মনোনিবেশ করেন নির্বাচিত সরকার। আগেকার দিনে মিটারের জন্য আবেদন করলে মাস পেরিয়ে বছরের শেষান্তে অর্থের বিনিময়ে বিদ্যুতের সংযোগ হত বাসা বাড়িতে। বর্তমানে বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রীর নির্দেশে অল্প সময়ে সংযোগ পেলেও গ্রামাঞ্চলে বিদ্যুৎ নিয়ে গ্রাহকরা বিপাকে। প্রতিদিন সন্ধা হলেই লোড সেডিংএর কবলে পড়তে হয় হাজার হাজার গ্রাহকদের। বিশেষ করে শিক্ষার্থীদের লিখা পড়ার অসুবিধার কথা জানালেন বেশ ক’জন অভিভাবক। তাদের অভিযোগ সন্ধার পর লোড সেডিং হলেই গোলাপগঞ্জ-বিয়ানীবাজার অভিযোগ কেন্দ্রে ফোন দিলে ঘন্টার পর ঘন্টা তাদের মোবাইল ফোন ব্যস্থ থাকে। গ্রাহকরা জানান লাইনম্যানরা ইচ্ছে করে মোবাইলের কল ডাইবার্ট অপশনে গিয়ে কল বিজি রাখেন বলে অনেকের অভিযোগ। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গোলাপগঞ্জ বিয়ানীবাজার উপজেলায় প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌছানো এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করণের আদেশ দিলেও তা কতটুকু মানা হচ্ছে, তা নিয়ে গ্রাহকরা সন্ধিহান। গ্রাহকরা বলেন বর্তমানে গোলাপিগঞ্জে-বিয়ানীবাজারে বিদ্যুতের উন্নতি না হলেও লোডসেডিংএর অনেক উন্নতি হয়েছে।





জনদুর্ভোগ এর আরও খবর

নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে
দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে
রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা
ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ
পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ
রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ  ফাঁদ ! রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ !
আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ
জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ
কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ
আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)