শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৯ আগস্ট ২০২৬
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর
বুধবার ● ১৯ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর

---
‎‎উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যবসায়ীর টিনের তৈরি চায়ের দোকান ভাঙচুর ও কুপিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার জাটিয়া ইউনিয়নের ঘাগড়াপাড়া চৌরাস্তা মোড়ে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী রফিকুল ইসলাম বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মালিয়াটি গ্রামের রফিকুল ইসলাম (৪১) ঘাগড়াপাড়া মৌজার চৌরাস্তা মোড়ে ১২২ নং বি.আর.এস খতিয়ানের ৬৯৯ নং দাগে ৩ শতাংশ জায়গা ক্রয় সূত্রে মালিক হয়ে দীর্ঘদিন যাবত ভোগ দখল করে আসছেন। অভিযোগ মতে, উক্ত জমি নিয়ে একই এলাকার ছানা উল্লাহ (৩৬) ও বিপুল মিয়া (৫০) সহ অজ্ঞাতনামা ৮/১০ জনের একদল লোক দীর্ঘদিন ধরে বিরোধ সৃষ্টি করে রফিকুল ইসলামকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। এরই জেরে গত ১৪ আগস্ট শুক্রবার ভোরে রফিকুল ইসলামের ভাড়াটিয়া নুরুল হক (৬৫) এর পরিচালিত টিনের তৈরি চায়ের দোকানে হামলা চালায় তারা। দোকান ভাঙচুরে বাধা দিলে বিবাদীরা অস্ত্র উঁচিয়ে নুরুল হককে প্রাণনাশের হুমকি দেয় ও খুনের উদ্দেশ্যে তাড়া করে। জীবন রক্ষায় নুরুল হক ডাক চিৎকার দিয়ে দৌড়ে নিজ বাড়িতে আশ্রয় নেন। এসময় বিবাদীরা রামদা ও কুড়াল দিয়ে কুপিয়ে পুরো চায়ের দোকানটি মাটির সাথে গুঁড়িয়ে দেয়।
ঘটনার বিষয়ে ভুক্তভোগী ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, আমার ক্রয়কৃত ও দখলীয় ভূমিতে থাকা চায়ের দোকানটি বিবাদীরা অন্যায়ভাবে কুপিয়ে ও পিটিয়ে ভেঙে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আমাকে ও আমার ভাড়াটিয়াকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমি এর বিচার চাই।
এঘটনায় অভিযুক্ত ছানা উল্লাহ জানান, বিরোধপূর্ণ জায়গাটি ছফির উদ্দিনের মেয়ে হোসনে আরার কাছ থেকে ২০২৫ সালে ক্রয় করেছেন। এবং নিজের ক্রয়কৃত জায়গার দখল বুঝে নিয়েছেন।
এবিষয়ে সংশ্লিষ্ট ইউপি সদস্য নয়ন মিয়া জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। বিষয়টি নিয়ে যেহেতু প্রশাসনের কাছে অভিযোগ গিয়েছে। আশা প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রবিউল আজম বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)