রবিবার ● ১৬ আগস্ট ২০২৬
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত
ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত
গাজী গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি ::“রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই স্লোগানে ঝালকাঠিতে মাছের পোনা অবমুক্তকরণ, র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণসহ নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপিত হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) সকালে ঝালকাঠি পুলিশ সুপারের কার্যালয়ের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মামুন আল ইসলাম, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ূন কবির ও উপজেলা নির্বাহী অফিসার সেগুফতা মেহনাজসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আলোচনা সভায় মৎস্য খাতের উন্নয়ন, মাছের উৎপাদন বৃদ্ধি, নিরাপদ ও পুষ্টিকর মাছের সরবরাহ নিশ্চিত করা এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
পরে মৎস্য খাতে বিশেষ অবদান রাখায় সংশ্লিষ্টদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আগামী ১৬ থেকে ১৮ আগস্ট পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালন করা হবে।





ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি
বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র্যালি
তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল
ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত
শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু
মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২
বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে
ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয়