শিরোনাম:
●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু
রাঙামাটি, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৬ আগস্ট ২০২৬
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ
রবিবার ● ১৬ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ

---
‎‎উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বহিরাগতদের খাবারের প্যাকেট বিতরণের ঘটনায় একজন চিকিৎসক, তিনজন সিনিয়র স্টাফ নার্স, দুইজন আনসার ও একজন নিরাপত্তা প্রহরীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
এ ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করতে জুনিয়র কনসালটেন্ট (সার্জারি) ডা. মোরশেদ আলমকে সভাপতি, আবাসিক মেডিকেল অফিসার ডা. ফেরদৌসি আক্তার চমন সদস্য সচিব ও মেডিকেল অফিসার ডা. জামিল আরাফাত নিবিড়কে সদস্য করে তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জাকির হোসাইন স্বাক্ষরিত পৃথক চিঠিতে এ তথ্য জানা গেছে।
শোকজ নোটিশে বলা হয়েছে, গত ১৪ আগস্ট বিকেল আনুমানিক ৪টা ৫০ মিনিট থেকে ৫টার মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহিরাগত কয়েকজন ব্যক্তি কর্তৃপক্ষের বিনা অনুমতিতে ভর্তিকৃত রোগীদের মাঝে খাবার প্যাকেট বিতরণ করেন। সরকারি বিধিবহির্ভূত এ ঘটনার সময়ে কর্তব্যরত কর্মকর্তা কর্মচারীদের দায়িত্বে অবহেলা পরিলক্ষিত হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়। এ বিষয়ে কেন তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চেয়ে নোটিশ পাওয়ার দুই কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
নোটিশ প্রাপ্তরা হলেন, মেডিকেল অফিসার ডা. তানহা শোয়াইব, সিনিয়র স্টাফ নার্স তহুরা আক্তার, আসাদুল হক ও আসমা খাতুন, আনসার সদস্য আকাশ ইসলাম ও পাশারুল ইসলাম এবং নিরাপত্তা প্রহরী শাকিল আহমেদ।
উল্লেখ, গত ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক, ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট শাহ্ মনজুরুল হকের ব্যানারে এবং উপজেলা আওয়ামী লীগের নির্দেশনায় উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইমরান হাসান সিজানের উদ্যোগে শতাধিক রোগীর মাঝে খাবার বিতরণের খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।

ঈশ্বরগঞ্জে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ


‎‎ ঈশ্বরগঞ্জ :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যার পর পৌর শহরের বসুন্ধরা আবাসিক এলাকায় উপজেলা বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু এমপির ব্যানারে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুগ্ম আহ্বায়ক একেএম হারুন-রশীদ, সদস্য সচিব আমিরুল ইসলাম ভূইয়া মনি, যুগ্ম আহ্বায়ক শাহজাহান জয়পুরী, অ্যাডভোকেট শাহজাহান কবীর সাজু, শরীফ নূরুল আবেদীন জায়েদী, নিজাম উদ্দিন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন নয়ন, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক কামাল হোসেন সরকার, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক রয়েল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোসেন চকদার, সদস্য সচিব একেএম হারুন অর রশীদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক নওশাদ ও সদস্য সচিব রেজোয়ান আহম্মেদ রিজনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের একজন আপসহীন নেত্রী। তাঁর রাজনৈতিক জীবন ও দেশের মানুষের জন্য অবদান বিএনপির নেতাকর্মীদের অনুপ্রেরণা জোগায়। তাঁর আদর্শকে ধারণ করে গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগ দেশের মানুষ দীর্ঘদিন স্মরণ করবে। তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিএনপির নেতাকর্মীরা ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে দলীয় কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।
পরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নেতাকর্মীদের সুস্থতা ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)