রবিবার ● ১৬ আগস্ট ২০২৬
প্রথম পাতা » সকল বিভাগ » এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা
এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা
উত্তম কুমার পাল হিমেল,(হবিগঞ্জ) নবীগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের নবীগঞ্জে নিবন্ধন ব্যতীত ও এমবিবিএস ডিগ্রী অর্জন ছাড়াই নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার, অতিরিক্ত ও মিথ্যা পেশাগত যোগ্যতা প্রদর্শন, মেডিক্যাল বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনা না করে সেবা প্রদান এবং ফ্রিজে সংরক্ষণযোগ্য ওষুধ যথাযথভাবে সংরক্ষণ না করার অভিযোগে কাজী দেলোয়ার আহমেদ নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
া শনিবার (১৫ আগস্ট) উপজেলার পানিউমদা বাজারে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম।
সংশ্লিষ্ঠ সূত্রে জানা যায়, পানিউমদা বাজারের কাজী দেলোয়ার আহমেদ (পিতা: কাজী মহসিন, গ্রাম: কুরশা) নিবন্ধন ছাড়াই নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করছিলেন। একই সঙ্গে নামের সঙ্গে অতিরিক্ত ও মিথ্যা পেশাগত যোগ্যতা ব্যবহার, অবহেলা ও দায়িত্বহীনতার মাধ্যমে মেডিক্যাল বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা না করে চিকিৎসাসেবা প্রদান এবং ফ্রিজকৃত ওষুধ যথাযথভাবে সংরক্ষণ না করার অভিযোগ পাওয়া যায়।
এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ও ৫৩ ধারায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নবীগঞ্জ থানার একটি পুলিশ টিম এবং নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. রাশেদ সহযোগিতা করেন।
বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম বলেন, জনস্বার্থে চিকিৎসাসেবায় অনিয়ম, প্রতারণা ও ভোক্তা অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নবীগঞ্জে বিসমিল্লাহ বেকারিতে আগুন : ২ লাখ টাকার ক্ষতি
নবীগঞ্জ :: হবিগঞ্জের নবীগঞ্জ শহরে বিসমিল্লাহ বেকারিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বেকারির বিভিন্ন মালামাল পুড়ে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মালিক।
শনিবার (১৫ আগষ্ট) রাত দেড়টার দিকে নবীগঞ্জ পৌর এলাকার উসমানী রোডে ইব্রাহিম মসজিদের পাশে অবস্থিত বিসমিল্লাহ বেকারিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ বেকারির ভেতরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়রা আগুনের লেলিহান শিখা দেখতে পান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই বেকারির ভেতরে থাকা বিভিন্ন মালামাল ও সরঞ্জাম পুড়ে যায়।
বিসমিল্লাহ বেকারির মালিক জাহিদ হাসান শুভ জানান, রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুলার কয়লা থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
নানার বাড়ীতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু
নবীগঞ্জ :: হবিগঞ্জের নবীগঞ্জে নানার বাড়িতে এসে পুকুরের পানিতে ডুবে রেদওয়ান নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে নবীগঞ্জ পৌরসভার পূর্ব তিমিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রেদওয়ান সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রানীগাঁও ইউনিয়নের রওয়াইল এলাকার কামরুজ্জামানের ছেলে। সম্প্রতি রেদওয়ান তার মায়ের সঙ্গে নবীগঞ্জ পৌরসভার পূর্ব তিমিরপুর এলাকায় নানাবাড়িতে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে পরিবারের সদস্যরা রেদওয়ানকে দেখতে না পেয়ে আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয়দের সহায়তায় বাড়ির আশপাশের কয়েকটি পুকুরেও তল্লাশি চালানো হয়। পরে বিকেল আনুমানিক ৪টা ২০ মিনিটের দিকে বাড়ির পাশের একটি পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর দ্রুত রেদওয়ানকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মধ্যেও এ ঘটনায় নেমে এসেছে শোকের আবহ।
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।





ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত
আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি