শিরোনাম:
●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক ●   বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ●   নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ ●   নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে : সাইফুল হক ●   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান ●   আসুন দল,মত, ধর্ম -বর্ণ নির্বিশেষে সকলে মিলে ঐক্যবদ্ধ রাঙামাটি গড়ি : জুঁই চাকমা ●   ঝালকাঠিতে স্বর্ণালংকারের জন্য বন্ধুর মাকে হত্যা : যুবক আটক ●   খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই ●   মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় নয় বছর পর ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল
রাঙামাটি, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৪ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » আন্তর্জাতিক » রাজা ভূমিবলের মৃত্যুতে থাইল্যান্ডে একবছরের জাতীয় শোক ঘোষণা
প্রথম পাতা » আন্তর্জাতিক » রাজা ভূমিবলের মৃত্যুতে থাইল্যান্ডে একবছরের জাতীয় শোক ঘোষণা
শুক্রবার ● ১৪ অক্টোবর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাজা ভূমিবলের মৃত্যুতে থাইল্যান্ডে একবছরের জাতীয় শোক ঘোষণা

---

অনলাইন ডেস্ক :: (২৯ অশ্বিন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৯.১১মি.) থাইল্যান্ডের রাজা ভূমিবল আদুলাদেজের মৃত্যুতে সারা দেশে শোক পালিত হচ্ছে।
বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় ধরে সিংহাসনে থাকা শ্রদ্ধেয় এ রাজার মৃত্যুতে শুক্রবার জাতীয় ছুটি ঘোষণা করা হয়েছে।
তিনি বৃহস্পতিবার ৮৮ বছর বয়সে মারা যান।
বৃহস্পতিবার শেষ রাতেই শোকাহত মানুষ ব্যাংককের রাস্তায় জড়ো হন। আর আজ শুক্রবার শোক মিছিলে অংশ নিতে হাজার হাজার মানুষ রাস্তায় সারিবদ্ধ হয়ে অবস্থান নিয়েছেন।
রাজার মরদেহ শুক্রবার বিকেলের দিকে নগরীর এমারল্যান্ড মন্দিরে নেয়া হবে। রাজার মৃত্যুতে আগামী এক বছর সরকারিভাবে শোক পালন করা হবে।
প্রিন্স মহাভাজিরালংকর্ন নতুন রাজা হবেন বলে আশা করা হচ্ছে। তবে আকস্মিকভাবে তাকে রাজ সিংহাসনে বসার আনুষ্ঠানিকতা বিলম্ব করার অনুরোধ জানিয়েছেন সামরিক জান্তা নেতা। তিনি দেশবাসীকে এ সিদ্ধান্ত মেনে নেয়া এবং কোন ধরণের বিশৃঙ্খলা না করার আহ্বান জানিয়েছেন।

---
মন্ত্রিসভা শুক্রবার সরকারি ছুটির দিন ঘোষণা করেছে এবং আগামী ৩০ দিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
সরকার এ সময় থাইবাসীকে ‘কালো পোশাক’ পরিধান করার এবং ‘আনন্দঘন অনুষ্ঠান’ এড়িয়ে চলারও নির্দেশ দিয়েছেন।
নিউজ ওয়েবসাইটগুলোর পৃষ্ঠা সাদা-কালো করা হয়েছে এবং বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ শ্রদ্ধা জানিয়েছেন।
ব্যাংককের জনৈক ব্যক্তি বলেন, এই মুহূর্তে তার অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছেন না।
তিনি বলেন, ‘আমি আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এক ব্যক্তিকে হারালাম। আমি মনে করি, তার জন্য অনেক কিছু করা হয়নি। আমার আরো কিছু করা উচিত ছিল।’
রাজার শোক মিছিলে অংশ নেয়ার জন্য হাজার হাজার মানুষ ব্যাংককের রাস্তায় অবস্থান নিয়েছেন। তার মরদেহে শুক্রবার সন্ধ্যায় সিরিরাজ হাসপাতাল থেকে গ্রান্ড প্যালেসে নেয়া হবে।
শুক্রবার সন্ধ্যার দিকে ক্রাউন প্রিন্স রাজার মরদেহ ধৌতকরণ অনুষ্ঠান পরিচালনা করবেন। মরদেহ প্রক্ষালন থাই বৌদ্ধদের শেষকৃত্যানুষ্ঠানের একটি রীতি।

--- ১৩ অক্টোবর বৃহসপতিবার ব্যাংককের সিরিরাজ হাপাতালে ৮৮ বছর বয়সে মৃত্যু বরন করেন তিনি।
সুদীর্ঘ ৭০ বছর তিনি রাজার ভুমিকায় অধিষ্ঠিত ছিলেন এবং এটিই পৃথিবীতে রাজা হিসেবে সবচেয়ে বেশি সময়কাল ধরে রাষ্ট্র শাসনের ইতিহাস। ইতিহাসে হাতে গোনা যে কটি ভুখন্ড ঔপনিবেশিক শক্তিগুলোর শাসন মুক্ত ছিল তার মধ্যে থাইল্যান্ড অন্যতম। থাইল্যান্ড কে ঔপনিবেশিক রাহু হতে মুক্ত রাখার সবচেয়ে বড় কুশীলব ছিলেন থাই রাজ পরিবার। থাই রাজা ভুমিবলের মৃত্যুতে শোকে মুহ্যমান পুরো থাইল্যান্ড ! সেই সাথে পরিসমাপ্তি হল ৭ দশকের সফল শাসনের উপাখ্যানের। রাজনৈতিক কিংবা সামরিক শক্তি, ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কাছেই তিনি ছিলেন পরম শ্রদ্ধা ও সকল আশা ভরসার কেন্দ্রবিন্দু।ক্রাউন প্রিন্স মহা ভাজিরালংকরন রাজার স্থলাভিসিক্ত হবেন। রাজার যোগ্য উত্তরাধিকার হিসেবে থাই জনগনের কাছে সবচেয়ে পছন্দের নামটি ছিল রাজকন্যা মহাচক্রি সিরিন্ধরন। কিন্তু মিলিটারি সমর্থিত সরকারের পছন্দ হিসেবে নতুন রাজা হিসেবে শপথ নেবেন ক্রাউন প্রিন্স মহা ভাজিরালংকরন !!

রাজা ভুমিবলের প্রয়ানে থাইল্যান্ড সরকার একবছরের জাতীয় শোক ঘোষণা করেছেন। আগামি এক বছর থাইল্যান্ড থাকবে উৎসবমুক্ত।

রাজা ভুমিবলের প্রয়ানে সিএইচটি মিডিয়া পরিবার গভীর সমবেদনা জানাচ্ছি।





আন্তর্জাতিক এর আরও খবর

অনতিবিলম্বে ইরানে হামলা ও গাজায় গণহত্যা বন্ধে ইজরায়েলকে বাধ্য করার ডাক অনতিবিলম্বে ইরানে হামলা ও গাজায় গণহত্যা বন্ধে ইজরায়েলকে বাধ্য করার ডাক
বাংলাদেশ কোনভাবেই  ভারত - পাকিস্তান যুদ্ধ উত্তেজনার অংশ হবেনা বাংলাদেশ কোনভাবেই ভারত - পাকিস্তান যুদ্ধ উত্তেজনার অংশ হবেনা
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
মার্কিন মদদেই ইসরায়েল গাজায়  গণহত্যা চালিয়ে যেতে পারছে মার্কিন মদদেই ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়ে যেতে পারছে
গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হোন - ‘নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচি সফল করুন : জুঁই চাকমা গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হোন - ‘নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচি সফল করুন : জুঁই চাকমা
রাঙামাটিতে অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় আটক রাঙামাটিতে অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় আটক
নেপালের প্রধানমন্ত্রী গণঅভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী গণঅভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন
ভয়েস অফ আমেরিকার সাংবাদিকদের বরখাস্ত করলেন ট্রাম্প ভয়েস অফ আমেরিকার সাংবাদিকদের বরখাস্ত করলেন ট্রাম্প
ভারতে ফিরে গেল আটকে পড়া মিতালী এক্সপ্রেস চার মাস পর ভারতে ফিরে গেল আটকে পড়া মিতালী এক্সপ্রেস চার মাস পর
নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে ‘দ্য হিন্দু’কে ড. ইউনূস নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে ‘দ্য হিন্দু’কে ড. ইউনূস

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)