শিরোনাম:
●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক ●   বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ●   নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ ●   নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে : সাইফুল হক ●   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান ●   আসুন দল,মত, ধর্ম -বর্ণ নির্বিশেষে সকলে মিলে ঐক্যবদ্ধ রাঙামাটি গড়ি : জুঁই চাকমা ●   ঝালকাঠিতে স্বর্ণালংকারের জন্য বন্ধুর মাকে হত্যা : যুবক আটক ●   খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই ●   মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় নয় বছর পর ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল
রাঙামাটি, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৪ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » মাটিরাঙ্গায় কোয়েল চাষে অর্থনৈতিক সম্ভাবনার পথ দেখালো ছবুর
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » মাটিরাঙ্গায় কোয়েল চাষে অর্থনৈতিক সম্ভাবনার পথ দেখালো ছবুর
সোমবার ● ২৪ অক্টোবর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাটিরাঙ্গায় কোয়েল চাষে অর্থনৈতিক সম্ভাবনার পথ দেখালো ছবুর

---

অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা প্রতিনিধি ::  (৯কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৪৮মি.) কোয়েল কম বেশি সকলের কাছে একটি পরিচিত পাখির নাম৷

যা জাপানে সর্ব প্রথম ব্যবসায়িকভাবে শুরু হয়ে বর্তমানে তা বাংলাদেশেও বিসত্মৃতি লাভ করেছে৷ তারই ধারাবাহিকতায় খাগড়াছড়ির মাটিরাঙ্গায় এমএম জাহাঙ্গীর আলম শখের বসে সামান্য কিছু কোয়েল পোষেছেন বিগত প্রায় বছর দু’য়েক ধরে৷

পরে কোয়েল পাখির বংশ বৃদ্ধির পরিমাণ বাড়তে থাকলে পাখিগুলো এলাকার ভাগিনা ছবুর হোসেন আকাশকে উপহার হিসেবে দিয়ে দেন। তিনি এলাকার মামার কাছ থেকে পাওয়া উপহারের কোয়েল পাখিগুলোর সাথে আরও নতুন কিছু কোয়েল পাখি কিনে ব্যবসায়িক ভাবে কোয়েল পালনের উদ্যেগ নেন মাটিরাঙ্গা চৌধুরী পাড়ার ছবুর৷

সরেজমিনে খামার পরিদর্শনে গেলে ছবুর জানায়, ৫০টি পুরুষ কোয়েল পাখি ও ১৫০টি স্ত্রী কোয়েল পাখি নিয়ে সে প্রথম তার খামারের আনুষ্ঠানিক কার্যক্রম কোয়েল পাখি পালন শুরু করেন ৷

বর্তমানে তার খামারে কোয়েল পাখির সংখ্যা প্রায় হাজারধিক ৷ প্রতিদিন এই কোয়েল পাখিগুলো গড়ে প্রায় ৭ থেকে ৮ শতাধিক ডিম দেয়৷ যা খুচরা ৪ থেকে ৫ টাকা ধরে বিক্রি করে ছবুর ৷ এতে কোয়েলের খাবারের টাকা বাদ দিয়ে প্রতি দিন ছবুরের আয় হয় প্রায় ২ হাজার টাকা ৷

নতুন করে কেউ যদি ব্যবসায়িক ভাবে কোয়েল পাখির খামার করতে চায় তাদের প্রতি ছবুরের পরামর্শ হচ্ছে : কোয়েল একটি লাভজনক পোল্ট্রি উপাদান৷ কোয়েল পালন করার জন্য অতিরিক্ত কোন খরচ হয়না৷ বাড়ির যে কোন কোণে বা আঙিনায় অথবা বাড়ির ছাদ ইত্যাদি জায়গাতেও কোয়েল পাখি পালন করা যায়৷ একটি মুরগি পালনের জায়গাতে ১০টি কোয়েল পালন করা যায়৷ বিষেজ্ঞদের মতে, বাংলাদেশের আবহাওয়া কোয়েল পালনের জন্য উপযোগি৷ বর্তমানে দেশের পুষ্টির চাহিদা মিটিয়ে কোয়েলের মাংস বিদেশেও রপ্তানী হচ্ছে ৷

এ সময় কোয়েল পালন কালে চিকিত্‍সাসহ বিভিন্ন প্রয়োজনে আমার মামা এমএম জাহাঙ্গীর আলমের কাছ থেকে পরামর্শ নেন বলেও জানান৷

কোয়েল পালনের বিভিন্ন সুবিধা সমূহ : কোয়েল পালন করলে অসুবিধার চেয়ে সুবিধার পরিমাণ বেশি৷
১. ভাল জাতের কোয়েল বছরে ২৮০ থেকে ৩০০টি ডিম দিয়ে থাকে এবং এরা এক টানা ১৪ মাস ডিম পাড়তে পারে।

২.অত্যন্ত কম পুজি নিয়ে কোয়েলের খামার তৈরি করা যায়৷

৩. কোয়েলের আকার ক্ষুদ্র বলে এদের লালন পালনের জন্য বিস্তৃত জায়গার প্রয়োজন হয়না৷ পুর্ণ বয়স্ক মুরগির জায়গাতেই কমপক্ষে ১০টি কোয়েল পালন করা যায়৷

৪. রোগ ব্যাধির দিকে থেকে কোয়েল খুবই লাভজনক বিনিয়োগ৷ কারণ কোয়েলের রোগ ব্যাধি প্রায় হয না বললেই চলে ৷

৫. সাধারণত ৬ থেকে ৭ সপ্তাহ বয়সে সেই একটি কোয়েল ডিম দেয়া শুরু করে৷ এদের ডিম খুব সুস্বাদু ও পুষ্টিকর৷

এ ছাড়াও ১০০ টি পাখি পালনের খরচ ১টি ১৫-২০ দিনের বাচ্চার দাম ৩০-৩৫ টাকা (বড় বাচ্চার মৃত্যুর হার কম)৷ একটি খাচায় ২৪ ফুট নেট দরকার ৷ ৩ফুট উচ্চতার নেটের দাম ১০০-১২০ টাকা প্রতি ফুট ৷ খাবারের দাম প্রতি কেজি ৪২-৪৫ টাকা ৷ মাসিক খাবার লাগে ৫৫-৬০ কেজি ৷ খাবার চালার জন্যে চাটাই ব্যাবহার করা যায় এবং উপরে পালিথিন দিলেই চলবে ৷

সর্তকতা : খাঁচাতে যেন ইদুর, ছুচো না ঢুকতে পারে সেদিকে লক্ষ্য রেখে ছোট ফাঁকের নেট ব্যাবহার করতে হবে৷





অর্থ-বাণিজ্য এর আরও খবর

টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি
ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা
কুরবানির পশুর চামড়ার সিন্ডিকেট আগের চেয়ে বেশী সক্রিয় :  উপযুক্ত দাম নাই কুরবানির পশুর চামড়ার সিন্ডিকেট আগের চেয়ে বেশী সক্রিয় : উপযুক্ত দাম নাই
চাইল্ড পার্লামেন্টের সুপারিশে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধির আশ্বাস ডেপুটি স্পিকারের চাইল্ড পার্লামেন্টের সুপারিশে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধির আশ্বাস ডেপুটি স্পিকারের
খাগড়াছড়িতে ফ্রিল্যান্সিং করে সুমন এর আয় মাসে ৮ লাখ টাকা খাগড়াছড়িতে ফ্রিল্যান্সিং করে সুমন এর আয় মাসে ৮ লাখ টাকা
ঠিকাদার-বিসিকের টানাপোড়নে আটকে আছে রাউজান বিসিক শিল্প নগরী কাজ ঠিকাদার-বিসিকের টানাপোড়নে আটকে আছে রাউজান বিসিক শিল্প নগরী কাজ
রাউজানে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট রাউজানে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট
ঈদকে সামনে রেখে আত্রাইয়ে প্রস্তুত ৪৮ হাজার কোরবানির পশু ঈদকে সামনে রেখে আত্রাইয়ে প্রস্তুত ৪৮ হাজার কোরবানির পশু
আক্কেলপুরে দ্রব্যমূল্যের ঊধর্বগতি দিশেহারা মানুষ আক্কেলপুরে দ্রব্যমূল্যের ঊধর্বগতি দিশেহারা মানুষ
বিশ্বনাথে এবি ব্যাংকের উপশাখার শুভ উদ্বোধন বিশ্বনাথে এবি ব্যাংকের উপশাখার শুভ উদ্বোধন

আর্কাইভ