শিরোনাম:
●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার
রাঙামাটি, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৩ আগস্ট ২০২৬
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫
রবিবার ● ২৩ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫

--- ‎‎উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সড়ক অবরোধ, টায়ারে আগুন জ্বালিয়ে নাশকতা ও মশাল মিছিলের অভিযোগে দায়ের করা মামলার এজাহারনামীয় দুই আসামিসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের রোববার (২৩ আগস্ট) আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর রাতে নিষিদ্ধ সংগঠনের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ‘ঢাকা শহর লকডাউন’ এর সমর্থনে উপজেলার জাটিয়া ইউনিয়নের দরগাপাড়া মোড়ে সড়ক অবরোধ করে একদল ব্যক্তি। এ সময় সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে উসকানিমূলক স্লোগান দেওয়ার পাশাপাশি মশাল মিছিল করা হয়।
এ ঘটনায় রিপন মিয়া নামে একজন বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় ৯০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়। মামলা নম্বর ৮।
উক্ত মামলার এজাহারভুক্ত ৪০ ও ৪১ নম্বর আসামি উচাখিলা ইউনিয়নের চর আলগি গ্রামের প্রয়াত নুরুল ইসলাম খানের ছেলে মাহমুদুল হাসান খান বিপিন (৪৫) এবং হাসের আলগি গ্রামের আব্দুল মজিদের ছেলে সুলতান উদ্দিন (৫০)কে গ্রেফতার করে।
এ ছাড়া পরোয়ানাভুক্ত আসামি তারুন্দিয়া ইউনিয়নের কোনাপাড়া গ্রামের প্রয়াত ইয়াকিন আলীর ছেলে ইলিয়াস উদ্দিন (৬০) এবং সোহাগী ইউনিয়নের দরুন বড়ভাগ গ্রামের সৈয়দ আব্দুল হান্নানের ছেলে সৈয়দ মাজহারুল ইসলাম (৩৭)কে গ্রেফতার করা হয়।
অন্যদিকে, উপজেলার মাইজবাগ বাজারে চোর সন্দেহে এক ব্যক্তিকে গণধোলাই দেওয়ার সময় স্থানীয়রা তাকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে পুলিশে খবর দেন। পরে এসআই সামীউল ইসলাম ঘটনাস্থলে গিয়ে নান্দাইল উপজেলার ভাটি পাচাশী গ্রামের শাহাব উদ্দিনের ছেলে আবু হানিফ ওরফে হানিয়া (২৪)কে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তার বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় ১৫১ ধারায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রবিউল আজম বলেন, বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলার এজাহারনামীয় দুই আসামি ও ওয়ারেন্টভুক্ত দুই আসামিসহ মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। মাইজবাগ বাজার এলাকা হতে গ্রেফতারকৃত আসামিকে ১৫১ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)