শিরোনাম:
●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক ●   বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ●   নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ ●   নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে : সাইফুল হক ●   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান ●   আসুন দল,মত, ধর্ম -বর্ণ নির্বিশেষে সকলে মিলে ঐক্যবদ্ধ রাঙামাটি গড়ি : জুঁই চাকমা ●   ঝালকাঠিতে স্বর্ণালংকারের জন্য বন্ধুর মাকে হত্যা : যুবক আটক ●   খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই ●   মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় নয় বছর পর ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল
রাঙামাটি, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৭ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বরগুনায় অধ্যক্ষর পদ নিয়ে দ্বন্দ্ব : ক্লাস বর্জন
প্রথম পাতা » প্রধান সংবাদ » বরগুনায় অধ্যক্ষর পদ নিয়ে দ্বন্দ্ব : ক্লাস বর্জন
সোমবার ● ১৭ অক্টোবর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বরগুনায় অধ্যক্ষর পদ নিয়ে দ্বন্দ্ব : ক্লাস বর্জন

---মুতাসিম বিল্লাহ , বরগুনা প্রতিনিধি :: (২ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সকাল ১০.২২মি.) বরগুনার আমতলী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. মজিবুর রহমানের বিরুদ্ধে রাতের আধারে তালা ভেঙ্গেঅধ্যক্ষের কক্ষ জবর দখলের অভিযোগ পাওয়া গেছে।

এ অভিযোগের প্রতিবাদে শিক্ষক কর্মচারীরা গতকাল রবিবার ১৬ অক্টোবর সকাল ১০টা থেকে ক্লাস বর্জনসহ কেন্দ্রীয় শহীদ মিনারে ৩ ঘন্টা অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করে।

আমতলী কলেজ সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ৭ এপ্রিল আমতলী ডিগ্রী কলেজকে জাতীয়করণ করা হয়। কলেজ জাতীয়করণের পর ৩০ জুন বরিশালের সরকারি ফজলুল হক কলেজের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মো. মাসুদ রেজাকে সংযুক্ত অধ্যক্ষ হিসেবে আমতলী সরকারি কলেজে নিয়োগ দেয় হয়।নিয়োগের পর ১১ জুলাই তিনি আমতলী সরকারি কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। যোগদানের পর সাবেক অধ্যক্ষ মো. মজিবুর রহমান বর্তমান অধ্যক্ষ মো. মাসুদ রেজার নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করেন। আদালত গত ৬ সেপ্টম্বর শুনানি শেষে অধ্যক্ষ মো. মাসুদ রেজার নিয়োগ স্থগিত করে সরকারের প্রতি কারণ দর্শানোর নোটিশ জারি করেন।এর পরই শুরু হয় আমতলী সরকারি কলেজে অধ্যক্ষের পদ নিয়ে দ্বন্দ্ব। এ দ্বন্ধের জের ধরে শিক্ষক কর্মচারীরা দুটি ভাগে ভাগ হয়ে যায়। একপর্যায়ে অধ্যক্ষ মো. মাসুদ রেজা গত ২২ সেপ্টেম্বর ছুটি নিয়েবাড়ি যান। এসময় সহকারী অধ্যাপক আবুল হোসেন বিশ্বাসকে চলতি অধ্যক্ষের দায়িত্ব দিয়ে যান। অধ্যক্ষ মো. মাসুদ রেজা ছুটিতে থাকা অবস্থায় গত ১৩ অক্টোবর তাকে রাঙ্গামাটি সরকারি কলেজে সহযোগী অধ্যাপক হিসেবে বদলী করা হয়।বদলীর এ খবর পেয়ে সাবেক অধ্যক্ষ মো: মজিবুর রহমান শনিবার গভীর রাতে বহিরাগত লোকজন নিয়ে অধ্যক্ষেরজন্য নির্ধারিত ১১২ নং কক্ষের তালা ভেঙ্গে জবর দখল করেন।

গতকাল সকালে চলতি দায়িত্ব ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবুল হোসেন বিশ্বাস কলেজে এসে দেখেন অধ্যক্ষের কক্ষ দখল হয়ে গেছে। সাধারণ শিক্ষকরা এধরনের দখলের প্রতিবাদ করেন এবং সকাল ১০টা থেকে সকল ক্লাস বর্জনের ঘোষণা দিয়ে কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেন।এসময় বক্তব্য রাখেন চলতি দায়িত্বে নিয়োজিত অধ্যক্ষ মো. আবুল হোসেন বিশ্বাস, গজী আব্দুল মান্নান ওমো: হোসেন আলী প্রমুখ। বক্তারা অবিলম্বে জবর দখলকারী মজিবুর রহমানের অপসারন দাবী করেন। শিক্ষকদেরঅবস্থান ধর্মঘট চলাকালে কোন ক্লাস অনুষ্ঠিত হয়নি।একাদশ শ্রেণির শিক্ষর্থী সুমি আক্তার বলেন , স্যারেরা ধর্মঘটে থাকায় কোন ক্লাস হয়নি। দ্বাদশ শ্রেণীর আরেক শিক্ষর্থী সাব্বির আহম্মেদ বলেন, সকাল থেকেই স্যারদের গন্ডগোলে আমাদের কোন ক্লাস হয়নি।চলতি দায়িত্বে নিযুক্ত অধ্যক্ষ মো. আবুল হোসেন বিশ্বাস বলেন, একজন শিক্ষক হয়ে রাতের আধারে চর দখলের মত কক্ষ দখল করতে হবে এটা মেনে নেওয়া যায়না তাই সকল শিক্ষক কর্মচারীরা আজ রাস্তায় নেমে এসেছে। যতক্ষন পর্যন্ত মজিবুর রহমান অপসারন না হবেন ততক্ষন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।সাবেক অধ্যক্ষ মো. মজিবুর রহমান বলেন, নিয়ম অনুযায়ী আমি এই কলেজের অধ্যক্ষ কারন সংযুক্ত অধ্যক্ষ হিসেবে মো. মাসুদ রেজাকে নিয়োগ দিয়েছে তখন আমাকেতো অধ্যক্ষ পদ থেকে বাতিল করেনি।

যেহেতু মাসুদ রেজাকে অন্যত্র বদলী করা হয়েছে, তখন আমিই এই কলেজের বৈধ অধ্যক্ষ। অধ্যক্ষ মো. মাসুদ রেজা বলেন, আমাকে বদলী করা হয়েছে ঠিকই কিন্তু আমি এখনও আমতলী কলেজের দায়িত্বে রয়েছি ।

অফিসিয়াল কাগজপত্র আমি এখনো কাউকে বুঝিয়ে দেইনি। তারপরও বর্তমানে চলতি দায়িত্বে রয়েছেন আবুল হোসেন বিশ্বাস, সেখানে সাবেক অধ্যক্ষ মো. মজিবুর রহমান কি করে রাতের আধারে অধ্যক্ষের কক্ষ দখল করে নেন এটা আমার বোধগম্য নয়।





প্রধান সংবাদ এর আরও খবর

জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা
চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে
পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা
শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা
নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ
আমি নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে ঘুষমুক্ত রাঙামাটি গড়বো : জুঁই চাকমা আমি নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে ঘুষমুক্ত রাঙামাটি গড়বো : জুঁই চাকমা
এবার যাতে কেউ ভোটারদের মাথা বিক্রি করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে ভোটাদের প্রতি অনুরোধ জানান জুঁই চাকমা এবার যাতে কেউ ভোটারদের মাথা বিক্রি করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে ভোটাদের প্রতি অনুরোধ জানান জুঁই চাকমা
গণহারে গ্রেফতার বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন জুঁই চাকমা গণহারে গ্রেফতার বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন জুঁই চাকমা
কালো টাকা ও পেশিশক্তি দিয়ে এবার ভোটের বাক্স ভরা যাবে না : সাইফুল হক কালো টাকা ও পেশিশক্তি দিয়ে এবার ভোটের বাক্স ভরা যাবে না : সাইফুল হক
হরিণা বাজার থেকে জুঁই চাকমার নির্বাচনী প্রচারণা শুরু হরিণা বাজার থেকে জুঁই চাকমার নির্বাচনী প্রচারণা শুরু

আর্কাইভ