শিরোনাম:
●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু
রাঙামাটি, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৬ আগস্ট ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ
প্রথম পাতা » চট্টগ্রাম » গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ
রবিবার ● ১৬ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ

--- আকতার হোসেন, মিরসরাই :: গ্রামীন সড়কের পাশে দশক ধরে প্রায় তিন হাজারেরও বেশি তালের আঁটি রোপণ করে আসছে দুর্বারের স্বেচ্ছাসেবীরা

একসময় গ্রামবাংলার সড়কের দুই পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতো তালগাছের সারি। বর্ষার দিনে যেখানে আশ্রয় নিত পাখিরা, গ্রীষ্মে যার ছায়ায় হাঁটতেন পথচারীরা। সময়ের সঙ্গে সেই পরিচিত দৃশ্য প্রায় হারিয়ে গেছে। হারিয়ে যাওয়া সেই প্রকৃতিকে ফিরিয়ে আনার নীরব প্রত্যয়ে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গত এক দশক ধরে কাজ করে যাচ্ছে মিরসরাইয়ের স্বেচ্ছাসেবী সংগঠন দুর্বার প্রগতি সংগঠনের সদস্যরা।

এরই ধারাবাহিকতায় বিগত ১৫ আগস্ট ২০২৬ সংগঠনটির উদ্যোগে তিনঘরিয়িটোলা–মুরাদপুর সড়কের বিভিন্ন স্থানে প্রায় এক হাজার দুইশত তালের আঁটি ও চারা রোপণ করা হয়েছে। স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে দিনব্যাপী এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। দুর্বার প্রগতি সংগঠনের এ উদ্যোগ অবশ্যই নতুন নয়। ২০১৫ সালে ইউনিয়ন কৃষি কর্মকর্তা তপন দাসের উপস্থিতিতে সংগঠনের কার্যালয়-সংলগ্ন এলাকায় প্রথম একশত তালের আটি রোপণ করা হয়। পরে ২০১৮ সালে মলিয়াইশ স্কুল সড়ক ও বিষুমিয়া সড়কে আট শতাধিক তালের আটি রোপণ করা হয়। ২০২২ সালে মিঠানালা ও মঘাদিয়া ইউনিয়নের মিরসরাই–গোভনীয়া সড়ক, বিষুমিয়া সড়ক, তাকিয়া সড়ক এবং পূর্ব মলিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়কে এক হাজারের বেশি তালের আঁটি রোপণ করা হয়।

সংগঠনের সদস্যরা জানান, আগের বছরগুলোতে রোপণ করা অনেক তালগাছ ইতোমধ্যে বড় হয়ে দৃশ্যমান হয়েছে। বিশেষ করে ২০১৮ ও ২০২২ সালের কর্মসূচির গাছগুলো এখন পথচারীদের নজর কাড়ছে। এতে সংগঠনের সদস্যদের মধ্যে নতুন উদ্যম তৈরি হয়েছে। সংগঠনের সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ বলেন, “আজ লাগানো একটি তালের আটি আগামী প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ ও সবুজের বিনিয়োগ। এই উদ্যোগে সবাইকে এগিয়ে আসতে হবে। সাধারণ সম্পাদক আলী হায়দার চৌধুরী বলেন, “শুধু গাছ লাগানো নয়, প্রতিটি চারা বড় হওয়া পর্যন্ত পরিচর্যা নিশ্চিত করাও আমাদের অঙ্গীকার। পরিবেশ রক্ষায় ধারাবাহিকভাবেই এ কার্যক্রম চলবে।”

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তালগাছ গ্রামীণ জীববৈচিত্র্য সংরক্ষণ, পাখির আবাস সৃষ্টি, মাটি ও পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দীর্ঘমেয়াদে জলবায়ু সহনশীল পরিবেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই ভবিষ্যতেও বিভিন্ন সড়ক ও খোলা জায়গায় তালের আটি রোপণের কর্মসূচি অব্যাহত থাকবে।

২০২৬ এর তালের আঁটি রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন বাহার চৌধুরী নুরিয়া দাখিল মাদরাসার সভাপতি ছালামত উল্যাহ মাস্টার, হাশিমনগর প্রাথমিক বিদ্যালয় শিক্ষক রাশেদুল আলম আরিফ সহ আরো উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম, এএসআই, হাইওয়ে পুলিশ সুপার কার্যালয়, কুমিল্লা রিজন, দুর্বার শুভাকাঙ্খী শাহাদাত হোসেন ও পরিবেশ বন্ধু ইয়াসির আরফাত।

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রাক্তন সভাপতি রিপন কুমার দাশ, প্রাক্তন সিনিয়র সহ-সভাপতি জাফর ইকবাল, প্রাক্তন সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদ, প্রাক্তন পাঠাগার সম্পাদক রাকিব উদ্দীন, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন জিহান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইফতেখার উদ্দিন, দপ্তর সম্পাদক মেজবাহ উদ্দীন, ক্রীড়া সম্পাদক শাহ্ ইফরাত চৌধুরী, অনিক ভৌমিক, সমাজকল্যাণ উপ-পরিষদের আহবায়ক- আশরাফ হোসেন

এছাড়া ভলান্টিয়ার হিসেবে আরো যুক্ত ছিলেন মো. আবু সাঈদ,সাজেদুল ইসলাম সজিব,আব্দুল আজিজ সাইমুন সহ সংগঠনের অন্যান্য ভালান্টিয়ারবৃন্দ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)