শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) ●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ
রাঙামাটি, বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৫ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাপ্তাই হ্রদের পাড় অবৈধ দখলবাজদের কারণে হ্রদের সৌন্দর্য্য হারাচ্ছে : বৃষ কেতু চাকমা
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাপ্তাই হ্রদের পাড় অবৈধ দখলবাজদের কারণে হ্রদের সৌন্দর্য্য হারাচ্ছে : বৃষ কেতু চাকমা
মঙ্গলবার ● ২৫ অক্টোবর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কাপ্তাই হ্রদের পাড় অবৈধ দখলবাজদের কারণে হ্রদের সৌন্দর্য্য হারাচ্ছে : বৃষ কেতু চাকমা

---ষ্টাফ রিপোর্টার :: (১০ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৮.২২মি.) কাপ্তাই হ্রদের পাড় অবৈধ দখলবাজদের কাছে দখল হওয়ায় কারণে পর্যটনখ্যাত রাঙামাটি জেলা একদিকে যেমন দিন দিন তার সৌন্দর্য্য হারাচ্ছে তেমনি পানিও দূষণ হচ্ছে বলে মন্তব্য করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা৷

অবৈধ দখলদারদের বিরুদ্ধে অবস্থান এবং মদ্য পান ও মাদক বিক্রী নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান রাখেন তিনি৷
এ জেলার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং অন্যান্য মৌলিক সেবা প্রদান নিশ্চিতকরণে উপস্থিত সকলের প্রতি তিনি আহ্বান জানান৷ সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ জেলা তথা দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার ধারাকে অব্যাহত রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন৷

মঙ্গলবার ২৫অক্টোবর সকালে রাঙামাটি পর্যটন কমপ্লেক্সে সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন কমিটির সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে চেয়ারম্যান এ কথা বলেন৷

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু শাহেদ চৌধুরী, রাঙামাটি পুলিশ বিভাগের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) চিত্তরঞ্জন পালসহ জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন৷

সভায় জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত গণশুনানি অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক৷

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু শাহেদ চৌধুরী বলেন, উন্নয়ন সমন্বয় সভায় প্রতিটি প্রতিষ্ঠানের সকল কার্যক্রম কিভাবে চলছে, কতটুকু বাস্তবায়ন হয়েছে এবং বর্তমানে কি অবস্থায় রয়েছে আগামীতে কি প্রকল্প গ্রহণ করা হবে সে বিষয়ে অবগত করলে জেলার সার্বিক উন্নয়নে গতিশীলতা বাড়বে৷

সিনিয়র সহকারী পুলিশ সুপার চিত্তরঞ্জন পাল বলেন, সকলের সহযোগিতায় হিন্দু ধর্মালম্বীদের শারদীয় দুর্গাপুজা সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে৷ রাজ বনবিহারে আগামী ১০-১১নভেম্বর কঠিন চিবর দানোত্‍সব সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষে পুলিশ প্রশাসন থেকে পুলিশি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷

সিনিয়র সহকারী পুলিশ সুপার বলেন, জেলার আইন শৃংখলা স্বাভাবিক রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন৷ যে কোন ধরনের উদ্ভুত পরিস্থিতি ও আইন শৃংখলার প্রয়োজনে সরাসরি পুলিশ বিভাগকে ফোনে জানানোর অনুরোধ জানান তিনি৷

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা জানান, রাঙামাটি সরকারী কলেজের প্রশাসনিক কাম কম্পিউটার ল্যাব এবং একাডেমীক ভবনের নির্মাণ কাজ এগিয়ে চলছে৷

বিদ্যুত্‍ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ কান্তি মজুমদার জানান, হিন্দু ধর্মালম্বীদের দুর্গাপুজোয় সঠিকভাবে বিদ্যুত্‍ বিতরণ করা সম্ভব হয়েছে৷ চলতি ও আগামী মাসে বৌদ্ধ ধর্মালম্বীদের কঠিন চিবর দানোত্‍সবের সময়ও যাতে সঠিকভাবে বিদ্যুত্‍ বিতরণ করা যায় সে ব্যাপারে বিদ্যুত্‍ বিভাগ সচেষ্ট রয়েছে৷

সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা জানান, কাপ্তাই-ঘাগড়া সড়কের বেইলী ব্রীজের কাজ আগামী এক সপ্তাহের মধ্যে সম্পন্ন হবে৷
ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর কর্মকর্তা বলেন, জেলার কাউখালী উপজেলায় ফায়ার স্টেশনের কাজ শেষ৷ ঠিকাদার বুঝিয়ে দিলেই শীঘ্রই উদ্ধোধন করা হবে৷

মত্‍স্য উন্নয়ন কপোরেশন এর কর্মকর্তা জানান, গত বছরের তুলনায় এ বছর মত্‍স্য উত্‍পাদন রাজস্ব আদায় ভালো হয়েছে ৷

বাংলাদেশ বেতারের আঞ্চলিক পরিচালক জানান, বাংলাদেশ-ইংল্যান্ড টেস্ট সিরিজ বেতার হতে সরাসরি সমম্রচার করা হয়েছে৷ এছাড়া নিয়মিত সম্প্রচার কার্যক্রম চলছে৷

সুপার পিটিআই জানান, আইসিটি প্রশিক্ষণ কার্যক্রম চলছে৷

এ সভায় রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও রাঙামাটি মেডিকেল কলেজের প্রতিনিধিকে অন্তভূক্ত করার বিষয়ে আলোচনা করা হয়।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময়
বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু
গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি
রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি

আর্কাইভ