শিরোনাম:
●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭
রাঙামাটি, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২০ আগস্ট ২০২৬
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক
বৃহস্পতিবার ● ২০ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক

--- গাজী গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি :: ঝালকাঠিতে বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট করতে এসে বিদেশি নাগরিক সন্দেহে এক নারী ও তার সহযোগীসহ দুই নারীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার ২০ আগস্ট দুপুরে ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে পাসপোর্টের জন্য আবেদন করতে গেলে তাদের পরিচয় ও দাখিল করা কাগজপত্রে অসঙ্গতি ধরা পড়ে। পরে তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
আটকরা হলেন : রুমি আক্তার (২১)। তিনি নিজেকে চট্টগ্রামের চান্দগাঁও নতুন ব্রিজ এলাকার বাসিন্দা হিসেবে পরিচয় দিয়েছেন। তার বাবার নাম হোসেন। অপরজন জাফরিন আক্তার একা (২৪)। তিনি নিজেকে বরিশালের বাটিখানা এলাকার বাসিন্দা হিসেবে পরিচয় দিয়েছেন। তার বাবার নাম মো. শহীদ।
ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের সহকারী পরিচালক শহিদুল্লাহ জানান, রুমি আক্তার পাসপোর্টের জন্য আবেদন করতে এলে তার পরিচয় ও দাখিল করা কাগজপত্র নিয়ে সন্দেহের সৃষ্টি হয়। যাচাই-বাছাইয়ের একপর্যায়ে তিনি বিদেশি নাগরিক হতে পারেন বলে সন্দেহ করা হয়। এ সময় তাকে পাসপোর্ট তৈরিতে সহযোগিতা করার অভিযোগে জাফরিন আক্তারকেও আটক করা হয়।
পরে তাদের পরিচয় ও দাখিল করা কাগজপত্র আরও যাচাইয়ের জন্য পুলিশের কাছে সোপর্দ করা হয়।
ঝালকাঠি সদর থানার এসআই মিলন জানান, পাসপোর্ট কার্যালয়ের কর্মকর্তাদের ফোন পেয়ে পুলিশের একটি দল সেখানে যায়। প্রাথমিকভাবে তাদের পরিচয় ও দাখিল করা কাগজপত্রে গরমিল পাওয়া গেছে। অধিকতর জিজ্ঞাসাবাদ ও তথ্য যাচাইয়ের জন্য তাদের থানায় নেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ঝালকাঠিতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন

ঝালকাঠি ::“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঝালকাঠি শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসন, ঝালকাঠি ও সামাজিক বন বিভাগ, বরিশালের আয়োজনে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মদিন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বন সংরক্ষক ড. মোহাম্মদ রেজাউল করিম, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মামুন আল ইসলাম এবং সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবীর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় বন কর্মকর্তা (সামাজিক বন বিভাগ), বরিশাল মো. রফিকুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী, পরিবেশকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।
এ উপলক্ষে আয়োজিত বৃক্ষমেলায় বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে।

বইকে নিজের পরম বন্ধু বানিয়ে নাও-কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনায় জিয়াউদ্দিন হায়দার

ঝালকাঠি ::ঝালকাঠিতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ে জেলা পর্যায়ে সেমিনার এবং প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ১৪১ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এবং জেলা পরিষদ, পৌরসভা ও সব উপজেলা পরিষদের সহযোগিতায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।
সেমিনারে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং শিক্ষার পরিবেশ আরও উন্নত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ ঝালকাঠি জেলায় ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ১৪১ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় প্রধান অতিথি ড. এস এম জিয়াউদ্দিন হায়দার খুদে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে নিজের জীবনের গল্প তুলে ধরেন এবং জীবন গড়ার নানা পরামর্শ দেন। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “তোমরা বড় স্বপ্ন দেখো। তোমাদের মধ্যেই লুকিয়ে আছে ভবিষ্যৎ ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা বিজ্ঞানী, যারা একদিন পরিবেশবান্ধব ইলেকট্রিক গাড়ির মতো বড় বড় প্রযুক্তি উদ্ভাবন করবে। তোমরাই হবে এই দেশের ভবিষ্যৎ ত্রাণকর্তা। মনে রাখবে, স্বপ্ন সেটা নয় যা মানুষ ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যা মানুষকে ঘুমাতে দেয় না। তোমরা সেই স্বপ্নপূরণের লক্ষ্য নিয়ে এগিয়ে যাও।”
নিজের জীবনের উদাহরণ টেনে তিনি আরও বলেন, “তোমাদের অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, ঝালকাঠির মতো মফস্বল শহর থেকে আমরা কতদূর যেতে পারব? তাদের উদ্দেশ্যে বলি, আমিও তোমাদের মতোই প্রত্যন্ত অঞ্চলের একটি প্রাইমারি স্কুল থেকে পড়াশোনা শুরু করেছিলাম। আজ আমি বিশ্বব্যাপী কাজ করেছি, বিশ্বের ৬২টি দেশ ঘুরেছি। আমি পারলে, তোমরাও অবশ্যই পারবে।”
তিনি শিক্ষার্থীদের নিয়মিত বই পড়ার আহ্বান জানিয়ে বলেন, বইকে নিজের পরম বন্ধু বানিয়ে নিতে হবে। জ্ঞান অর্জন, আত্মবিশ্বাস ও সৃজনশীলতা বিকাশের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ূন কবীর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস এম বায়েজিদ ইবনে আকবর, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শাহিনুল ইসলাম মজুমদার।





ঝালকাঠি এর আরও খবর

ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি
বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি
তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল
ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত
শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু
মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২
বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)