শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২
রাঙামাটি, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » খেলা » কারাতেকে একটি খেলা হিসেবেই দেখেন রতন তালুকদার
প্রথম পাতা » খেলা » কারাতেকে একটি খেলা হিসেবেই দেখেন রতন তালুকদার
মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কারাতেকে একটি খেলা হিসেবেই দেখেন রতন তালুকদার

---

অনলাইন ডেক্স :: সবে কৈশোর পেরিয়েছেন রতন তালুকদার। নতুন নতুন মার্শাল আর্ট শিখছেন। একদিন পাড়ার এক বন্ধু কেঁদে-কেটে এসে বিচার দিল, তাকে অন্যায়ভাবে মেরেছে পাড়ারই আরেক বড় ভাই। দুর্বলের পক্ষে দাঁড়াতে গিয়ে সেই বড় ভাইকে নানচাকুর এক বাড়িতেই কূপোকাত।
বেশ কয়েক ঘণ্টা জ্ঞান ছিল না বড় ভাইয়ের। এমন দশা যে হবে ভাবতে পারেননি রতন। ব্যাগ গুছিয়ে বাড়ি ছেড়ে পালানোর প্রস্তুতিও নিয়েছিলেন। কিন্তু মার খাওয়া পাড়াতো ভাইটি সুস্থ হয়ে যাওয়ায় আর সে যাত্রায় ফেরার হতে হয়নি। জীবনে ওই একবারই মারামারি করেছেন। দীর্ঘ চার দশক মার্শাল আর্টের সঙ্গে আছেন। এরপর আর কারও গায়ে হাত তোলেননি। হাসিখুশি এই মানুষটি কারাতেকে নিছক খেলাধুলাই মনে করেন।
গত রোববার বিকেলে নগরের নন্দনকাননের ফুলকি বিদ্যালয়ে আলাপ হয় তাঁর সঙ্গে। প্রতি রবি ও মঙ্গলবার ওই বিদ্যালয়ে কারাতে শেখান তিনি। সেখানে ঢুকতেই দেখা গেল ছোট-বড় প্রায় জনা ত্রিশেক শিক্ষার্থী সাদা গাউন পরে অনুশীলন করছে।
বয়স ৫৮ বছর। সেটা না বলে দিলে বোঝার উপায় নেই। ছোট করে ছাঁটা কাঁচা-পাকা চুল আর মুখের দু-একটা ভাঁজ ছাড়া আর কোথাও বয়সের ছাপ নেই। দীর্ঘদেহী, পেটানো শরীর। সবাই তাঁকে চেনে শিহান রতন নামে। শিহান জাপানি শব্দ, যার অর্থ মাস্টার। ব্ল্যাক বেল্ট সিক্স ডেন অর্জন করলেই কেবল এমন উপাধি মেলে। দীর্ঘ কয়েক যুগ ধরে মার্শাল আর্ট প্রশিক্ষণ দিচ্ছেন। ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সদস্য। বর্তমানে বাংলাদেশ কারাতে রেফারি অ্যাসোসিয়েশনের সহসভাপতি। প্রতিষ্ঠা করেছেন কারাতে ক্লাব, হোনকে সোতাকান কারাতে দো অ্যাসোসিয়েশন। ফ্রেন্ডস ক্লাব কারাতে একাডেমির প্রধান প্রশিক্ষকও তিনি। তাঁর প্রশিক্ষণে ফ্রেন্ডস ক্লাব দল গত দুইবারসহ মোট তিনবার চট্টগ্রামে কারাতের শিরোপা জিতেছে। চট্টগ্রাম শহর, চন্দনাইশ উপজেলা, কক্সবাজার ও নোয়াখালীর ১০টিরও বেশি কারাতে ক্লাব ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিচ্ছেন। দেশজুড়ে কয়েক হাজার ছাত্রছাত্রী তাঁর। এদের মধ্যে ৩৫০ জন ব্ল্যাক বেল্টধারী। খেলা পরিচালনা করতে গিয়েছেন ভারতের দিল্লি, পুনে, মুম্বাই ও হায়দরাবাদে।
কারাতের পাশাপাশি এ পর্যন্ত ১৪টি বাংলা চলচ্চিত্রে অভিনয়ও করেছেন তিনি। এসবের মধ্যে উল্লেখযোগ্য রুবেল, সোহেল রানা, ড্যানি সিডাক ও ইলিয়াস কোবরা অভিনীত বজ্রমুষ্টি। এই সিনেমায় অন্যতম প্রধান চরিত্র মং–এর ভূমিকায় অভিনয় করেছেন তিনি। অ্যাকশন ওয়ারিয়র নামে চলচ্চিত্রের অ্যাকশন পরিচালনা দলও আছে তাঁর। বাড়ি রাঙামাটির চন্দ্রঘোনায় হলেও পেশাগত কাজে সপ্তাহে চার দিন থাকেন নগরের ব্যাটারি গলির বাসায়।
কথায় কথায় জানা হলো ওস্তাদের কথা। কারাতে শেখার পেছনের কাহিনিটাও গড়গড় করে বলে চলেন শিহান রতন।
বাবা অধীর রঞ্জন তালুকদার ছিলেন পেশায় চিকিৎসক। ছয় ভাইবোনের মধ্যে সবার বড় তিনি। রোববার সাপ্তাহিক ছুটির দিনে বাবা তাঁকে ১০ টাকা দিতেন সিনেমা দেখতে। আর তেমন এক দিনে মর্নিং শোতেই দেখা হলো ব্রুস লির সঙ্গে। এন্টার দ্য ড্রাগন দেখে ব্রুস লির ভক্তই বনে গেলেন। চেষ্টা করলেন নিজেও ব্রুস লি হয়ে ওঠার। ১৯৭৬ সালে ইন্টারমিডিয়েট কলেজে পড়ার সময় ভর্তি হয়ে যান মং হ্লা ফের বার্মিজ বেন্ডো কারতের ক্লাসে। এরপর আজ অবধি আছেন মার্শাল আর্টের সঙ্গে। ব্রুস লি তাঁর প্রেরণা, মং হ্লা ফে ছিলেন গুরু। তবে এখন জাপানি কারাতে গুরু গিচিন ফুনাখুশি উদ্ভাবিত মার্শাল আর্টের অনুসারী তিনি। আত্মনিয়ন্ত্রণ, শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, অপরকে সম্মান করা ফুনাখুশির কারাতের মূল দর্শন। আর রতনও কারাতেকে নিখাদ একটি খেলা হিসেবেই দেখেন এখন।





খেলা এর আরও খবর

কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল
ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ
জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতা বয়কটের ঘোষণা জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতা বয়কটের ঘোষণা
ময়মনসিংহে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত ময়মনসিংহে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
মিরসরাইয়ে ইয়াং জেনারেশন ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত মিরসরাইয়ে ইয়াং জেনারেশন ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত
রাবিপ্রবিতে বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা রাবিপ্রবিতে বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা
রাঙামাটিতে আন্তঃ কলেজ ফুটবল টুর্ণামেন্ট শুরু রাঙামাটিতে আন্তঃ কলেজ ফুটবল টুর্ণামেন্ট শুরু

আর্কাইভ