শিরোনাম:
●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের
রাঙামাটি, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৪ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » ৪০০ বছরের ইতিহাসে এই প্রথম এমন ঘটনা
প্রথম পাতা » অপরাধ » ৪০০ বছরের ইতিহাসে এই প্রথম এমন ঘটনা
শনিবার ● ২৪ অক্টোবর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৪০০ বছরের ইতিহাসে এই প্রথম এমন ঘটনা

---

ঢাকা প্রতিনিধি :: হাজার ৩৩৩ বছর আগে এই দিনে ফোরাত নদীর তীরবর্তী কারবালা প্রান্তরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রা.) কারবালার প্রান্তরে শহীদ হন। মুসলিম বিশ্বে এ দিনটি ত্যাগ ও শোকের প্রতীকের পাশাপাশি বিশেষ পবিত্র দিবস হিসেবে পালিত হয়। আর শিয়া মুসলিমরা এই শোকে নিজের গায়ে ছুরি ও শেকল পেটা করে শোক প্রকাশ করেন।

সেই শোকের দিনে রাজধানীর পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডে ঐতিহ্যবাহী হোসনি দালানের পাশে আশুরার তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় ন্যাক্কারজন বোমা হামলা। এ ঘটনায় একজন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। তবে হোসনি দালানবাড়ার পক্ষ থেকে দাবি একজন নয়, নিহত হয়েছেন কয়েকজন।

এ ঘটনার পর ভেস্তে যায় প্রথম মিছিলটি। এরপর সকাল সাড়ে ১০টার দিকে শুরু হয় দ্বিতীয় মিছিল। হোসনি দালান থেকে শুরু করে বকশি বাজার- উন্মেষ দত্ত- হরনার রোড- লালবাগ- আজিমপুর- ধানমণ্ডি ২৭- রাইফেল স্কয়ার হয়ে ঝিগাতলা লেকে গিয়ে মিছিলটি শেষ হওয়া কথা আছে।

এই মিছিলেই যেন প্রকাশ পাচ্ছে দালানবাড়ার শোক। ইতিহাসের শোক আর সদ্য শোক মিলিয়ে তাজিয়ার শোক যেন দ্বিগুণ হয়ে গেছে। ‘হায় হোসেন, হায় হোসেন’ ধ্বনিতে রব উঠেছে রাজধানীর রাজপথ। হাজার হাজার নারীপুরুষ দলে দলে কালো পোশাক পরে মিছিলে যোগ দিচ্ছেন। এ মিছিল দেখার জন্য রাস্তার দুপাশেই হাজার হাজার লোকজন ভিড় জমিয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর সদস্যরাও সতর্ক অবস্থা আছেন।

মিছিল আয়োজকরা জানান, এবার মিছিলে সহস্রাধিক ‘আলাম’ (লাল নিশান) থাকবে। ঢাকার বিভিন্ন দিক থেকে খণ্ড খণ্ড মিছিল এসে একত্র মিলিত হচ্ছে।

প্রসঙ্গত, শুক্রবার দিবাগত রাত পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে। হোসনি দালানের ৪০০ বছরের ইতিহাসে এই প্রথম তাজিয়া মিছিলে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটল। তবে এমন ঘটনার পরও তাজিয়ার দ্বিতীয় মিছিলটি নির্ধারিত সময়ে বের হবে।

হোসনি দালান কমিটির সভাপতি ফিরোজ হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আমাদের দু’টি মিছিল বের হয়। প্রথমটা রাত ২টায়। সেটাতেই এ ঘটনা ঘটেছে। আরেকটা সকাল ১০টায় বের হয়। এবার সেটাকে সাড়ে ১০টায় করা হয়েছে। নিধারিত সময়েই তাজিয়া মিছিল বের হবে।’

তিনি আরো বলেন, ‘আমাদের ঐতিহ্যের ৪০০ বছরের ইতিহাসে এই প্রথম এমন ঘটনা ঘটলো। ঘটনায় আমার স্তব্ধ, শোকাহত, বিস্মিত।’

ঘটনাস্থল আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো এলাকা ঘিরে রেখেছিল। সকাল ৯টার পর হোসনি দালানের মূল ফটক খুলে দেয়া হয়।

ইতোমধ্যে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ শেষ করেছে। ডিএমপির আইটি বিভাগের কর্মকর্তারাও আছেন।

আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর ঊর্দ্ধতন কর্মকর্তার কাছে জানা গেছে, ঘটনাস্থল পুরোটাই সিসি টিভির আওতায় ছিল। ঘটনাটাস্থলেও আলোক স্বল্পতা ছিল না। তাই তারা আশা করছেন, ঘটনায় জড়িতদের শিগগিরই সনাক্ত করা যাবে।

তিনি আরো জানান, ঘটনাস্থলে ৫টি বোমা নিক্ষেপ করা হয়েছিল। এরমধ্যে ৩টা বিস্ফোরিত হয়েছে। অন্য দুটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। নিরীক্ষা করে প্রাথমিকভাবে দেখা গেছে, বোমাগুলো একধরনের সার্কিট দিয়ে দেশীয় প্রযুক্তিতে তৈরি করা। আর ঘটনাস্থলের পাশেই একটি কবরস্থান রয়েছে। ধারণা করা হচ্ছে, সেখান থেকেই বোমা নিক্ষেপ করা হয়েছে।

কিছুক্ষণের মধ্যে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে বলে আইনশৃঙ্খলারক্ষাকারীবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে ঘটনায় নিহতের নাম সাজ্জাদ হোসেন সানজু। তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছিলেন বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন। আহতদের ৭০ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এবং ৩২ জনকে মিটফোর্ট হাসপাতালে ভর্তি চিকিৎসা দেয়া হচ্ছে। ঢাকা মেডিকেলে আসা ৭০ জনের মধ্যে নয় জনকে ভর্তি করানো হয়েছে আর বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয়েছে। মূলত তারা স্প্লিন্টারে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন।

জানা গেছে, তাজিয়া মিছিলের প্রস্তুতির জন্য বিপুল সংখ্যক মানুষ এখানে জড়ো হয়েছিলেন। হঠাৎ করে পরপর কয়েকটি বিস্ফোরণ ঘটে। এতে বহু মানুষ রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনার সময় উপস্থিত লোকজন জানান, তারা যখন দুলদুল ঘোড়ার পা ধুইয়ে দিচ্ছিলেন তখন হঠাৎ করে একটি টিউবলাইট ভেঙে পড়ে। এরপরই চার থেকে পাঁচটি বোমার বিস্ফোরণ ঘটে।

চকবাজার থানার ওসি আজিজুল হক জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ, র‌্যাব, সোয়াত ও গোয়েন্দা বাহিনীর কর্মকতারাও উপস্থিত আছেন।

স্থানীয় সংসদ সদস্য হাজী সেলিম ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, ‘আমি জেলা প্রশাসকসহ অনেকেই উপস্থিত ছিলেন। হঠাৎই এ ধরনের ঘটনা। আমি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে এর ধিক্কার জানাই।’

হামলার বিষয়ে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, ‘এটা জঙ্গি হামলা কি না বলা যাবে কিনা তা বলা যাচ্ছে না। তবে এখন পর্যন্ত যা মনে হচ্ছে তাতে মনে হচ্ছে এটা একটা পরিকল্পিত হামলা।’

আপলোড : ২৪ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় :বেলা ০১.০৫ মিঃ





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)