শিরোনাম:
●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি
রাঙামাটি, সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৪ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম » নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন বামনেতা সাইফুল হক
প্রথম পাতা » চট্টগ্রাম » নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন বামনেতা সাইফুল হক
শুক্রবার ● ১৪ অক্টোবর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন বামনেতা সাইফুল হক

---চট্টগ্রাম প্রতিনিধি :: ১৪ অক্টোবর শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আহুত সংবাদ সম্মলনে পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সকল রাজনৈতিক দলের মতামত ও পরামর্শ নিয়ে নতুন নির্বাচন কমিশন গঠনের উদ্দ্যোগ নিতে রাষ্ট্রপতি ও সরকারের প্রতি আহ্ববান জানিয়েছেন এবং বলেছেন দেশের জনগণ কোন ভাবেই আর “আজিজ কমিশন” বা “রকিব কমিশন” এর মতো দুর্বল, অকার্যকরী, পক্ষপাতদৃষ্ট ও সরকার অনুগত আরেকটি নির্বাচন কমিশন গ্রহণ করবে না৷

তিনি বলেন, আগামী নির্বাচন কমিশনকে অবশ্যই রাজনৈতিক দল ও জনগনের আস্থাভাজন হতে হবে৷ যাতে অবাধ ,নিরপেক্ষ ও গ্রহনযোগ্য জাতীয় নির্বাচন নিশ্চিত করা যায়৷

বামপন্থী এই নেতা অারো বলেন, ২০১৪ এর ৫ জানুয়ারীর মত আরেকটি নির্বাচন দেশের বিদ্যমান সংকট আরো গভীর করবে এবং দেশের গণতান্ত্রিক ভবিষ্যতকে চরম অনিশ্চতায় নিপতিত করবে৷
সংবাদ সম্মেলনে তিনি মুক্তিযুদ্ধের চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্ঠায় দেশের প্রগতিশীল গণতান্ত্রিক শক্তির বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহবান জানান৷
দেশের বামপন্থী আন্দোলন ও শ্রমিক আন্দোলনের বিশিষ্ট নেতা আবদুল্লাহ মহিউদ্দিনের নেতৃত্বে প্রগতিশীল আন্দোলনের নেতাকর্মীদের বিপ্লবী ওয়ার্কার্স পার্টিতে যোগদান উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন৷ জননেতা সাইফুল হক ও পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দের হাতে পুস্পস্তবক অর্পন করে আবদুল্লা মহিউদ্দিন ও তার সহকর্মিরা পার্টির আদর্শ ও রাজনীতির প্রতি আনুগত্য প্রকাশ করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টিতে তাদের যোগদানের ঘোষণা প্রদান করেন৷
---
সংবাদ সম্মেলনে পার্টির কেন্দ্রীয় নেত্রী বহ্নিশিখা জামালী, আকবর খাঁন, যোগদানকারী মিন্টু দাশ গুপ্ত, সাহাবুদ্দীন, নুরুল ইসলাম সবুজ, জাহেদা পারভীন, আলমগীর রনি, রফিকুল ইসলাম, মমিনুল ইসলাম, মো. ইমরান, ও কুতুবউদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন৷
সংবাদ সম্মেলনে যোগদানকারীদের পক্ষে আবদুল্লাহ মহিউদ্দীন বলেন মেহনতী জনতার রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার আন্দোলনকে বিকশিত করতে আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টিতে যোগদানের সিদ্ধান্ত ঘোষনা করছি এবং বিছিন্ন-বিক্ষিপ্ত অবস্থায় থাকা বামপন্থী আন্দোলনের নেতা কর্মীদেরকেও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার উদ্বাত্ত আহবান জানান৷

একই সাথে নুন্যতম কর্মসূচির ভিত্তিতে প্রগতিশীল গণতান্ত্রিক শক্তি ও সংগঠনের বৃহত্তর ঐক্য গড়ে তোলার ও আহবান জানান৷

সাথে সাথে তিনি গণবিছিন্ন বাম হটকারিতা ও লেজুড়বৃত্তির সুবিধাবাদী ধারাকে প্রত্যাখান করে শ্রেণী ও গণসংগ্রাম জোরদার করার জন্য সকলের প্রতি আহবান জানান৷





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)