রবিবার ● ২৩ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেটের মেয়র হাসপাতাল থেকে কারাগারে
সিলেটের মেয়র হাসপাতাল থেকে কারাগারে
সিলেট জেলা প্রতিনিধি :: সিলেট সিটি কর্পোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরীকে চিকিৎসা শেষে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সিলেট কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে। ২৩ অক্টোবর রবিবার দুপুরে প্রিজন অ্যাম্বুলেন্সে করে তাকে কারাগারে নেয়া হয়। সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় কারান্তরীণ অবস্থায় আরিফুল হক চৌধুরী। গত ২৬ সেপ্টেম্বর তার শারিরীক অবস্থার অবনতি ঘটলে তাকে হাসপাতালে আনা হয়। সেখানে মেডিকেল বোর্ড গঠন করে পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেয়া হয়। তিনি দীর্ঘদিন যাবত ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ জনিত সমস্যায় ভুগছিলেন। সিলেট কেন্দ্রীয় কারাগারের জেল সুপার আবদুস সগির মিয়া এই খবর নিশ্চিত করে জানান, হাসপাতালের চিকিৎসকরা তার শারীরিক অবস্থার উন্নতি দেখে ছাড়পত্র দিয়েছেন। ফলে তাকে হাসপাতাল থেকে কারাগারে নিয়ে আসা হয়।





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ