শনিবার ● ২৪ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার
তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি :: গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি আমবাগ এলাকার একটি আম গাছ থেকে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত পরিচয়ের এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ ৷
২৪ অক্টোবর শনিবার সকালে পুলিশ লাশটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে ৷
নিহত ওই যুবতীর পরিচয় পাওয়া যায়নি ৷ বয়স আনুমানিক ১৮ বছর ৷ পরনে চেক সেলোয়ার-কামিজ রয়েছে ৷
জয়দেবপুর থানার কোনাবাড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোবারক হোসেন আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, আমবাগ মধ্যপাড়া এলাকায় একটি আমগাছের সঙ্গে ওড়না দিয়ে পেঁচানো অবস্থায় এক তরুণীর ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয় ৷ পরে সকাল ৯টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয় ৷ নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই ৷ ওই তরুণী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ৷
আপলোড : ২৪ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : দুপুর ৩. ৫৮ মিঃ





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা