শুক্রবার ● ১৪ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » গাবতলীতে দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ
গাবতলীতে দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ
বগুড়া প্রতিনিধি :: (২৯ আশ্বিন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৪৪মি.) দক্ষিন কোরিয়াস্থ গ্লোবাল ফ্যামেলী মুভমেন্ট সেন্টার বাংলাদেশের পরিচালক সমাজসেবক ও শিক্ষানুরাগী মাহবুবুর রহমান ছোটন প্রদত্ত ১৪ অক্টোবর শুক্রবার বগুড়া গাবতলীর পীরগাছাবন্দরে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়৷
বগুড়া সরকারী মুজিবুর রহমান মহিলা কলেজের সহকারী অধ্যাপক ড. তৌহিদুল আলম চৌধুরী সনি প্রধান অতিথি হিসেবে বস্ত্র বিতরণ করেন৷
সোনারায় ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও বগুড়া জেলা সভাপতি এবং গাবতলী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবু মুসা, রামেশ্বরপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সমাজসেবক আবু আছাদ৷
এসময় উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা আমজাদ হোসেন টুকু, আব্দুল খালেক, আতাউর রহমান, প্রধান শিক্ষক জাহেদুল ইসলাম ও সহকারী শিক্ষক হুমায়ন কবীর প্রমূখ।
প্রধান অতিথি ড. তৌহিদুল আলম চৌধুরী সনি সমাজ সেবক মাহবুবর রহমান ছোটনের নানা মূখী সমাজ সেবামূলক কর্মকান্ডের প্রশংসা করে বলেন, ছোটন ও তাঁর পরিবারের অবদান গাবতলী উপজেলা’সহ বিভিন্ন এলাকায় রয়েছে৷ তাঁদের মত সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে গরীব-দুঃখী মানুষের কোন কষ্ট থাকতো না৷





জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)