মঙ্গলবার ● ১ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে চার বছরের শিশুকে ধর্ষণ: যুবক আটক
গাজীপুরে চার বছরের শিশুকে ধর্ষণ: যুবক আটক

গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার ছাপিলা পাড়া গ্রামে চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৩১ অক্টোবর সোমবার দুপুরে বোরহান উদ্দিন নামে এক যুবককে আটক করছে পুলিশ৷আটক বোরহান উদ্দিন (২৪) স্থানীয় হ্যামস পোশাক কারখানার শ্রমিক এবং জামালপুরের মেলান্দহ উপজেলার শিহাটা গ্রামের ওমর ফারুকের ছেলে৷
শ্রীপুর থানার এসআই সৈয়দ মোঃ আজিজুল হক জানান, বোরহান ও ওই শিশুর বাবা-মা ওই গ্রামের ইলিয়াছের একই বাড়িতে ভাড়া থাকেন এবং একই কারখানায় চাকরি করেন৷ বিভিন্ন সময় বোরহান ওই শিশুটিকে আদর করে কোলে নিত ৷ শিশুটি বোরহানকে মামা বলে ডাকত৷
রবিবার সন্ধ্যায় বোরহান ওই শিশুটিকে বাড়ির পাশের এক কচুখেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে৷ এ সময় শিশুটি কান্নাকাটি শুরু করলে বোরহান তাকে বাড়িতে দিয়ে যায়৷ রাতে শিশুটি গোপনাঙ্গে ব্যথা অনুভব করলে তার মা জিজ্ঞাসাবাদ করেন৷ তখন শিশুটি তার মাকে জানায় বোরহান মামা তাকে সেখানে ব্যথা দিয়েছে৷
তিনি জানান, এ ব্যাপারে শিশুর বাবা শ্রীপুর থানায় অভিযোগ করলে সোমবার দুপুরে পালিয়ে যাওয়ার প্রস্তুতির সময় ভাংনাহাটির বাসা থেকে বোরহানকে আটক করা হয়৷ শিশুকে চিকিত্সা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়৷
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সেলিনা আক্তার জানান, ওই হাসপাতালে ধর্ষণজনিত আলামত পরীক্ষার ব্যবস্থা না থাকায় দুপুরে শিশুটিকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে৷





ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা
নবীগঞ্জে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে অর্থদণ্ড
ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা
আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ
নলছিটি থেকে ডাবল মার্ডারের আসামী আয়েশা গ্রেপ্তার
ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি