শনিবার ● ২৪ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে অটো রিকশা মালিক সমিতির নামে চাঁদাবাজি
গাজীপুরে অটো রিকশা মালিক সমিতির নামে চাঁদাবাজি

গাজীপুর প্রতিনিধি :: গাজীপুর সিটি করপোরেশনের আমবাগ এলাকায় কোনাবাড়ী-সাকাশ্বর সড়কের ব্যাটারীচালিত অটো রিকশা চালকদের কাছ থেকে চাঁদা তোলার অভিযোগ পাওয়া গেছে ৷ কোনাবাড়ী অটো রিকশা মালিক সমিতির নাম দিয়ে ওই চাঁদাবাজি করা হচ্ছে ৷ সমিতির ভয়ে চালকরাও চাঁদা দিতে বাধ্য হচ্ছেন ৷
এলাকাবাসী ও রিকশা চালকরা সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কোনাবাড়ী থেকে প্রায় পাঁচ কিলোমিটার পথ কালিয়াকৈর উপজেলার সাকাশ্বর বাজার ৷ ওই সড়কে অন্যান্য যানবাহনের সঙ্গে প্রতিদিন শত শত অটো রিকশা চলাচল করে ৷ ওই সড়কে চলাচল করতে অটো রিকশা চালকদের কোথাও কোন চাঁদা দিতে হতো না ৷ কিন্তু গত কয়েকদিন ধরে কোনাবাড়ি অটো রিকশা মালিক সমিতির নাম দিয়ে গাজীপুরের আমবাগ তেতুলতলা এলাকায় চাঁদাবাজি করা হচ্ছে ৷ সেখানে কয়েকজন লোক অবস্থান নিয়ে অটো রিকশা দাঁড় করিয়ে প্রতিটি অটো রিকশা থেকে ১০ টাকা করে চাঁদা উঠাচ্ছে ৷ কোন অটো রিকশা চালক টাকা দিতে না চাইলে তাকে বকাঝকা করা হচ্ছে ৷
আমবাগ এলাকা অটো রিকশা চালক ওয়াহিদুল মিয়া আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, গত ৬-৭ মাস ধরে তিনি অটো রিকশা চালাচ্ছেন ৷ কিন্তু পথে কাউকে কোন টাকা দিতে হয়নি ৷ কিন্তু গত কয়েকদিন ধরে অটো রিকশা মালিক সমিতির নাম দিয়ে ১০ টাকা করে চাঁদা তোলা হচ্ছে ৷
অপর অটো রিকশা চালক সবুর হোসেন জানান, টাকা দিতে না চাইলে বকাঝাকা ও মারধর করা হয় ৷ এছাড়া অটো রিকশাও আটকিয়ে রাখে ৷
২২ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে গিয়ে দেখা গেছে, কোনাবাড়ী-সাকাশ্বর সড়কের আমবাগ তেতুলতলা এলাকায় দুই জন যুবক রাস্তার দুই পাশে দাঁড়িয়ে আছে ৷
অটো রিকশা এলেই সেগুলির গতিরোধ করা হচ্ছে ৷ প্রতিটি অটো রিকশা থেকে ১০ টাকা নিয়ে রিকশার সামনে ও পিছনে তারিখসহ স্টিকার লগিয়ে দেয়া হচ্ছে ৷ স্টিকার থেকে যাতে বুঝা যায় আজকের দিনের জন্য সে ১০ টাকা দিয়েছে ৷ প্রতিদিন ওই সড়কের ৫০০টির বেশি অটো রিকশা চলাচল করে ৷ তাতে দেখা গেছে দিনে কমপক্ষে ৫ হাজার টাকা চাঁদাবাজি করা হচ্ছে ৷ ওই টাকাগুলো নিচ্ছে সমিতির সভাপতি আবু বকর ছিদ্দিক ও সাধারণ সম্পাদক মো. হাসান ৷
অটো রিকশা চালক আব্দুর রাজ্জাক জানান, অটো রিকশায় একটি টিকিট লাগিয়ে অটো রিকশা মালিক সমিতির নাম দিয়ে ১০ টাকা করে নেয়া হচ্ছে ৷ দুই আড়াই মাস টাকা নেওয়া বন্ধ ছিল গত দুই দিন ধরে আবার শুরু হয়েছে ৷
কোনাবাড়ি অটো রিকশা মালিক সমিতি সভাপতি আবু বকর ছিদ্দিক বলেন, আমরা একটি সমিতি করেছি ৷ ওই সমিতির সঞ্চয়ের জন্য টাকা তোলা হচ্ছে ৷ তবে কারো কাছ থেকে জোর করে টাকা নেয়া হয় না ৷ আপলোড : ২৪ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : দুপুর ৩. ৪৩ মিঃ





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা