শিরোনাম:
●   রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন ●   ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ●   মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ●   খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে ●   সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস ●   কাপ্তাইয়ে ৪১ বিজিবি এর ত্রান বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ●   ঝালকাঠিতে অসহায় ছয় পরিবারের মুখে হাসি ●   রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ ●   দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ ●   রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত ●   কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ ●   খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ ●   ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি ●   সেতু ধসে পড়ে রাঙামাটি-বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পুর্ণ বিচ্ছিন্ন ●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » বিবিধ » বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ মুক্তিযুদ্ধের প্রেরণা যুগিয়েছে
প্রথম পাতা » বিবিধ » বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ মুক্তিযুদ্ধের প্রেরণা যুগিয়েছে
মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ মুক্তিযুদ্ধের প্রেরণা যুগিয়েছে

---

এস.এম জহিরুল ইসলাম :: বীরমুক্তিযোদ্ধা আবুল হাসেম হাওলাদার একজন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক৷ দেশ স্বাধীন করতে, পাকিস্তানীদের দুঃশাসন থেকে দেশকে মুক্ত করতে জীবনের মায়া ত্যাগ করে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন৷ সমপ্রতি তার ঢাকাস্থ বাসভবনে গণমাধ্যম কর্মীদের সাথে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ৭ মার্চের ভাষণ বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের প্রেরণা যুগিয়েছিল৷ পরবর্তী সময়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা শুনতে পেয়ে আরও পুরো উদ্যমে পাকিস্তানীদের বিরুদ্ধে যুদ্ধে ঝাপিয়ে পড়ে বাঙালিরা৷ আবুল হাসেম হাওলাদার বলেন, বঙ্গবন্ধুর ৬ দফা আন্দোলনের পক্ষে কাজ করেছি৷ যখন মুক্তিযুদ্ধ শুরু হয় তখন তিনি সেনাবাহিনীতে কর্মরত ছিলেন৷ যুদ্ধ শুরু হওয়ার প্রাক্কালে ক্যাপ্টেন ভুঁইয়া ও আ.স.ম আব্দুর রব তাকে বঙ্গবন্ধুর ৩২নং বাড়ীতে নিয়ে যান৷ সেখানে মুক্তিযুদ্ধ কিভাবে পরিচালিত হবে তা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব বিস্তারিত আলোচনা করেন৷ বঙ্গবন্ধু বলেন, এই মুক্তিযুদ্ধ বাঙালি জাতির জন্য একটা চ্যালেঞ্জ৷ তিনি বলেন, সেনাবাহিনীর এ যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে৷ বঙ্গবন্ধু সেদিন তাদেরকে মুক্তিযুদ্ধ বিষয়ক বেশকিছু পরামর্শ প্রদান করেন বলে আবুল হাসেম হাওলাদার তার স্মৃতিতে উল্লেখ করেন৷ তিনি বলেন, ২৩ মার্চ সেনাবাহিনী পাকিস্তানীদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে ২৪ মার্চ থেকে সেনানিবাসগুলোতে উত্তেজনা শুরু হয়৷ ২৮ মার্চ এই বিদ্রোহ যুদ্ধ আকারে রূপ নেয়৷ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের ঘোষণার পর মেজর জলিলের নেতৃত্বে বরিশাল জেলার হিজলা-মুলাদী-মেহেন্দিগঞ্জ এলাকায় যুদ্ধ করি৷ যুদ্ধের আলোচিত ঘটনা হিসাবে আবুল হাসেম হাওলাদার বলেন, যুদ্ধ চলাকালীন সময়ে ছবিপুর নদীর উপর দিয়ে ৩টি বোর্ড নিয়ে পাকিস্তানী আর্মিরা যাচ্ছিল৷ আমরা সেখানে থাকা মুক্তিযোদ্ধারা মাত্র ৩টি অস্ত্র দিয়ে ঐ বোর্ডের উপর গুলি চালাই৷ ২টি বোর্ড ফেলে রেখে ১টি বোর্ড নিয়ে পাকিস্তানী যোদ্ধারা পালিয়ে যায়৷ ফেলে যাওয়া ১টি বোর্ড আবুল হাশেম হাওলাদার গুলি করে ডুবিয়ে ফেলে৷ সেই বোর্ডটি এখনও ছবিপুর নদীতে মুক্তিযুদ্ধের স্বাক্ষী হয়ে আছে৷ মুক্তিযুদ্ধের বিশেষ স্মৃতি হিসাবে আবুল হাশেম হাওলাদার বলেন মেহেন্দিগঞ্জ উপজেলায় পাক আর্মিদের সাথে সম্মুখ যুদ্ধ করতে গিয়ে আমরা ৮জন বাঙালি যোদ্ধাকে হারাই৷ তখন সবাই মনে করেছিল ঐ যুদ্ধে আমিও শহীদ হয়েছি৷ কিন্তু আল্লাহর অশেষ রহমতে আমি বেঁচে যাই৷ মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ সম্পর্কে আবুল হাশেম হাওলাদার বলেন, তারা যেহেতু সেনাবাহিনীতে কর্মরত ছিলেন, সেহেতু সব অস্ত্র পরিচালনার প্রশিক্ষণ তাদের ছিল৷ যুদ্ধ শুরু হওয়ার পর ভারত থেকে প্রচুর পরিমান অস্ত্র তখন আমাদের হাতে এসে পৌঁছেছে৷ আমরা তখন শাহাজাহান ওমর বীর উত্তমের নেতৃত্বে বাবুগঞ্জের একটি বিলের মধ্য ক্যাম্প তৈরী করে স্থানীয় মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দিয়েছি৷ নতুন প্রজন্মের উদ্দেশ্যে আবুল হাসেম হাওলাদার বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস কেউ কেউ বিকৃত করে উপস্থাপন করছে৷ এর থেকে সজাগ থাকতে হবে৷ মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে৷ আবুল হাসেম হাওলাদারের গ্রামের বাড়ি বরিশাল জেলার মুলাদী উপজেলার সফিপুর গ্রামে৷ বর্তমানে ঢাকার গেন্ডারিয়া থানাধীন হরিচরন রায় রোডের স্থায়ী বাসিন্দা৷ ব্যক্তিগত জীবনে তিনি একজন সমাজসেবক৷ এলাকার এমন কোন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা নেই যেখানে আবুল হাসেম হাওলাদারের দেয়া অনুদান নেই৷ ব্যক্তিগত জীবনে তার ৪ ছেলে ১ মেয়ে৷ বাবা মরহুম আব্দুল কাদের হাওলাদার মাতা শামসুন্নেহা৷ তার ৩ ছেলে বর্তমানে জাপানে কর্মরত আছে৷ তিনি ইতিপূর্বে একবার সফিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং একটি রাজনৈতিক দলের উপজেলার শীর্ষ নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন৷





বিবিধ এর আরও খবর

রাঙামাটির মানিকছড়িতে পর্যটকবাহী বাস উল্টে নিহত ২ আহত ২০ রাঙামাটির মানিকছড়িতে পর্যটকবাহী বাস উল্টে নিহত ২ আহত ২০
প্রধান শিক্ষককে ফিরে পেতে ছাত্র-ছাত্রীদের আকুতি প্রধান শিক্ষককে ফিরে পেতে ছাত্র-ছাত্রীদের আকুতি
রাঙামাটিতে গ্রাম্য সালিশে যুবককে মধ্য যুগীয় কায়দায় জুতার মালা পরানোর দৃশ্য পেইজবুকে ভাইরাল হওয়ার ৬দিন পরেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি রাঙামাটিতে গ্রাম্য সালিশে যুবককে মধ্য যুগীয় কায়দায় জুতার মালা পরানোর দৃশ্য পেইজবুকে ভাইরাল হওয়ার ৬দিন পরেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি
খুলনা গণপূর্ত বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী নাসির উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির  অভিযোগ খুলনা গণপূর্ত বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী নাসির উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
নওগাঁর আত্রাইয়ে খলশানি বিক্রির ধুম নওগাঁর আত্রাইয়ে খলশানি বিক্রির ধুম
রাঙামাটিতে প্রধানমন্ত্রীর প্রাণোদনা থেকে বঞ্চিত পেশাদার সংবাদকর্মীরা রাঙামাটিতে প্রধানমন্ত্রীর প্রাণোদনা থেকে বঞ্চিত পেশাদার সংবাদকর্মীরা
খাগড়াছড়ি থেকে মানসিক ভারসাম্যহীন ৫ জনকে চিকিৎসার জন্য পাবনা প্রেরণ খাগড়াছড়ি থেকে মানসিক ভারসাম্যহীন ৫ জনকে চিকিৎসার জন্য পাবনা প্রেরণ
নভেম্বরে এসএসসি, ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা নভেম্বরে এসএসসি, ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা
নাটোরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা নিবেদন নাটোরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা নিবেদন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)