শিরোনাম:
●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময়
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৬ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » জাতীয় » আজকের ছাত্ররাই দেশের ভবিষ্যৎ কর্ণধার : শিক্ষামন্ত্রী
প্রথম পাতা » জাতীয় » আজকের ছাত্ররাই দেশের ভবিষ্যৎ কর্ণধার : শিক্ষামন্ত্রী
রবিবার ● ১৬ অক্টোবর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আজকের ছাত্ররাই দেশের ভবিষ্যৎ কর্ণধার : শিক্ষামন্ত্রী

---সিলেট জেলা প্রতিনিধি :: (১ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বেলা ১২.২৫ মি.) আজকের ছাত্ররা আগামীর সোনার বাংলার সৈনিক। আজ যে সব শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে বের হচ্ছে তারাই আমাদের দেশের ভবিষ্যৎ কর্ণধার। তাই আমাদের এই ভবিষ্যৎ সামনের সারির সৈনিকদের উপযুক্ত করে গড়ে তোলতে হবে। উপযুক্ত করে গড়ে তোলার দায়িত্ব আমাদের প্রত্যেক অভিবাবকদের। কেননা, আমরা যে শিক্ষায় উচ্চ শিক্ষিত হচ্ছি তা বিশ্ব মানের নয়। আমাদের নতুন প্রজন্মকে বিশ্বমানের শিক্ষায় শিক্ষিত করতে হবে। যে শিক্ষা হবে গবেষনা, দক্ষতা, প্রযুক্তি ও আধুনিক । ইতি মধ্যে আধুনিক শিক্ষার প্রথম ধাপ আমরা অতিবাহিত করছি। যাকে আমরা ডিজিটালের ছোঁয়া বলতে পারি। আমার বিশ্বাস, এই প্রক্রিয়ায় এগিয়ে গেলে আমাদের ভিশন-২১ কেও আমরা হার মানাবো। আর গবেষনা, দক্ষতা, প্রযুক্তি ও আধুনিক শিক্ষায় শিক্ষিত হলে আমাদের এই ভবিষ্যৎ প্রজন্মরা আমাদের বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরেত সক্ষম হবে।

শনিবার ১৫ অক্টোবর বিকালে গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জে বাংলাদেশ নর্থ ইষ্ট বিশ্ব বিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস এর ভিক্তি প্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, বাংলাদেশে উপজেলা পর্যায়ে বিশ্ববিদ্যালয় এটিই প্রথম। আমরা চাচ্ছি সবগুলো বেসরকারী বিশ্ববিদ্যালয়কে ঢাকার বাইরে নিয়ে যাওয়ার জন্য। যে কারনে একটি আইনের আয়তায় এনে প্রত্যেক বেসরকারী বিশ্ববিদ্যালয় কতৃপক্ষকে স্থায়ী ক্যাম্পাস তৈরি করতে নির্দেশ দেওয়া হয়েছিল। ইতি মধ্যে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস তৈরি করা হলেও অনেকরে স্থায়ী ক্যাম্পাস তৈরি হয়নি। আমরা আগেই বলে দিয়েছি, নির্দিষ্ট সময়ের মধ্যে স্থায়ী ক্যাম্পাস তৈরি করতে ব্যর্থ হলে সেই বিশ্ববিদ্যালয়ের অনুমোদন বাতিল করা হবে। যদিও সকলে ভাববে গোলাপগঞ্জ উপজেলায় আমার নির্বাচনী এলাকা হওয়ায় এই বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হয়েছে কিন্তু বাস্তবিক অর্থে এর প্রধান কারন ২টি। একটি হলো, বাংলাদেশ নর্থ ইষ্ট বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ইকবাল আহমেদ চৌধুরীর উপর আস্থা এবং ঢাকার বাইরে বিশ্ববিদ্যালয়গুলো সরিয়ে উপজেলা পর্যায়ে স্থানান্তরের পরীক্ষামূলক প্রমাণ।

তিনি আরো বলেন, একজন শিক্ষার্থী ১০% শিক্ষা লাভ করে তার ক্লাস থেকে বাকি ৯০ % শিক্ষা অর্জন করে ক্যাম্পাস থেকে। আমাদের ভবিষ্যৎ সন্তানদের আমরা প্রকৃত শিক্ষায় শিক্ষিত করতে যা যা করা প্রয়োজন আমরা তাই করতে বদ্ধপরিকর। নতুন প্রজন্মের সন্তানদের মানবিক, সামাজিক ও দেশ প্রেমে উদ্ভুদ্ধ করে গড়ে তোলতে হবে। বিশ্ববিদ্যালয়ের আউটার ক্যাম্পাস কোন ভাবেই মেনে নেওয়া হবেনা।

বাংলাদেশ নর্থ ইষ্ট বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ইকবাল আহমেদ চৌধুরীর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ নর্থ ইষ্ট বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আতিকুল হাই শিবলী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. গোলাম শাহি আলম , শাহজালার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আমিনুল হক ভূইয়া, সিলেট বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন আহমেদ, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সফিকুর রহমান চৌধুরী, গোলাপগঞ্জ পৌর মেয়র সিরাজুল জব্বার চৌধুরী, ধন্যবাদ জ্ঞাপন করেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ- এর ট্রেজারার এ. এফ. মুজতাহিদ ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে হয় শিক্ষার লেনদেন। যে লেনদেন হয়ে থাকে শিক্ষক-শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষক এবং শিক্ষার্থী-শিক্ষার্থী। যেখানে আন্তরিক একটা সম্পর্কের সৃষ্টি হয়ে থাকে। এই আন্তরিক সম্পর্কের মধ্যে ফাটল ধরাতে ইতিমধ্যে একটি কুচক্রি মহল উঠেপড়ে লেগেছে। সেই কুচক্রি মহলদের হাত থেকে আমাদের সম্ভাবনাময় ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। সেই সাথে ঐ সব কুচক্রি মহলের শিক্ষায় নিজেদের আলোকিত শিক্ষা যাতে কলুষিত না হয় সেদিকে শিক্ষকদের পাশাপাশি সকল শিক্ষার্থীদের সতর্ক থাকতে হবে।





জাতীয় এর আরও খবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)