শিরোনাম:
●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান
রাঙামাটি, বুধবার, ৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৩ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে মহাসড়ক অবরোধ ও গাড়ি ভাংচুর
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে মহাসড়ক অবরোধ ও গাড়ি ভাংচুর
রবিবার ● ২৩ অক্টোবর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে মহাসড়ক অবরোধ ও গাড়ি ভাংচুর

---

গাজীপুর জেলা প্রতিনিধি :: সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিক নিহত হওয়ার গুজবে বিক্ষুব্ধ শ্রমিকরা গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মহাসড়ক অবরোধ করে৷ এ সময় একটি লেগুনায় আগুন এবং বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধ শ্রমিকরা৷

২৩ অক্টোবর রবিবার সকাল ৮টা থেকে প্রায় এক ঘন্টা শ্রমিকদের এ বিক্ষোভ সমাবেশের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ ছিল৷ পুলিশী হস্তক্ষেপে ৯টার দিকে গাড়ি চলাচল শুরু হয়৷ তবে মহাসড়কের ভোগড়া থেকে চন্দ্রা পল্লীবিদ্যুত্‍ পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে৷

জানা গেছে, রবিবার সকাল ৮টার দিকে কোনাবাড়ি এলাকায় রাস্তা পার হওয়ার সময় ডিজাইন টেঙ্ সুয়েটার কারখানার মন্টি (৩৮) নামে এক নারী শ্রমিক আহত হন৷ পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে এবং পরে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়৷

এদিকে আহত শ্রমিক মন্টি মারা গেছেন-এমন খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসী ও ওই কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নেমে অবরোধ সৃষ্টি করে৷

কোনাবাড়ী (সালনা) হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হোসেন সরকার জানান, সকালে ডিজাইন টেক্স নামে ওই কারখানার শ্রমিক মন্টি কারখানায় যাওয়ার জন্য ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হচ্ছিলেন৷ এ সময় একটি লেগুনা তাঁকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন৷ স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান৷ সেখান থেকে চিকিত্‍সকরা তাঁকে উন্নত চিকিত্‍সার জন্য ঢাকায় স্থানান্তর করেন৷

ওসি আরো জানান, সড়ক দুর্ঘটনায় মন্টি নিহত হয়েছেন এমন গুজবে তাঁর সহকর্মী ও আশপাশের কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করে৷ একপর্যায়ে শ্রমিকদের একটি অংশ লেগুনার চাকায় আগুন ধরিয়ে দেয় এবং বেশ কয়েকটি যানবাহনের কাচ ভাঙচুর করে৷ শ্রমিকদের বিক্ষোভের কারণে প্রায় এক ঘন্টা যান চলাচল বিঘি্নত হয়৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে সকাল ৯টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয় বলেও জানান ওসি৷





গাজিপুর এর আরও খবর

গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ
সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)