শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২
রাঙামাটি, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৬ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » করোনা আপডেট » রাঙামাটির নানিয়াচরে এ্যাডভোকেসী সভা
প্রথম পাতা » করোনা আপডেট » রাঙামাটির নানিয়াচরে এ্যাডভোকেসী সভা
সোমবার ● ২৬ অক্টোবর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটির নানিয়াচরে এ্যাডভোকেসী সভা

---

ষ্টাফ রিপোটার :: “সকলের জন্য স্যানিটেশন,নিশ্চিত হোক উন্নত জীবন” এই প্রতিপাদ্য সামনে রেখে ২৬অক্টোবর সোমবার স্যানিটেশন মাস২০১৫ উদযাপন উপলক্ষে নানিয়ারচর উপজেলা প্রশাসনের সহযোগীতায় “এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ ও প্রোগ্রেসিভ বেসরকারী সংস্থার উদ্দ্যেগে নানিয়ারচর উপজেলা সম্মেলন কৰে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে ৷
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু ইউসুফ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট শক্তিমান চাকমা৷ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রন বিকাশ চাকমা, এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ, চট্রগ্রাম অঞ্চলের আঞ্চলিক ব্যাবস্থাপক মোঃ রফিকুল ইসলাম মজুমদার, সহযোগী সংস্থার (প্রোগ্রেসিভ) নির্বাহী পরিচালক সুচরিতা চাকমা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম ও ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমর জীবন চাকমাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ৷ অনুষ্ঠান পরিচালনা করেন প্রোগ্রেসিভ সংস্থার ফ্যাসিলিটেটর জ্ঞান বিকাশ চাকমা৷
সভায় এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ এর চট্রগ্রাম অঞ্চলের আঞ্চলিক ব্যাবস্থাপক রফিকুল ইসলাম মজুমদার তার স্বাগত বক্তব্যে উপজেলা এ্যাডভোকেসী সভার উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন৷
প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট শক্তিমান চাকমা বলেন, এনজিও ফোরাম একটি স্বনাম ধন্য জাতীয় পর্যায়ের বে-সরকারী উন্নয়ন সংস্থা এবং এর কার্যক্রম সম্পর্কে তিনি ব্যাক্তিগত ভাবে অবহিত৷ তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এনজিও ফোরাম শুধু মাত্র নানিয়ারচর উপজেলায় ঘিলাছড়ি ইউনিয়নে স্যানিটেশন নিয়ে কাজ না করে পরবর্তী সময়ে আরো অন্যান্য ইউনিয়ন গুলোতে প্রকল্পের কাজ সমপ্রসারিত করবে এবং বলেন যে, এ ধরণের উন্নয়ন মূলক কার্যক্রম চালনোর ক্ষেত্রে আরো বেশী করে সমন্বয় সাধন করে কাজ করলে সমাজের আরো বেশী জনগন উপকৃত হবে বলে ব্যক্ত করেন৷
বিশেষ অতিথির বক্তব্যে সংস্থার নির্বাহী পরিচালক সুচরিতা চাকমা বলেন, এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ এর (এ্যানহেনসিং গর্ভরনেন্স এন্ড কেপাসিটি অব সার্ভিসেস প্রোভাইডারস এন্ড সিভিল সোসাইটি ইন ডবিস্নউএসএস) প্রকল্পের মাধ্যমে ২০১৩ ইং সাল হতে বর্তমান পর্যনত্ম নানিয়ারচর উপজেলাধীন ঘিলাছড়ি ইউনিয়নের প্রায় ৯০০০জন উপকারভোগীকে নিরাপদ পানি ও স্যানিটেশন সেবা দেওয়া হচ্ছে৷ পাশাপাশি উপকারভোগীদেরকে উঠান বৈঠকের মাধ্যমে বিভিন্ন সচেতনতামূলক বার্তা প্রদান করা হচ্ছে এতে করে উপকারভোগীরা আগের চেয়ে বর্তমানে স্যানিটেশনের বিষয়ে অনেক সচেতন হয়েছে৷ তিনি আয়োজিত উপজেলা এ্যাডভোকেসী সভার মাধ্যমে প্রত্যনত্ম অঞ্চলের পিছিয়ে পড়া সকল জনগোষ্ঠীর কাছে “সকলের জন্য স্যানিটেশন,নিশ্চিত হোক উন্নত জীবন” এই আশাবাদ ব্যক্ত করেন৷
সভায় ঘিলাছড়ি ইউনিয়নের ভিডিসির সভাপতি ও ২নং ওয়ার্ডের ইউপি সদস্য পুলক চাকমা ঘিলাছড়ি ইউনিয়নের নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধাবঞ্চিত পরিবারদেরকে সেবা প্রদানের জন্য উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর বরাবরে স্বারকলিপি পেশ করেন৷
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু ইউসুফ বলেন, উন্নয়ন কার্যক্রমে সরকারের সীমাবদ্ধতা থাকায় বে-সরকারী সংস্থা গুলোর প্রতি আরো বেশী করে কাজ করার গুরম্নত্বারোপ করেন৷ তিনি বলেন, যেহেতু পার্বত্য অঞ্চলের জনগণ এখনও সাবলম্বী না হওয়ায় অসচেতনতার কারনে পিছিয়ে পড়ে আছে৷ তাদের সচেতন করার লক্ষে সফট ওয়্যার কার্যক্রমের উপর জোড় দেন৷ এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ এর কার্যক্রম সফল হোক এ আশা ব্যক্ত করে তিনি সভার সমাপ্তি ঘোষনা করেন৷  আপলোড : ২৬ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : সন্ধ্যা ৬.৪২ মিঃ





করোনা আপডেট এর আরও খবর

বাড়ির কাছেই মিলছে উচ্চ রক্তচাপের ওষুধ বাড়ির কাছেই মিলছে উচ্চ রক্তচাপের ওষুধ
কমিউনিটি ক্লিনিকে উচ্চ রক্তচাপের ওষুধের প্রাপ্যতা জরুরি কমিউনিটি ক্লিনিকে উচ্চ রক্তচাপের ওষুধের প্রাপ্যতা জরুরি
সিগারেট ফিল্টার ও ভেপিং প্লাস্টিক দূষণ রোধে পরিবেশ মন্ত্রীর সাথে প্রজ্ঞা-আত্মার বৈঠক সিগারেট ফিল্টার ও ভেপিং প্লাস্টিক দূষণ রোধে পরিবেশ মন্ত্রীর সাথে প্রজ্ঞা-আত্মার বৈঠক
আত্রাইয়ে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হাজার-হাজার মানুষ আত্রাইয়ে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হাজার-হাজার মানুষ
গাইনি চিকিৎসকের অবহেলায় আবারো বন্ধ হতে যাচ্ছে অপারেশন কার্যক্রম গাইনি চিকিৎসকের অবহেলায় আবারো বন্ধ হতে যাচ্ছে অপারেশন কার্যক্রম
ঝালকাঠি সদর হাসপতালে ১ মাস থেকে কার্যক্রম বন্ধ প্যাথলজির সেবা থেকে বঞ্চিত রোগীরা ঝালকাঠি সদর হাসপতালে ১ মাস থেকে কার্যক্রম বন্ধ প্যাথলজির সেবা থেকে বঞ্চিত রোগীরা
রাঙামাটি আরপিটিআইতে কোভিড-১৯ মহামারি প্রতিরোধ বিষয়ে ৫দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনি রাঙামাটি আরপিটিআইতে কোভিড-১৯ মহামারি প্রতিরোধ বিষয়ে ৫দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনি
নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ সার্জনের অভাবে স্থানীয়রা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ সার্জনের অভাবে স্থানীয়রা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত
চোখে ভাইরাস লাগা রোগের প্রকোপ চরমে চোখে ভাইরাস লাগা রোগের প্রকোপ চরমে
সিলেটে স্থায়ীভাবে বন্ধ হচ্ছে ভ্যাকসিনের প্রথম ডোজ সিলেটে স্থায়ীভাবে বন্ধ হচ্ছে ভ্যাকসিনের প্রথম ডোজ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)