শিরোনাম:
●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
রাঙামাটি, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৬ আগস্ট ২০২৬
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
রবিবার ● ১৬ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

--- নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে নদীর পানিতে ডুবে মো. ইশা (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার দিঘা উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশু ইশা উপজেলার বড়কালিকাপুর গ্রামের মো. হুমায়ুনের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বাবা-মায়ের সঙ্গে ইশা তার নানার বাড়ি উপজেলার দিঘা উত্তরপাড়া গ্রামে বেড়াতে আসে।

রোববার সকালে বাড়ির উত্তর পাশে নদীর পাশে খেলা করছিল খেলার এক পর্যায়ে সবার অজান্তে নদীর পানিতে শিশু ইশা পড়ে যায়। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজা খুঁজির একপর্যায়ে নদীতে ভাসমান অবস্থায় শিশুটিকে দেখতে পান স্বজনরা। পরে দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে আত্রাই থানা ওসি মো. মাহবুব আলম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি খুবই বেদনাদায়ক। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন।

আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন

আত্রাই :: “রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ ,সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে
নওগাঁর আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন,আলোচনা সভা ও মৎস্য পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ বাস্তবায়ন সংক্রান্ত উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মনিরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.মাকসুদুর রহমান,কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার,প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.আবু আনাছ, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো.আব্দুল জলিল চকলেট,সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন,যুগ্ম সাধারণ সম্পাদক মো.আব্দুল মান্নান সরদার, সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা। এই উপলক্ষে উপজেলার পাঁচ জন সফল মৎস্যচাষি—মির্জা রাকিব, মো.শহিদুল ইসলাম, আশরাফুল ইসলাম, মো.শহিদুল ইসলাম, মো.আব্দুস সালাম মন্ডল কে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)