সোমবার ● ১৭ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » খেলা » নবীগঞ্জে ফুটবল টুর্ণামেন্ট
নবীগঞ্জে ফুটবল টুর্ণামেন্ট
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাতাইল খেলার মাঠে অনুষ্টিত মুসকিল হাসান(রঃ)ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বাহুবলের বৃন্দাবন স্পোটিং ক্লাব ১-০ গোলে নবীগঞ্জের কায়স্থগ্রাম মা’য়ের দোয়া স্পোটিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ান হয়েছে৷
১৬ অক্টোবর রবিবার বেলা ৩ ঘটিকায় উক্ত ফাইনাল খেলাটি অনুষ্টিত হয়৷ ঢাকা- সিলেট মহাসড়কের পাশে খেলার মাঠের চারদিকে দিকে হাজার হাজার দর্শকদের উপচে পড়া ভীড় ছিল নজর কাড়ার মতো৷
খেলার প্রথমার্ধে ১ গোলে এগিয়ে যান বাহুবলের বৃন্দাবন চা বাগান স্পোটিং ক্লাব৷ দ্বিতীয়ার্ধে মরন কামড় দিয়েও কোন গোল না হওয়ায় চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে বৃন্দাবন৷
রার্নাস আপ হয় কায়স্থগ্রাম মায়ের দোয়া স্পোটিং ক্লাব৷ উত্তেজনা পূর্ণ খেলাটি উপভোগ করার জন্য নবীগঞ্জ ও বাহুবল উপজেলাসহ আশপাশ এলাকা থেকে হাজার হাজার ফুটবল প্রেমিকরা মাঠে প্রবেশ করেন দুপুর থেকেই৷ বেলা ২ টার মধ্যেই মাঠটি দর্শকের সমাগমে ভরে উঠে৷ তীল ধারনের ঠাই ছিল না যেন মাঠে৷
এদিকে উক্ত ফাইনাল খেলা শেষে পুরুস্কার বিতরণী অনুষ্টান উপজেলা আওয়ামীলীগের সভাপতি, ইউপি চেয়ারম্যান এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ইমদাদুর রহমান মুকুলের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ-বাহুবল নির্বাচনী এলাকার সংসদ সদস্য এমএ মুনিম চৌধুরী বাবু৷ বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট এডভোকেট আলমগীর চৌধুরী, বাহুবল উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এডভোকেট আবুল ফজল, উপজেলা আওয়ামীলীগৈর সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. আব্দুল বাতেন খানঁ, উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নুর উদ্দিন, জাপা সদস্য সচিব মাহমুদ চৌধুরী, থানার ওসি’র সহধর্মীনি বেগম বাতেন খান, নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র এটিএম সালাম, ইউপি চেয়ারম্যান এডভোকেট জাবেদ আলী, প্রাক্তন চেয়ারম্যান শাহনেওয়াজ নেতৃবৃন্দ৷
পরে অনুষ্টানের অতিথিবৃন্দ চ্যাম্পিয়ান ও রানার্স আপ ট্রপি তোলে দেন৷
পরে টুর্নামেন্টের র্যাপেল ড্র অনুষ্ঠান অনুষ্টিত হয়৷





দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল