শিরোনাম:
●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের
রাঙামাটি, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৪ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » কক্সবাজার হাসপাতালের আঙ্গিনায় নবজাতকের লাশ : দেহবশ নিয়ে টানাটানি করছে কুকুর ও কাক
প্রথম পাতা » অপরাধ » কক্সবাজার হাসপাতালের আঙ্গিনায় নবজাতকের লাশ : দেহবশ নিয়ে টানাটানি করছে কুকুর ও কাক
শনিবার ● ২৪ অক্টোবর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কক্সবাজার হাসপাতালের আঙ্গিনায় নবজাতকের লাশ : দেহবশ নিয়ে টানাটানি করছে কুকুর ও কাক

---

কক্সবাজার প্রতিনিধি :: কক্সবাজার জেলা সদর হাসপাতাল আঙ্গিনায় ফেলে রাখা এক নবজাতকের লাশ নিয়ে টানাটানি করছে একঝাক কুকুর। সাথে যোগ হয়েছে একদল কাক পাখিও।
এই দুই শ্রেনীর পশু-পাখি মিলে লাশের মাথা থেকে শুরু করে দেহের প্রায় অর্ধেক খেয়ে ফেলেছে। পরে মানুষের ধাওয়ায় ওই নবজাতকের অবশিষ্টাংশটুকুন রক্ষা পায়।
২৪ অক্টোবর শনিবার বেলা দুইটার দিকে হাসপাতাল মর্গের সামনে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে কক্সবাজার সদর মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছেন। তারা লাশের দাফনের ব্যবস্থা করছে।
প্রত্যক্ষদর্শী আব্দুল কাদের জানান, হাসপাতালের সুইপাররাই এ ঘটনার সাথে জড়িত। টাকার বিনিময়ে তারা এসব করে থাকে। খোঁজ নিলে আসল রহস্য বের হবে।
হাসপাতাল মর্গের পার্শে নির্মিত পৌরসভা টয়লেটের ইজারাগ্রহীতা শামসুন্নাহার জানান, হাসপাতালের ডাস্টবিন থেকে নবজাতকের লাশটি একদল কুকুর টেনে হেঁছড়ে রাস্তায় নিয়ে আসে। এরপর খাওয়া শুরু করে। ওই সময় শিশুটির মাথায় চুল ছিল।
প্রত্যক্ষদর্শী জাফর আলম নামের এক বীমাকর্মী দুঃখ করে বলেন, লাশ নিয়ে কুকুরের টানাটানি দেখে আমি রীতিমতো হতবাক হয়েছি। একজন মানুষ হিসাবে এ দৃশ্য আমাকে খুব নাড়া দিয়েছে। কোন মানুষ এরকম কাজ করতে পারেনা।
তার মতে, এতে হাসপাতালের কিছু ডাক্তার ও কর্মচারীদের সম্পৃক্ততা আছে। তাদের শাস্তি হওয়া দরকার।
স্থানীয়রা অভিযোগ করেন, হাসপাতালের গাইনী বিভাগে টাকার বিনিময়ে প্রায় সময় অবৈধ গর্ভপাত ঘটানো হয়। এ বিভাগের ডাক্তার ও সুইপার মিলে এসব করে থাকে।
এ প্রসঙ্গে বক্তব্য নিতে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন চৌধুরীর চেম্বারে গেলে তাকে পাওয়া যায়নি।
পরে মুঠোফোনে কারণ জানতে চাইলে তিনি এ বিষয়ে খোঁজখবর নিচ্ছেন বলে জানান।
এ দিকে হাসপাতাল আঙ্গিনায় ‘লাশ নিয়ে কুকুর টানাটানি করছে’ এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কক্সবাজার সদর মডেল থানার পুলিশ উপ-পরিদর্শক আবুল কালামের নেতৃত্বে একদল পুলিশ।
শনিবার বেলা আড়াইটায় রিপোর্ট লেখাকালে তারা লাশের অবশিষ্টাংশের দাফন-কাফনের ব্যবস্থা নিচ্ছে বলে জানা গেছে।

আপলোড : ২৪ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : বিকাল ৪.৫২ মিঃ





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)