শনিবার ● ১৫ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » সিলেটে বাড়ির লোকজনকে অস্ত্রের মূখে জিম্মি করে ডাকাতি
সিলেটে বাড়ির লোকজনকে অস্ত্রের মূখে জিম্মি করে ডাকাতি
সিলেট জেলা প্রতিনিধি :: (৩০ আশ্বিন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বেলা ২.৪৪মি.) সিলেট জেলার সদর উপজেলার খাদিমপাড়ায় রাতের শেষভাগে একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
ডাকাতরা বাড়ির লোকজনকে অস্ত্রের মূখে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকা ও পাউন্ডসহ ২ লক্ষ টাকার মালামাল লুট করেছে।
১৪ অক্টোবর শুক্রবার ভোর রাত পৌনে ৩ টার দিকে খাদিমপাড়ার উস্তার আলী চিশতির বাড়িতে ডাকাতির ঘটনাটি ঘটে।
বাড়ির মালিক জানান, তার ছেলেরা প্রবাসে থাকেন। গতকাল শুক্রবার ভোররাতে বাসার গ্রিল কেটে ৬-৮ জন ডাকাত প্রবেশ করে।
অস্ত্রের মুখে জিম্মি করে বাসায় থাকায় আড়াই ভরি স্বর্ণালংকার, ২০০ ব্রিটিশ পাউন্ড, ৫টি মোবাইলফোন সহ প্রায় দুই লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়।
শাহপরাণ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ জালাল মুন্সী আমাদের সিলেট জেলা প্রতিনিধি হাফিজুল ইসলাম লস্করকে জানান, ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।
তবে এ ঘটনায় কেউ থানায় এখনো লিখিত অভিযোগ দেননি। অভিযোগের ভিত্তিতে ডাকাতদের গ্রেফতারের সর্বাত্তক চেষ্টা করা হবে।





পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩