বুধবার ● ১৯ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ২০
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ২০
ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহের কালীগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ২ জন৷ এসময় আহত হয়েছে আরো ২০ জন৷ ১৮ অক্টোবর মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে কালীগঞ্জ উপজেলার কেয়াবাগান বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে৷ আহতদের কালীগঞ্জ ও যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তবে নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি৷
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে যশোর থেকে ছেড়ে আসা গড়াই পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে কালীগঞ্জের যশোর-ঝিনাইদহ সড়কের কেয়াবাগান নামকস্থানে একটি জাম গাছের সঙ্গে ধাক্কা লাগে৷
এ সময় ঘটনাস্থলেই একজন পুরুষ ও একজন নারী নিহত হয়৷ আহত হয় আরো ২০ জন৷ তাদের কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও স্থানীয় জনতা উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়েছে৷
এ দুর্ঘটনায় আশঙ্কাজনক আহতরা হলো সেলিম (২৬), রফিকুল ইসলাম (২০),বাকের আলী (৪০), রশিদুল ইসলাম (৩০), রোজিনা বেগম (২৮), মোফাজ্জেল হোসেন (৫০), নন্দ (৩৫) ও রিপন (৩২)৷
আহতদের মধ্যে রোজিনা বেগম ও রফিকুল ইসলাম অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুর রহমান ৷
এ ঘটনায় কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম দুর্ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, কেয়াবাগান নামক স্থানে একটি দ্রুত গামী গড়াই পরিবহন একটি ইজিবাইকে চাপা দিলে ঘটনাস্থলে ২ জন নিহত হয়৷ তাদের নাম ও পরিচয় এখনও পর্যন্ত পাওয়া যায়নি৷





নবীগঞ্জে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে অর্থদণ্ড
ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা
আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ
নলছিটি থেকে ডাবল মার্ডারের আসামী আয়েশা গ্রেপ্তার
ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২